ইন্টার্নীদের বেতন বৃদ্ধির দাবীতে প্রাইম মেডিকেল কলেজে কর্মবিরতি
সরকারী নির্দেশনা অনুসারে চলতি বছরে ইন্টার্নীদের বেতন ১০ হাজার থেকে বাড়িয়ে ১৫ হাজার করা হয়েছে। বেতন বাড়ানোর দাবীতে আজ সোমবার টানা তৃতীয় দিনের কর্মবিরতিতে রয়েছে রংপুর প্রাইম মেডিকেল কলেজের শিক্ষানবীস চিকিৎসকেরা। প্রাইম মেডিকেল কলেজের আন্দোলনরত চিকিৎসকরা প্ল্যাটফর্ম প্রতিনিধিকে জানান, নতুন আইন অনুযায়ী ইন্টার্ন ডাক্তারদের ভাতা বেড়ে পনেরো হাজার গতমাস থেকে কার্যকর হয়েছে। আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে বাংলাদেশের বেশিরভাগ বেসরকারি মেডিকেল…