করোনার দিনগুলি – ১০| করোনা ইউনিটের ডিউটি
বুধবার, ২ জুন, ২০২০ ডা. রোহান খান শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল, বরিশাল। শেবাচিমের করোনা ইউনিটের টানা ১০ দিনের ডিউটি শেষ করলাম। শ্বাসরুদ্ধকর পরিস্থিতি দেখে অনেকটা হতবাক আমরা। মানুষের ভয় পাওয়া ভীষণ প্রয়োজন। সিসিইউতে কাজ করার ফলে আকস্মিক মৃত্যু অপরিচিত না। কিন্তু করোনায় দীর্ঘ সময় ধরে তীব্র কষ্টের মৃত্যু প্রচন্ড যন্ত্রনার। শ্বাসের সাথে যুদ্ধ করতে করতে একসময় নিস্তেজ হয়ে যাচ্ছে শরীর।…