লাইফ ইন লকডাউন, ডে টুয়েন্টি ফাইভ
২ মে ২০২০, শনিবার ডা. শুভদীপ চন্দ পাশের ফ্ল্যাটের সে পিচ্চিটা চলে গেছে। আজ একবারও শুনলাম না 'রা-জে-শ্ব-রী.. ওই ও রা-জে-শ্ব-রী...'! গতকাল, পরশুও শুনি নি। ওর নাম জানি না। রাজেশ্বরী এখন একা একা পুতুল খেলে। নিশ্চয়ই- তার পুতুলের সাথে বিয়ে হওয়া পুতুলও দুঃখী দুঃখী মুখ করে বসে থাকে। কোভিড উনিশ এরকম অসংখ্য ছোটখাটো মনখারাপ গল্পের সমষ্টি। কতজন আটকে আছে, যেতে…