এসএসসি পাস না করেই মেডিসিন ও বক্ষব্যাধি বিশেষজ্ঞ
প্লাটফর্ম নিউজ, ২৬ এপ্রিল, ২০২১, রবিবার তাঁর নাম এম কে এইচ খান বিজয়। সিলেটের গোয়াইনঘাট উপজেলায় তাঁর বাড়ি। বিয়ে করেছেন কুষ্টিয়া শহরের হাউজিং এলাকায়। বিয়ের সুবাদে শ্বশুরবাড়িতে থাকেন। এখান থেকে শুরু করেন প্রতারণা। সিলেটের একটি বেসরকারি মেডিকেল কলেজে এমবিবিএস পড়াশোনা করেছেন জানিয়ে কুষ্টিয়ায় শুরু করেন চিকিৎসাসেবা। প্রায় ১০ বছর ধরে তিনি কুষ্টিয়া শহরের বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালে রোগী দেখে…