কক্সবাজার হাসপাতালে চিকিৎসকদের দুর্ভোগ – সহযোগিতায় বিএমএ
২৮ মার্চ ২০২০: সরকারী নির্দেশে অল্পকিছু সংখ্যক দোকান খোলা রয়েছে কক্সবাজার শহরে৷ বন্ধ আশেপাশের খাবার হোটেলও৷ কিন্তু থেমে নেই কক্সবাজার সদর হাসপাতালের চিকিৎসাসেবা৷ একজন করোনা রোগী সনাক্ত হওয়ার পর থেকেই থমথমে পরিবেশ চারিদিকে৷ আতংকিত জনসাধারণ৷ এদিকে খাবার দোকানগুলো বন্ধ হওয়ায় চরম দূর্ভোগ পোহাতে হচ্ছিলো চিকিৎসকদের৷ এ চরম মুহুর্তে এগিয়ে এল কক্সবাজার বিএমএ এর নেতৃবৃন্দরা৷ হাসপাতালের চিকিৎসকদের জন্য নিজস্ব অর্থায়নে জরুরী…