করোনা আক্রান্ত ট্রাফিক কনস্টেবল, লকডাউনে সিএমপির ব্যারাক
সোমবার, ১৩ই এপ্রিল, ২০২০ খ্রিস্টাব্দ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) এক ট্রাফিক কনস্টেবল করোনা আক্রান্ত হয়েছেন। বিভাগীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন ওই পুলিশ কনস্টেবলের রোববার (১২ এপ্রিল) পরীক্ষায় তার করোনা পজিটিভ আসে। তাঁর সংস্পর্শে আসা বিভাগীয় পুলিশ হাসপাতালে ৩জন চিকিৎসক, ৩জন নার্স, ৭জন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, ১২জন রুমমেট এবং সিএমপির ট্রাফিক উত্তর বিভাগের ব্যারাকের ২০০ জন পুলিশ সদস্যকে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। বিভাগীয় পুলিশ…