বান্দরবানে করোনা রোগীর তথ্য গোপন, ৭ জন ডাক্তার কোয়ারেন্টাইনে
প্ল্যাটফর্ম নিউজ, ২২ এপ্রিল ২০২০, বুধবার বান্দরবানের থানচি উপজেলা নিবাসী শৈ ক্য চিং (৩৫) দীর্ঘদিন ধরে জ্বরে ভুগছিলেন। প্রাথমিক ভাবে তিনি থানচিতে চিকিৎসা গ্রহণ করেন এবং তার নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়। জ্বর না কমাতে তিনি লুকিয়ে ২১শে এপ্রিল সকালে বান্দরবানে আসেন। বান্দরবান সদর হাসপাতাল এসে নিজের করোনা পরীক্ষা করার বিষয় গোপন রেখে সাধারণ জ্বরের চিকিৎসা চান। যাতায়াত ব্যবস্থা বন্ধ…