বন্দে ভারত মিশন : ঢাকা ছাড়লেন ভারতীয় ১৬৭ মেডিকেল শিক্ষার্থী
প্ল্যাটফর্ম নিউজ, ১১ই মে ২০২০, সোমবার নভেল করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির মধ্যে বাংলাদেশে অবস্থানরত ভারতের কাশ্মীরের ১৬৭ জন মেডিকেল শিক্ষার্থী দেশে ফিরেছেন। ৮ই মে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এয়ার ইন্ডিয়ার একটি বিশেষ ফ্লাইটে তারা শ্রীনগর বিমানবন্দরে পৌঁছান। বাংলাদেশে ভারতীয় হাইকমিশনের এক প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে করোনা ভাইরাস মহামারির কারণে বিদেশে আটকে পড়া ভারতীয়দের দেশে…