লাইফ ইন লকডাউন, ডে সেভেনটিন
প্ল্যাটফর্ম নিউজ, ২৪ এপ্রিল ২০২০, শুক্রবার ডা. শুভদীপ চন্দ কিছুলোক দৌড়াচ্ছে দূরের এক ট্রাকের দিকে। ট্রাকে কি আছে বোঝা যাচ্ছে না। আমিও হেঁটে এগোলাম। মাইক ছাড়াই ধীরেধীরে বলছে- আপনারা ভীড় করবেন না, লাইনে দাঁড়ান। দেখলাম বাঙ্গি ফল দিচ্ছে। এ ফলের জনপ্রিয়তা এতো বেশি আগে কখনো মনে হয় নি। বাজার হাতে এক লোক ইতস্তত করছে- নিবে, না তারচেয়ে বেশি প্রয়োজন কারো…