মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
রবিবার, ১১ অক্টোবর ২০২৬২৬ আশ্বিন ১৪৩৩ · ২৮ রবিউস সানি ১৪৪৮
sticky

BCPS এর মাননীয় সচিব স্যারের নিকট আবেদন

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ২ জুন ২০১৫, ১২:০৭ · ২ মিনিটে পড়ুন
BCPS এর মাননীয় সচিব স্যারের নিকট আবেদন
লেখার আকার

Sir,
রমজান মাসে BCPS লাইব্রেরী যথাসময়ের চেয়ে বিলম্বে শুরু করে বিকাল চারটাতেই বন্ধ করে দেয়া হয় । অথচ BSMMU, BIRDEM, DMC র postgraduate লাইব্রেরীতে এ মাস উপলক্ষে সময় পরিবর্তন করা হয়না । মাহে রমজানে BSMMU লাইব্রেরী খোলা থাকে রাত দশটা পর্যন্ত ।

পহেলা জুলাই থেকে শুরু হবে FCPS পরীক্ষা । Part-1, Part-2, Written, OSPE, Clinical, Viva সব মিলিয়ে পুরো জুলাই মাস ধরেই চলবে এ পরীক্ষা । বলাবাহুল্য পরীক্ষার বড় সময়টাই এবার রমজান মাসে পড়েছে । FCPS এর প্রচুর সংখ্যক পরীক্ষার্থী এ লাইব্রেরীতে পড়াশুনা করে । এমতাবস্হায় সম্পূর্ন যুক্তিহীন কারনে প্রতিবছর এমাসে প্রতিদিন বেলা চারটায় লাইব্রেরী বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত মেনে নেয়াটা সবার জন্য ক্রোধ সঞ্চারী ও কষ্টকর বৈকি ।

BCPS যেহেতু অনেকটা একরোখা প্রতিষ্ঠান, পরীক্ষার্থীরা তাই ভেতরে ভেতরে ফুঁসলেও অনেকে মুখে কিছুই বলেনা । তবুও সবাই গতবছর ও তার আগের বছর সাহস করে BCPS এর তৎকালীন সচিবের কাছে গিয়েছিলো । তিনি ধর্মানূভূতির উসিলা দিয়ে চারটার পর লাইব্রেরী খোলা রাখতে রাজী হননি । Office time এর পর lift man বা lift দরকার নাই সে কথাও সেদিন স্যারকে বলা হয়েছিলো ।

কল্পনা করতেও ঘেন্না হয় একজন library staff কে বাসায় ফিরে ইফতারির সুযোগ করে দেয়ার জন্য স্নায়ুবিক চাপে থাকা ১০০ জন পরীক্ষার্থী ডাক্তারকে ঐ অসময়ে হুর হুর করে বের হয়ে যেতে হয় । আর রমজান মাসে বেলা চারটায় বাসায় ফেরাও আরেক কষ্টকর ও শক্তিক্ষয়ী কাজ । অথচ library staff এর কাজ কোন কায়িক পরিশ্রমের কাজ নয়- শুধু বসে থাকা । আর BSMMU, DMC বা BIRDEM এ সম্ভব হলে BCPS এ তা সম্ভব হবেনা কেন ?

গত পরশু BCPS library তে গিয়েছিলাম । Reader রা আমাকে ঝেঁকে ধরেছে আমি যেন তাদের বিড়্ম্বনা ও তাদের প্রতি একগুয়েমীপূর্ন অবিচারটুকুর কথা স্যার আপনাকে জানাই । আমি নিজেই যেহেতু ভুক্তভোগী ছিলাম তাই তাদের কষ্টটুকু বুঝতে এতটুকু সমস্যাও হয়নি ।

আপনার কাছে রমজান মাসে lbrary time সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত রাখার ব্যাপারে সুবিচার কামনায় আর্জি পেশ করছে I
BCPS একটা অন্যতম সেরা একাডেমিক প্রতিষ্ঠানের দাবীদার, অথচ পুরো একমাস সময় ধরে, FCPS এর মতো স্নায়ূক্ষয়ী পরীক্ষার সময়টাতে যারা পড়তে এসেছে তাদের সবাইকে দুপুর গড়িয়ে বিকাল না হতেই বের করে দেয়া হবে ! ভাবা যায় স্যার?

লেখাটি পাঠিয়েছেন : ডা. আমিনুল ইসলাম

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

রেসিডেন্ট শিক্ষার্থীদের ভাতা বৃদ্ধি পেল ও চালু হলো পরিবহণ সুবিধা বিএসএমএমইউ তে

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হয়ে গেল আজ বেসরকারি রেসিডেন্টদের পারিতোষিক বৃদ্ধি ও পরিবহন চালু - এর উদ্বোধনি অনুষ্ঠান। আমাদের দেশের তুলনায় বিভিন্ন দেশে রেসিডেন্ট শিক্ষার্থীদের ভাতা অনেক বেশি। পূর্বে উচ্চশিক্ষা গ্রহণ কালে ভাতা প্রাপ্তি হবে বিষয়টা অভাবনীয় ছিল। ভাতা…

২২ নভেম্বর ২০১৭বিস্তারিত পড়ুন

মুক্তামনির হাতে চামড়া লাগানোর কাজ সমাপ্ত

পুরো হাতে চামড়া লাগলো মুক্তামনির মুক্তামনির পুরো হাতে চামড়া লাগানোর কাজ শেষ করেছেন চিকিৎসকরা। সোমবার (৬ নভেম্বর) সকাল ৯টার দিকে মুক্তামনিকে অপারেশন থিয়েটারে নেওয়া হয় এবং দেড় ঘণ্টা পর তাকে বের করা হয়। বর্তমানে তাকে আইসিইউ বা ইনটেনসিভ কেয়ার ইউনিটে…

৭ নভেম্বর ২০১৭বিস্তারিত পড়ুন

৬১ তম সিএমসি ডেঃ চট্টগ্রাম মেডিকেল কলেজ- আমার গর্ব

২৬ মার্চ, ১৯৭১। স্বাধীনতার ঘোষণা চট্টগ্রামে এসে পৌঁছেছে। চট্টগ্রাম মহানগরীর তৎকালীন রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে তখন চাঞ্চল্য, দ্বিধা, উত্তেজনা। রাস্তায় রাস্তায় ব্যারিকেড, কেউ কেউ নিচ্ছেন সশস্ত্র সংগ্রামের প্রস্তুতি। তখন চট্টগ্রাম মেডিকেল কলেজে চলছে অন্য এক প্রস্তুতি। ইতিহাসে কল্পনা চলে না, তিনটি…

২১ সেপ্টেম্বর ২০১৭বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।