মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬১০ কার্তিক ১৪৩৩ · ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৮
ব্রেকিং নিউজ

প্রফেসর আবুল কালাম আজাদ স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি হওয়ায় অভিনন্দন

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ২১ আগস্ট ২০১৬, ২:৫২ · ২ মিনিটে পড়ুন
প্রফেসর আবুল কালাম আজাদ স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি হওয়ায় অভিনন্দন
লেখার আকার

সদ্যপ্রাপ্ত মন্ত্রণালয় নোটিশ অনুসারে, প্রফেসর আবুল কালাম আজাদ স্যার কে স্বাস্থ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক হিসেবে ঘোষণা করা হয়েছে।

আজ রবিবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে নোটিশটি প্রকাশ করা হয়।

প্রফেসর আবুল কালাম আজাদ এর পূর্বে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) এবং পরিচালক, MIS পদে নিযুক্ত ছিলেন।

খুব স্বল্প সময়েই প্রফেসর আজাদ সারাদেশের সকল স্বাস্থ্য প্রতিষ্ঠানে Health Information System(HIS) এর মাধ্যমে কমিউনিটি লেভেল পর্যন্ত স্বাস্থ্য সেবা ও ব্যবস্থাপনার সকল তথ্য সংগ্রহ, পরিমাপযোগ্য ও সহজবোধ্য উপায়ে উপস্থাপন এর ব্যবস্থা করেছেন।

HIS এর মাধ্যমে তিনি সারাদেশের স্বাস্থ্যসেবা ও ব্যাবস্থাপনা সংক্রান্ত সকল তথ্য একটি কমন প্ল্যাটফর্মে এনেছেন যা থেকে সকল সরকারি বেসরকারি স্টেকহোল্ডার তথ্য নিতে পারে ও সে অনুযায়ী পদক্ষেপ গ্রহন করতে পারে।

 

ম্যাটারনাল এবং চাইল্ড হেলথ এর ইলেক্ট্রনিং ট্র‍্যাকিং সিস্টেম এর মাধ্যমে মনিটিরিং, মোবাইল ফোনে স্বাস্থ্য সেবা, টেলিমেডিসিন, mhealth/ehealth, মেডিকেল বায়োটেকনোলজি ইত্যাদি প্রফেসর আজাদের উদ্ভাবনগুলোর অন্যতম। দেশের সকল মানুষের স্বাস্থ্য অবস্থার ডিজিটাল রেকর্ডিং তার অন্যতম বড় উদ্যোগের একটি। এছাড়াও তিনি WHO e health Technical Group এর ও একজন সম্মানিত সদস্য।

আজাদ স্যারের অধীনে তার ডিপার্টমেন্ট বাংলাদেশকে এনে দিয়েছিলো জাতিসংঘ ডিজিটাল হেলথ এওয়ার্ড ২০১১ এবং জার্মান সরকারের HIS Best Practice Recogniztion 2014 এওয়ার্ড।

এ বছর বিশ্ব উচ্চরক্তচাপ দিবস উপলক্ষে প্ল্যাটফর্ম কর্তৃক আয়োজিত সারাদেশের রক্তচাপ নির্ণয় ক্যাম্পের সরাসরি লিখিত অনুমোদন প্রদান করে প্রফেসর আবুল কালাম আজাদ স্যার প্ল্যাটফর্মের কর্মকান্ডের প্রশংসা করেন।

এরকম একজন্য বিচক্ষন, দূরদর্শী ও উদ্ভাবনী চিন্তাশক্তির অধিকারীর হাত ধরে বাংলাদেশ স্বাস্থ্য অধিদপ্তর বিশ্ব মানচিত্রে রোল মডেলে পরিনত হবে এ আশাবাদ ব্যাক্ত করে প্ল্যাটফর্ম পরিবারের পক্ষ থেকে প্রফেসর আবুল কালাম আজাদ স্যারকে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক হওয়ায় প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।

 

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

ভোলায় অবহেলায় রোগী মৃত্যু অভিযোগে চিকিৎসককে মারধর

শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫ ভোলায় অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগে চিকিৎসককে মারধর করার ঘটনা ঘটেছে। আজ (১১ এপ্রিল) দুপুরে ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটেছে। এসময় প্রায় ৫০-৬০ জনের একটি দল চিকিৎসককে মারধর করেন। পরবর্তীতে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা…

১১ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

২ হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি

বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫ দুই হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি বাংলা ইউএস এলএলসি। আগামি ২০২৬ সালের মধ্যে আন্তর্জাতিক মানের এ হাসপাতালটির নির্মাণকাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ঢাকায় চারদিনের বিনিয়োগ সম্মেলনে বাংলা ইউএস এলএলসি-এর প্রধান…

১০ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

মুন্সীগঞ্জে মেডিক্যাল কলেজের জায়গা নির্ধারণ করা হয়েছে – স্বরাষ্ট্র উপদেষ্টা

সোমবার, ০৭ এপ্রিল, ২০২৫ স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘মুন্সীগঞ্জে একটি মেডিক্যাল কলেজ স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। আগামী দু-এক মাসের মধ্যে এই মেডিক্যাল কলেজ স্থাপনের কাজ কীভাবে শুরু করা যায়, সেজন্য চেষ্টা চালিয়ে…

৭ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

১৫টি মন্তব্য

  1. শ্রদ্ধেয় স্যার এর সাথে কাজ করতে পারাতে নিজেকে ধন্য মনে করি। অনেক অভিনন্দন স্যারকে। ^_^

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।