বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩, ১৭ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

করোনার ক্রান্তিকাল, আলো আসবেই

প্ল্যাটফর্ম নিউজ, ২২ এপ্রিল, ২০২০, বুধবার:

এক অদ্ভুত ক্রান্তিলগ্নে উপস্থিত মানবজাতি। ক্ষুদ্র এক জীবাণুর আক্রমণে বিভ্রান্ত জনপদ। সংক্রামক রোগের আক্রান্তের হার যত বাড়ে স্বাস্থ্য ব্যবস্থার উপর চাপও তত বেড়ে যায়। প্রাইমারি, সেকেন্ডারি পেরিয়ে টারশিয়ারি লেভেলে রোগী সেবাদান প্রয়োজন হয়ে পড়ে। যেকোন দেশের জন্য যা খুব কঠিন, বলা যায় অসম্ভব ব্যাপার। উন্নত বিশ্বের দেশগুলোর পরিস্থিতি দেখলে তা স্পষ্ট। আমাদের মত অসংখ্য সীমাবদ্ধতার দেশে এই সেবা শুধু ভাগ্যবানদের জন্য নির্দিষ্ট। এই পরিস্থিতিতে একটা ব্যাপার খুব উপলব্ধি হচ্ছে, শুধু আমাদের দেশে নয় সমগ্র বিশ্বে জনস্বাস্থ্য একটি উপেক্ষিত বিষয়।

“Prevention is better than cure.” জনস্বাস্থ্যের এই অমোঘ বাণী এখন খুবই প্রযোজ্য। রোগ হয়ে গেলে চিকিৎসার থেকে এর প্রতিরোধ সবক্ষেত্রেই কার্যকর ও বাস্তবসম্মত। সেক্ষেত্রে শুধু ব্যাক্তিগত নয়, জাতির আর্থ সামাজিক ক্ষেত্রেও এর ভূমিকা অনস্বীকার্য। টারশিয়ারি লেভেল পর্যন্ত যাতে না যাওয়া লাগে সর্বোতভাবে সে চেষ্টাই এখন করতে হবে।

প্রতিদিন আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেড়ে যাচ্ছে, কিন্তু এখনো খুব দেরী হয়ে যায়নি। এই অদৃশ্য শত্রুকে মোকাবেলা আমরা করতে পারবো। কিন্তু সেক্ষেত্রে শারীরিক/সামাজিক দূরত্ব এই মুহূর্তে সবচেয়ে বড় হাতিয়ার। যার যার অবস্থান থেকে অন্তত এই কাজটি করা এখন সবার ব্যক্তিগত দায়িত্ব। ভাইরাসটি মানুষ থেকে মানুষে সংক্রমিত হয়, সুতরাং দূরত্ব বজায় রাখলে এটি সংক্রমিত হবে না। এবং এটি যেহেতু মানব শরীরের বাইরে থাকতে পারবেনা, একসময় তা অবলুপ্ত হবে। হতে পারে তা ১৫ দিন, এক মাস বা আরও বেশি। এই সময়টুকু আমাদের ধৈর্যধারণ করতেই হবে। আর কোনো উপায় নেই। সামনে ফণা তোলা সাপ দেখলে যেমন মানুষ ভয় পেয়ে সরে যায়, এখন আমাদের ভয় পেতে হবে এবং ভয় পেয়ে ঘরে থাকতে হবে।

এখনো যারা অহেতুক ঘরের বাইরে, তারা আইসোলেশনে না থাকলে এই প্রচেষ্টা ব্যর্থ হবে। প্রশাসনের এক্ষেত্রে সর্বোচ্চ কঠিন পন্থা অবলম্বন করা আবশ্যক।

এই ঘোর অমানিশা কাটবেই, আলো আসবেই। আমরা সবাই সেই নতুন ভোরের প্রত্যাশায়।

লেখক:
ডা. ফারহানা সেলিম
সহযোগী অধ্যাপক
কমিউনিটি মেডিসিন,
শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।