রাজশাহীতে ৫ করোনা রোগী শনাক্ত
প্ল্যাটফর্ম নিউজ, ১৭ এপ্রিল, ২০২০,শুক্রবার: রাজশাহীর মোহনপুরে এক নারীসহ বিভাগের ৫ রোগী করোনা পজেটিভ বলে নিশ্চিত হওয়া গেছে। বৃহস্পতিবার রাজশাহী মেডিক্যাল কলেজ ল্যাবে সর্বমোট ৮৪টি নমুনা পরীক্ষা করে ৫ জনের পজেটিভ পাওয়া যায় বলে নিশ্চিত হওয়া গেছে। রাজশাহী মেডিক্যাল কলেজের একটি সূত্র নিশ্চিত করেছে, করোনা আক্রান্ত মোহনপুরের ওই নারীর বয়স ২৪ বছর। তার বাড়ি এরই মধ্যে লকডাউন করতে বলা হয়েছে…