রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩, ২১ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

“৩০তম বিসিএস ফোরাম” হতে চিকিৎসকদের ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী বিতরণ

প্ল্যাটফর্ম নিউজ
সোমবার, ১১ই মে, ২০২০

করোনাকালীন সময়ে সম্মুখযোদ্ধা চিকিৎসকদের জন্য বর্তমানে সবচেয়ে অপরিহার্য বস্তু হয়ে দাঁড়িয়েছে ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী বা পিপিই( পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট)। সরকার হতে হাসপাতালসমূহে নির্ধারিত পরিমাণে পিপিই বিতরণ করা হলেও চিকিৎসকদের চাহিদার কথা ভেবে বর্তমানে বিভিন্ন সংগঠন নিজেদের উদ্যোগেই পিপিই বিতরণে এগিয়ে আসছেন। এরই ধারাবাহিকতায় “৩০তম বিসিএস ফোরাম” এর পক্ষ থেকেও কয়েকটি সরকারি হাসপাতালে সম্প্রতি পিপিই বিতরণ করা হয়।
৩০তম বিসিএস স্বাস্থ্য ক্যাডার এসোসিয়াশনের সাধারণ সম্পাদক ডা. মো. শাহেদুর রহমান সোহাগ এ বিষয়ে “প্ল্যাটফর্ম” নিউজ পোর্টালকে জানান,

“এই লেখাটি আসলে প্রচারের জন্য নয়, শুধু মাত্র অন্যান্য মানুষকে উৎসাহ দেওয়ার জন্য। করোনা দূর্যোগ শুরু হওয়ার পর একের পর এক স্বাস্থ্যকর্মী আক্রান্ত হতে থাকলে বিষয়টি আমাদের ভাবিয়ে তোলে। ৩০তম বিসিএস স্বাস্থ্য ক্যাডার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক হিসেবে আমি ৩০তম বিসিএস ফোরামের অনলাইন মিটিংয়ে বিষয়টি তুলে ধরি এবং অন্যান্য ক্যাডার সার্ভিসের অভূতপূর্ব সাড়া পাই। ইতিমধ্যে আমাদের করোনাকালীন ইমার্জেন্সি ফান্ড গঠন হয়েছে। সেই ফান্ড থেকে বিভিন্ন হাসপাতালে সুরক্ষা সামগ্রী পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। সুরক্ষা সামগ্রীর ক্ষেত্রে আমরা হ্যান্ড গ্লাভস, ফেস শিল্ড, সু কাভার, হেক্সিসল দেওয়ার চেষ্টা করছি। কারণ আমাদের জরিপ বলছে যেহেতু এই জিনিসগুলো অনেক বেশি ব্যবহার হচ্ছে তাই প্রতিটা হাসপাতালেই এসব সামগ্রীর প্রয়োজন বেশি। এছাড়াও ৩০তম বিসিএস ফোরাম এর আগে কিছু পিপিই প্রদান করেছে। এই উদ্যোগ বাস্তবায়নে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছেন জনাব কাদির শিপু, উপজেলা নির্বাহী অফিসার ও সভাপতি ৩০তম বিসিএস ফোরাম এবং জনাব গোলাম কিবরিয়া, উপ-কমিশনার, বিসিএস ট্যাক্স, সাধারণ সম্পাদক ৩০তম বিসিএস ফোরাম। এছাড়াও সার্বিক সমন্বয়ের দায়িত্বে আছেন ডা. মাসুদ, সভাপতি ৩০তম বিসিএস স্বাস্থ্য ক্যাডার এসোসিয়েশন, ডা. মাহফুজ, অর্থ সম্পাদক, ৩০তম বিসিএস স্বাস্থ্য ক্যাডার এসোসিয়েশন ও ডা. গাউছুল আযম, সাংগঠনিক সম্পাদক, ৩০তম বিসিএস ফোরাম। আমরা ইতিমধ্যে সুরক্ষা সামগ্রী দিয়েছি ঢাকা শিশু হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ। আমাদের পরবর্তী ইচ্ছে বিভিন্ন উপজেলা নিয়ে কাজ করা। আশা করি আল্লাহ আমাদের দেশের এই ক্রান্তিলগ্নে প্রতিটা চিকিৎসক ভাই বোনকে সুস্থ রাখুন ও তাদের মনোবল অটুট রাখুন। আসুন আমরা যার যার জায়গা থেকে একটু চেষ্টা করি। এই বিপদ নিশ্চয়ই আমরা কাটিয়ে উঠতে পারব। ”

এছাড়াও ৩০তম বিসিএস স্বাস্থ্য ক্যাডারের ভবিষ্যত পরিকল্পনা নিয়ে তিনি আরো বলেন, “আমাদের পরিকল্পনার মধ্যে আছে আক্রান্ত চিকিৎসকে সর্বাত্মক সহযোগিতা করা এবং আল্লাহ না করুন ৩০তম বিসিএস স্বাস্থ্যের কেউ মারা গেলে তাঁর পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করে সংকটের মুহূর্তে তাঁদের পাশে দাঁড়ানো। এক্ষেত্রে আমি মনে করি কাজটিই মুখ্য, তবে প্রচারণা যদি মানুষকে উৎসাহ দেয় তাহলে আলহামদুলিল্লাহ্‌। ”

ছবি সংযুক্তি

উল্লেখ্যে, চিকিৎসকদের সুরক্ষায় বর্তমানে এ ধরনের উদ্যোগ একদিকে যেমন ফলপ্রসূ অন্যদিকে হাসপাতালে মৃত্যু ঝুঁকি নিয়ে কর্মরত সকল চিকিৎসকদের মনোবল বহুলাংশে বৃদ্ধি করতে এটি বেশ কার্যকরী ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

নিজস্ব প্রতিবেদক
হৃদিতা রোশনী

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।