মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বুধবার, ২১ অক্টোবর ২০২৬৬ কার্তিক ১৪৩৩ · ৯ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

হাসপাতাল পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছেন সুইডেনের রাণী সোফিয়া

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ২৮ এপ্রিল ২০২০, ৩:৩০ · ১ মিনিটে পড়ুন
হাসপাতাল পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছেন সুইডেনের রাণী সোফিয়া
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ
মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২০ খ্রিস্টাব্দ

করোনা ভাইরাস মহামারীতে সুইডেনের সোফিয়াহেমেট নামক হাসপাতালে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছেন সুইডেনেরই রাজ পরিবারের সদস্য রাণী সোফিয়া। হাসপাতালটিতে একজন অনারারী চেয়ারপার্সন হিসেবেও নাম রয়েছে তাঁর। হাসপাতালে স্বেচ্ছাসেবী কার্যক্রমে যোগ দেয়ার জন্য অনলাইনে প্রশিক্ষণও সম্পন্ন করেন তিনি। তবে জানা গিয়েছে সরাসরি কোনো আক্রান্ত রোগীর সংস্পর্শে আসতে দেয়া হবেনা তাকে। বরং হাসপাতালটিতে কর্মরত স্বাস্থ্যকর্মীদের কাজকে সহজ করতে হাসপাতাল পরিষ্কার পরিচ্ছন্ন এবং জীবাণুমুক্ত রাখা ও রান্নাঘরে সাহায্য করবেন তিনি। নিজের কর্মক্ষেত্রে প্রথম দিন বাকি স্বেচ্ছাসেবকদের মতই গলায় আইডি কার্ড ঝুলিয়ে নীল সাদা ইউনিফর্ম পরে হাজির হন তিনি।

নিজের ইনস্টাগ্রাম আইডিতে এ নিয়ে তিনি লিখেন- “এমন মহামারীর মত সময়ে স্বেচ্ছাসেবী কার্যক্রমে অংশগ্রহণ করতে পেরে নিজেকে সৌভাগ্যবতী মনে করছি। ” উল্লেখ্য, রাণী সোফিয়ার মতই স্বেচ্ছাসেবী কার্যক্রমে যোগ দিতে দেশটিতে প্রতি সপ্তাহে প্রায় ৮০ জনের মত অনলাইনে প্রশিক্ষণ নিচ্ছেন বলেও জানা গিয়েছে।

নিজস্ব প্রতিবেদক
হৃদিতা রোশনী

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।