প্ল্যাটফর্ম কেয়ার মেডিকেল কলেজ কর্তৃক “মাস্ক পরো বাংলাদেশ” ক্যাম্পেইন অনুষ্ঠিত
প্ল্যাটফর্ম নিউজ, ২৬ ডিসেম্বর ২০২০, শনিবার আজ ২৬ ডিসেম্বর (শনিবার) রাজধানীর মোহাম্মদপুর কলেজগেট এবং এর সংলগ্ন এলাকায় কোভিড-১৯ মহামারীর ২য় ঢেউ মোকাবেলায় প্ল্যাটফর্ম অফ মেডিকেল এন্ড ডেন্টাল সোসাইটি আয়োজিত ‘মাস্ক পরো বাংলাদেশ’ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশসহ গোটা বিশ্ব কোভিড-১৯ মহামারীর এক কঠিন সময় পার করছে। ইতিমধ্যে ভাইরাসটির ২য় ঢেউ শুরু হয়ে গেছে। তবুও সাধারণ মানুষজনের মধ্যে সচেতনতার ছিঁটেফোঁটাও নেই।কারো মুখেই…