বারডেমে ৪ জনের করোনা শনাক্ত, ২১ শয্যার আইসিইউ লকডাউন
প্ল্যাটফর্ম নিউজঃ ২৩ এপ্রিল, ২০২০ রাজধানীর বারডেম হাসপাতালের 'আইসিইউ'তে একজন রোগী ভর্তি করার পর আইসিইউতে থাকা ৭ জন রোগীর ৪ জনের শরীরেই করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। এ ঘটনায় হাসপাতালের ২১ বেডের আইসিইউ লকডাউন করা হয়েছে। চিকিৎসকরা জানান, "১৪ তারিখে ৬৮ বছর বয়সের নেফ্রোলজির এক রোগী আইসিইউতে ভর্তি হন। আগে থেকে জ্বর, শ্বাসকষ্টের সমস্যার বিষয়টি রোগীর স্বজনরা গোপন করেন। সুগার কমে…