মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬৯ কার্তিক ১৪৩৩ · ১২ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

করোনা রোগীর সেবায় সম্পৃক্ত সরকারি চিকিৎসকদের পৃথক অবস্থানের জন্য ভাতা

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ২৫ এপ্রিল ২০২১, ৮:১৯ · ২ মিনিটে পড়ুন
করোনা রোগীর সেবায় সম্পৃক্ত সরকারি চিকিৎসকদের পৃথক অবস্থানের জন্য ভাতা
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ২৫ শে এপ্রিল, ২০২১, রবিবার

আজ ২৫.০৪.২০২১ইং তারিখ রবিবার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে কোভিড-১৯ সংক্রমিত রোগীদের চিকিৎসা সেবার সাথে সম্পৃক্ত সরকারি চিকিৎসক,নার্স ও অন্যান্য স্বাস্থ্য কর্মীদের দায়িত্ব পালনকালীন পৃথক অবস্থানের জন্য দৈনিক ভাতা প্রদান প্রসঙ্গে এক প্রজ্ঞাপন জারি করা হয়।

উক্ত বিজ্ঞপ্তিতে কোভিড-১৯ সংক্রমিত রোগীদের চিকিৎসা সেবায় নিয়োজিত সকলকে দৈনিক ভাতা হিসেবে অদ্যবধি কত টাকা পরিশোধ করা হয়েছে এবং জুন’২১ পর্যন্ত আর কত টাকা লাগতে পারে তার তথ্য জেলা ও উপজেলা থেকে সংগ্রহ করে সংশ্লিষ্ট জায়গায় প্রেরণ করার জন্য বলা হয়েছে।।
উল্লেখ্য যে, গত ২৯.০৭.২০২০ ইং তারিখে কোভিড-১৯ সংক্রমিত রোগীদের চিকিৎসা সেবার সাথে সম্পৃক্ত সরকারী চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্য কর্মীদের দায়িত্বপালনকাল নির্ধারণ এবং দায়িত্বকালীন পৃথক অবস্থানের ব্যবস্থাপনা সংক্রান্ত আরেকটি প্রজ্ঞাপন জারি করা হয়েছিল। যেখানে স্বাস্থ্যসেবার সাথে নিয়োজিত সকল চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের আবাসন ব্যবস্থা এবং দৈনিক ভাতা সংক্রান্ত ব্যবস্থাপনার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের আদেশ দেওয়া হয়েছিল। উক্ত প্রজ্ঞাপনে চিকিৎসা সেবা প্রদানকালীন কর্তৃপক্ষ নির্ধারিত আবাসিক সুবিধা গ্রহণ না করলে চিকিৎসকদের ঢাকা মহানগরে- ২০০০ টাকা এবং অন্যান্য এলাকায়-১৮০০ টাকা, নার্সদের ঢাকা মহানগরে- ১২০০ টাকা ও অন্যান্য এলাকায় ১০০০ টাকা এবং চিকিৎসা সেবার সাথে সংশ্লিষ্ট অন্যান্যদের ঢাকা মহানগরে-৮০০ টাকা এবং অন্যান্য এলাকায়-৬৫০ টাকা হারে দৈনিক ভাতা প্রদানের আদেশ জারি করা হয়েছিল।

নিজস্ব প্রতিবেদক
খুরশিদা জেবিন জিনিয়া

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।