স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ছাত্রাবাসে ছাদের পলেস্তারা খসে দুর্ঘটনা
প্ল্যাটফর্ম নিউজ, ২০ নভেম্বর, ২০২০, শুক্রবার আজ ২০ নভেম্বর, শুক্রবার, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের প্রধান ছাত্রাবাসে জু'মার নামাজের আগে বারান্দার ছাদ থেকে ১০ বর্গফুটের অধিক বিশালাকার পলেস্তারা বিকট শব্দে খসে পড়ে। সৌভাগ্যক্রমে সেখানে সেসময় ছাত্ররা কেউ উপস্থিত না থাকায় কারো হতাহতের ঘটনা ঘটেনি। তবে সম্ভাব্য দুর্ঘটনার কথা ভেবে ছাত্রদের মধ্যে আতঙ্কের উদ্রেক হয়েছে। উল্লেখ্য, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ বাংলাদেশের প্রথম…