শুক্রবার, ২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩, ১৯ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

ডা. মামুনের অনৈতিক গ্রেফতার ও রিমান্ডের প্রতিবাদে চিকিৎসকদের মানববন্ধন

প্ল্যাটফর্ম নিউজ, ১৯ নভেম্বর, ২০২০, বৃহস্পতিবার

আজ ১৯ নভেম্বর, ২০২০, বৃহস্পতিবার ডা. আবদুল্লাহ আল মামুনের অনৈতিক গ্রেফতার ও রিমান্ডের প্রতিবাদে মানববন্ধন করবেন ২৮ তম বিসিএস স্বাস্থ্য ক্যাডার এবং রাজশাহী মেডিকেল কলেজের চিকিৎসক এবং শিক্ষার্থীবৃন্দ।

গত ৯ নভেম্বর, ২০২০, সোমবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর আদাবরের মাইন্ড এইড নামে একটি মানসিক স্বাস্থ্য হাসপাতালের সাত কর্মচারীর মারধরের পর সেখানে চিকিৎসা নিতে যাওয়া আনিসুল করিম নামে এক সিনিয়র সহকারী পুলিশ সুপারকে ভর্তি করানোর কয়েক মিনিট পরই তাকে অচেতন অবস্থায় পরিবারের কাছে হস্তান্তর করে হাসপাতাল কর্তৃপক্ষ। এরপর হৃদরোগ ইনস্টিটিউটে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ সুপার আনিসুল করিম শিপন হত্যার এই মর্মান্তিক ঘটনায় হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালকসহ ছয় জনকে আটক করার পাশাপাশি পুলিশ জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের রেজিস্ট্রার ডা. মামুনকে গ্রেফতার করেছে পুলিশ। গত ১৭ নভেম্বর, ২০২০ মঙ্গলবার ভোর ৫.০০টায় সাদা পোশাকের পুলিশের একটি দল তাঁকে তার বাসা থেকে জিগ্যেসাবাদের জন্য নিয়ে গেলে পরে তাঁকে গ্রেফতার করা হয়।

ছবিঃ নিজস্ব বাসস্থান হতে গ্রেফতারকৃত ডা. আল মামুন।

রেজিস্ট্রার ডা. আল মামুনকে গ্রেফতার করে রিমান্ডে নেবার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া দিয়েছে বিএপি( বাংলাদেশ এসোসিয়েশন অফ সাইকিয়াট্রিস্ট), বিএমএ( বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন), দেশের সাধারণ চিকিৎসক, নার্স ও কর্মকর্তা কর্মচারীদের মধ্যে। তাই ডা. মামুনের মুক্তির দাবিতে ওই হাসপাতালের সকলে গতকাল সকাল থেকে হাসপাতালের পরিচালক বিধান রঞ্জন রায় ও সিনিয়র চিকিৎসকদের অবরুদ্ধ করে রেখে বিক্ষোভ করছে।

ছবিঃ জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের বিক্ষোভরত কর্মরত চিকিৎসক, নার্স এবং কর্মকর্তা-কর্মচারীরা।

এছাড়াও তিনি রামেক-৪২তম ব্যাচের একজন মেধাবী প্রাক্তন ছাত্র বিধায় আজ ১৯ নভেম্বর সকাল ১০:০০ ঘটিকায় রাজশাহী মেডিকেল কলেজের সামনে এবং দুপুর ২.৩০ মিনিটে মহাখালির নতুন ডিজি অফিস, টিবি গেইটে ২৮তম বিসিএস স্বাস্থ্য ক্যাডারের চিকিৎসকগণ ডা. আবদুল্লাহ আল মামুনের মুক্তির দাবিতে মানববন্ধন করবেন।

ছবিঃ ডা. মামুনের গ্রেফতারের প্রতিবাদে ২৮তম বিসিএস স্বাস্থ্য ক্যাডার চিকিৎসকগণের মানববন্ধন।
ছবিঃ ডা. মামুনের গ্রেফতারের প্রতিবাদে রামেকের চিকিৎসক এবং শিক্ষার্থীগণের মানববন্ধন।

আজকের ডা. আবদুল্লাহ আল মামুনের অনৈতিক গ্রেফতার ও রিমান্ডের প্রতিবাদে মানববন্ধনে সকল প্রাক্তন ও বর্তমান চিকিৎসক ও শিক্ষার্থীদের মানববন্ধনে সামিল হয়ে একাত্মতা প্রকাশ করার অনুরোধ করছেন আন্দোলনকৃত সবাই।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।