স্বাধীনতা দিবসে শহীদ ডা. আব্দুল আলীম কন্যার বাবাকে নিয়ে লেখা
ঢাকা মেডিকেলে ভর্তির ফর্ম ফিলাপের দিন,বাবার নাম আর হলের নাম দুই ঘরেই একই নাম লিখলাম- শহীদ ডাঃ আলীম চৌধুরী। যেই ক্যাম্পাসে বাবা পড়েছে, তার নামে হলের নাম দেয়া হয়ছে যেখানে, সেই ক্যাম্পাসে কাটানো সময়গুলো এখনো স্বপ্নের মত মনে হয়। আমার জীবনের প্রথম স্মৃতিগুলো বেশ ভয়ের। একাত্তরে আমার বয়স ছিল তিন বছর, বাইরে বোম ব্লাস্টের শব্দ, হঠাৎ বেজে ওঠা সাইরেন, এগুলো…