মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩, ১৬ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

একটাও N95 মাস্ক পাইনি – ভারপ্রাপ্ত সিভিল সার্জন, নারায়ণগঞ্জ

প্ল্যাটফর্ম নিউজ: ১৬ এপ্রিল, ২০২০।
আজ দুপুরে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা টেলিকনফারেন্সে করোনা উপদ্রুত রেড জোন নারায়ণগঞ্জ জেলার সার্বিক অবস্থার খোঁজ নেন এবং তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। টেলিকনফারেন্স বিটিভির মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয়। এখানে চিকিৎসা ব্যবস্থা নিয়ে আলোচনা ও নির্দেশনার চুম্বক অংশ দেয়া হলো।

টেলিকনফারেন্সে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: সংগৃহীত

বক্তব্যের এক পর্যায়ে প্রধানমন্ত্রী বলেন যে দেশের খবর তাঁর কাছে আসে। ডাক্তারদের চলাফেরার সমস্যা হচ্ছে কোথাও, কোথাও ডাক্তারদের বাড়িতে থাকতে অসুবিধা হচ্ছে, ঘর থেকে বের করে দিচ্ছে । তিনি এ ব্যাপারে ক্ষোভ প্রকাশ করেন এবং করণীয় সম্পর্কে প্রশাসনিক নির্দেশনা দেন।

বক্তব্যের শুরুতে ডা. শামসুদ্দোহা সরকার সঞ্চয়, আবাসিক চিকিৎসক, ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক, নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতাল , (ভারপ্রাপ্ত সিভিল সার্জন) নারায়ণগঞ্জ, জেলার সার্বিক করোনা পরিস্থিতিতে ৩০০ শয্যা হাসপাতালকে করোনা হাসপাতাল ঘোষণার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরকে ধন্যবাদ জানান। লকডাউন ও অন্যান্য প্রশাসনিক ব্যবস্থা নেয়ার জন্য প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, আর্মিকে ধন্যবাদ জানান।
তিনি সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। সীমাবদ্ধতা সত্ত্বেও চিকিৎসা জোরদার ও অব্যাহত রাখার জন্য সাধুবাদ জানান। তিনি দুঃখ করে বলেন, “মাননীয় এমপি মহোদয় পুলিশ, র‍্যাব, আর্মিকে ধন্যবাদ দিয়েছেন কিন্তু আমাদের চিকিৎসক, নার্স ও চিকিৎসাসেবায় নিয়োজিতদের ধন্যবাদ দিলেন না।” উল্লেখ্য যে তাঁর অব্যবহিত পূর্বে নারায়ণগঞ্জ ২ আসনের এমপি নজরুল ইসলাম বক্তব্য রাখেন। ধন্যবাদ দেয়ার সময় তিনি স্বাস্থ্যবিভাগ ও স্বাস্থ্যকর্মীদের কথা উচ্চারণ করেননি। ডা. শামসুদ্দোহা সার্বিক করোনা পরিস্থিতিতে চিকিৎসাব্যবস্থা তদারকির জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

তিনি জানান, “সারা বিশ্বের অনেক উন্নত দেশের তুলনায় আমরা ভালো করছি। অন্তত পরিসংখ্যান তাই বলে। ১২৩১ জনের মধ্যে ৫০ জন মৃত্যুবরণ করেছেন। প্রায় ৪%। যার মধ্যে সহকর্মী সম্মানিত সহকারী অধ্যাপক ডা. মঈন উদ্দীন স্যারও আছেন। তাঁদের প্রতি শ্রদ্ধা জানাই।”

নারায়ণগঞ্জ এ ২১৬ জন শনাক্ত হয়েছেন। ১৩ জন মারা গেছেন, প্রায় ২০% ডেথ। এখান থেকে সারাদেশে ছড়িয়ে পড়ছে মানুষ।
নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতাল যেহেতু এখন করোনা হাসপাতাল, এখানে পিসিআর ল্যাব হলে দিনে দিনে রিপোর্ট দিয়ে(৬-৮ঘন্টায়) contact tracing, কোয়ারেন্টাইন, আইসোলেশন করা তুলনামূলক সহজ ও কার্যকর হবে। ”
তিনি আত্মবিশ্বাসের সাথে জানান যে প্রয়োজনীয় ব্যবস্থা যা নেয়া হয়েছে এবং চাহিদামতো আরো ব্যবস্থা নেয়া হলে নারায়ণগঞ্জে করোনার প্রকোপ কমিয়ে আনা সম্ভব হবে। রোগ ছড়িয়ে পড়া বন্ধ করা গেলেই তা সম্ভব। এখন প্রতিদিন ১৫০ টেস্ট হয়। এটি আরো বাড়ানোর দাবি করেন তিনি।

করোনা হাসপাতালের চিকিৎসা সেবা নিয়ে তিনি জানান, “এখানে এখন ১৪ জন ভর্তি আছেন। গতকাল ৪২ জনকে চিকিৎসা দেয়া হয়েছে। ”

তিনি উল্লেখ করেন যে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা দেয়া প্রয়োজন। এজন্য যে প্রধান অনুষঙ্গ, N95 মাস্ক (রেসপিরেটর), বিশ্বব্যাপী সংকট, কিন্তু এখানে একটিও N95 mask সরকারি সাপ্লাই আসেনি।
তিনি আশংকা প্রকাশ করেন রেস্পিরেটর মাস্কের অভাবেই হয়তো সুরক্ষা ঠিকমতো হচ্ছে না। ফলে সিভিল সার্জন সহ ১৬ জন চিকিৎসক নার্স স্বাস্থ্যকর্মী আক্রান্ত হয়েছেন।

“আমরা জানি এটা ছাড়া চিকিৎসার ফল কি।
তবুও আমরা পিছিয়ে যাইনি। হাসপাতালের সবাই সাহসের সাথে করোনা রোগীর চিকিৎসায় নিয়োজিত আছে।”

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানতে চাইলে স্বাস্থ্যসচিব বলেন N95 USA made, সারাবিশ্বে সংকট, চায়নায় KN95 একই ক্যাটাগরির।
পুনরায় প্রধানমন্ত্রী প্রশ্ন করেন, “এটা দেয়া হয়েছে কিনা? ”
জবাবে স্বাস্থ্যসচিব বলেন, “দেয়া হয়েছে কিন্তু কম। সারা দেশেই কিছু কিছু দেয়া হয়েছে। আরো কিছু আসতেছে। হয়তো সপ্তাহখানেকের মধ্যেই এসে যাবে।”

প্রধানমন্ত্রী দ্রুততম সময়ের মধ্যে রেস্পিরেটর মাস্ক সরবরাহ করতে নির্দেশ দেন।

উপস্থিত স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম আজাদ বলেছেন পিসি আর মেশিন সারা দেশেই কম । স্থাপনেও সময় লাগে। নারায়ণগঞ্জ এ সব স্যাম্পল কালেকশন হয়। দিনশেষে একবার ঢাকায় নিয়ে যাওয়া হয়।

যদি দিনে কয়েকবার নেয়া যায়, তাহলে এখনই এই সেটাপেই দ্রুত কয়েক ঘন্টায় ফলাফল দেয়া সম্ভব।

প্রধানমন্ত্রী এতে সম্মতি দেন এবং দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে হাসপাতালের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত আনসার সদস্যরা এবং পরে স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।