মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বুধবার, ২১ অক্টোবর ২০২৬৬ কার্তিক ১৪৩৩ · ৯ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

ত্রাণ না পৌঁছালে নিম্ন আয়ের মানুষদের ঘরে রাখা কঠিন: ডা. শুভাগত চৌধুরী

Fahmida Hoque Mitiপ্রকাশ: ২৩ এপ্রিল ২০২০, ৮:২৫ · ২ মিনিটে পড়ুন
ত্রাণ না পৌঁছালে নিম্ন আয়ের মানুষদের ঘরে রাখা কঠিন: ডা. শুভাগত চৌধুরী
লেখার আকার

প্লাটফর্ম নিউজ, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২০

[প্রতিদিন কাজ না করলে যাদের সংসার চলে না, সেই সকল দিন মজুর মানুষ, যারা দিন আনে দিন খায়, প্রানঘাতি করোনো ভাইরাসের কারনে কাজ করতে না পারা অসহায় মানুষ গুলো আজ অতি কষ্টে জীবন যাপন করছে। সরকার থেকে ত্রাণ দেয়া হচ্ছে নিম্ন আয়ের মানুষদের জন্য যাতে তারা এই করোনা সংকট মুহূর্তে ঘর থেকে বের না হয়। এখন প্রশ্ন উঠছে নিম্ন আয়ের মানুষরা কি সঠিক ভাবে পাচ্ছে, সরকার থেকে দেয়া ত্রাণ? এ নিয়ে কথা বললেন ডা. শুভাগত চৌধুরী।]

সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি বলেনঃ
নিম্ন আয়ের মানুষের কাছে ত্রান সঠিক ভাবে না পৌঁছালে তাদের ঘরে রাখা সম্ভব হবেনা। সরকার যথেষ্ট খাদ্য বরাদ্দ করেছেন কিন্তুু সুষ্ঠু বিতরন না হলে ব্যাপক সমস্যা হবে। আর যারা নতুন দরিদ্র হচ্ছে তারা অনেকেই ত্রাণ থেকে বাদ পড়ছেন। ক্যাশ ট্র্যান্সফার গরীবদের করলে কেমন হয়? এ জন্য দরকার লোকেদের আইডি কার্ড। সেল ফোন কোম্পানির কাছে অনেক লোকের তথ্য আছে সেলফোন কোম্পানি গুলো এক্ষেত্রে অনেক সহায়তা করতে পারে। আমাদের দেশের প্রতিরোধ কৌশল হতে পারে ভিন্ন অন্যান্য উন্নত দেশ থেকে আমাদের তরুন আর যুবক বেশি আমাদের অর্থনীতি ঠিক রাখার জন্য একই কৌশল প্রযোজ্য নাও হতে পারে।

তিনি আরও বলেন, আমাদের ঘনবসতিপূর্ন দেশ, আমরা অনেকেই স্বাস্থ্যবিধি মেনে চলতে চাই না। তাই আমাদের বড় কাজ হবে জনসচেতনতা সৃষ্টি করা। গ্রামের মানুষদেরকে বোঝাতে হবে এবং ঝুকি প্রশমনের ব্যবস্থা করে, অর্থনীতির চাকা খুলতে হবে। দেশে আস্তে আস্তে ছড়াচ্ছে তাই বেশ কিছুদিন হয়ত ছড়াবে।এর মধ্যে ফসল তুলতে হবে । যারা ফসল তোলার কাজ করবে তাদের সুরক্ষা দিতে হবে। ভুল করে করে শিখব। ছয় মাস বা নয় মাস আমরা হয়ত লড়ব। এই সময় কে সদ্ব্যবহার করতে হবে। তরুণদের কাজে লাগাতে হবে। আমরা কড়াকড়ি করছি কিন্তুু এ কড়াকড়ি কত দিন? আস্তে আস্তে খুলতে হবে, তা না হলে অর্থনীতি বসে যাবে। তাই অর্থনীতির চাকা সচল করতে হবে, আমাদের পোশাক শিল্প সচল করতে হবে, আমাদের পরিবহন চালু করতে হবে। আমাদের অনেকে দিন মজুর দিন আনে দিন খায়, অনেকে নিম্ন বিত্ত, অনেকে মধ্যবিত্ত। আমরা অর্থনীতির চাকা সচল না করলে শিল্প খাতে অন্ধকার নেমে আসবে।

আর করোনা কে, ফেলে আসা বিশ্ব মহামারী গুলোর সাথে তুলনা করলে চলবে না, আমরা এখন অনেক দক্ষ প্রযুক্তি ব্যবহার করছি, আমরা এখন অনেক সমৃদ্ধ, আমাদের চিকিৎসা পদ্ধতি এখন অনেক উন্নত।

নিজস্ব প্রতিবেদক / সিলভিয়া মীম

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।