মিটফোর্ড হাসপাতালের ৫ চিকিৎসক ও ৪ নার্স করোনা পজিটিভ
প্ল্যাটফর্ম নিউজ বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২০। স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের সার্জারি ও গাইনি বিভাগের ৫ জন ডাক্তার, ৪ জন নার্স এবং ৩ জন এমএলএসএসসহ মোট ১২ জন কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন। গত শনিবার মিটফোর্ড হাসপাতালের সার্জারি বিভাগে তথ্য গোপন করে একজন রোগী ভর্তি হন। আসলে নারায়ণগঞ্জ থেকে আসলেও, রোগী এবং তার সাথের তিনজন জানায়, তারা মাদারীপুর থেকে এসেছেন।…