মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩, ১৬ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

‘বিসিএস’ কি,কেন,কার জন্য,কার জন্য না এবং…

লিখেছেন ঃ ডাঃ তাহসিনা আফরিন,বিসিএস ক্যাডার

সিভিল সার্ভিস নিয়ে সবচেয়ে দারুন মন্তব্য করে গেছেন লেখক যাযাবর তার ‘দৃষ্টিপাত’ নামক অসাধারণ বইটিতে! তাও কম করে হলেও ৫০ বছর আগেই!! তার কথাকে একটু বর্তমান প্রেক্ষাপটে বসালে বক্তব্যটি হবে অনেকটা ঠিক এমন ,

“ সিভিল সার্ভিস, ভারতে ব্রিটিশ শাসনের অপুর্ব সৃষ্টি! পরাধীন জাতির মধ্য থেকেই সাম্রাজ্যবাদের সমর্থক সৃষ্টি করার প্রকৃষ্ট দৃষ্টান্ত এই সার্ভিস। স্ফীত বেতন ও লোভনীয় পেনশনের আকর্শনে বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র আকৃষ্ট করেন ব্রিটিশ গভর্মেন্ট। তরুন সম্প্রদায়ের সর্বত্তম নিদর্শন বেছে নিয়ে নিয়োজিত করেন শাসন কার্যে, যে শাসন দেশের দাসত্বকে করে দৃঢ়মূল, দারিদ্রকে করে ক্রম বর্ধমান এবং জাতীয় আন্দোলনকে করে বিঘ্ন সঙ্কুল! অসাধারণ মোহ আছে ইংরেজি বর্নমালার এই তিনটি অক্ষরে, আইসিএস ( পড়ুন বিসিএস) !! ”
প্রথমেই জানতে হবে, বিসিএস কি?
– বাংলাদেশ সিভিল সার্ভিস! এটা তো সবাই জানে।

যেটা সবাই জানে না, জানলেও মানে না, মানলেও অনুভব করে না তা হল … এটা একটা নিছক চাকরির পরীক্ষা নয়, এটা হল একটা লাইফ স্টাইল চয়েজ করার মতো। ছেলেবেলায় কেউ কেউ মাদ্রাসায় চলে যেত, কেউ নান-ফাদার হবার জন্য চার্চে চলে যায়, কেউ আর্মি হবার জন্য চলে যায় সামরিক বাহিনীতে … ! তাদের জীবনযাত্রা বাকি রাম সাম জদু মধুর মত হয় না। তেমনি, বিসিএস এর চাকরি ওই রকম একটা লাইফ স্টাইল!! রিটায়ারমেন্ট এবং কখনো কখনো এর পরেও বিসিএস এর চক্র থেকে মুক্ত হতে পারে না কেউ কেউ – কেউ কেউ স্বেচ্ছাবন্দী হয় – আর কেউ কেউ খাবি খেতে খেতে পার করে দিন!!
যেমন, আপনি যদি স্কয়ার হাসপাতালে চাকরি করেন, আপনার বস স্কয়ার গ্রুপের মালিক। তেমনি আপনি সরকারের চাকরি করেন, আপনার মালিক দেশের সরকার।

বিসিএস এর বাংলা মানে, আপনি এখানে প্রজাতন্ত্রের চাকর। সরকারের চাকর। জনতার চাকর। জনতা যাকে ভোট দিয়েছে তার চাকর। জনতা যাকে নেতা মানে তার চাকর। সে ফাইভ পাস হলেও আপনার স্যার। সন্ত্রাসী হলেও আপনার মাস্টার!
আপনার কাজ সরকার যেটা ভাবছে, আপনার ভাষা সরকার যেটা বলছে, আপনার ভাবনা সরকার যেটা ভাবছে। এখানে অন্য কিছু ভাবার, করার, বলার কোন সুযোগ নেই। আপনার আলোচনা কেবলই সরকারের গুন কির্তন নিয়ে। এখানে সরকারের কোন কাজের সমালোচনার কোন সুযোগ নেই। যদি সেটা করতে চান, তবে বিসিএস ভিন্ন আরও ৯৯৯টি চাকরি আপনার অপেক্ষায় আছে!!

 

বিসিএস পরীক্ষা পদ্ধতির এর নানা রকম সীমাবদ্ধতা!

>এটি দির্ঘ মেয়াদি পরীক্ষা, এক একটা রিক্রুটমেন্ট শেষ হতে আড়াই থেকে তিন বছর সময় নেয়।
উত্তরঃ কয়েক লাখ ক্যান্ডিডেট থেকে বাছাই করতে সময় লাগাই স্বাভাবিক।

> এতে প্রকৃত মেধা যাচাইএর সুযোগ নেই! মুখস্ত বিদ্যার জয়জয়কার।
উত্তরঃ কে বলেছে বিসিএস মেধা যাচাইয়ের পরীক্ষা?!! ভাই, বিসিএস চাকরি পাবার পরীক্ষা! এখানে দেখা হবে আপনি চাকরির জন্য কতটা নিবেদিত। সিনিওরের আদেশ কতটা বিনা বাক্য ব্যয়ে পালন করবেন। আপনি কতটা সেরা সেই পরীক্ষা এটা না। এখন কয়েক লাখের মধ্যে বাছাই করতে যেয়ে হয়ত একটা প্রতিযোগিতার প্রশ্ন চলে আসে, কিন্তু শেষ কথা সেটাই … বিসিএস মিডিওকার ব্রেনের মানুষের জন্য ডিজাইন করা। আপনি আইনস্টাইন হলে বিসিএস আপনার জন্য না।

>কোটা সিস্টেম এর মতো জঘন্য নিয়ম বিসিএস এ , এটা পেরিয়ে চান্স কি পাবো?
উত্তর – দুঃখজনক হলেও সত্যি যে, এটাও সরকারের ইচ্ছায় প্রচলিত নিয়ম। মালিক চাইবেই তার অনুগত থাকবে অপেক্ষাকৃত এমন জনগোষ্ঠী থেকে লোক নিয়োগ করার। কোন বিচিত্র কারনে সেটা বৈষম্যমূলক বোধ হয় বাকিদের কাছে। যেহেতু চাকরিটি সরকারি, যেহেতু সরকারের সমালোচনা করা যাবে না এই চাকরি পাবার পর, তাই যারা যারা এখনি মন থেকে কোটা সিস্টেম সহ বিসিএস এর মানতে কষ্ট হয় এমন ইস্যুগুলো মেনে নেয়া শিখেছেন শুধু নয়, পারলে প্রশংসা করাও শিখেছেন, তারাই বসুন এই পরীক্ষায়!!

>সাধারন জ্ঞান কেন পড়তে হবে ডাক্তারদের ? ডাক্তার হিসেবে আমাকে রোগ শোক শেখানো হোক বেশী করে। তুভ্যালুর রাজধানীর নাম জানা আমার দরকার কেন?!!
উত্তর – এটা আমাদের ডাক্তারদের সবচেয়ে বড় আবালিপনা প্রশ্ন!! বারবার বলছি, বিসিএস কোন ভাবেই কোন একটি সম্প্রদায়ের পরীক্ষা না না না!! আপনি ডাক্তার হন, ইঞ্জিনিয়ার হন, টেকনিক্যাল ক্যাডার হন আর জেনারেল ক্যাডার হন … আপনার আসল পরিচয় আপনি বাংলাদেশ সিভিল সার্ভিসের একজন সদস্য! আপনাকে এই চাকরির এন্ট্রি পরীক্ষা দিতে হবে একটি লেভেল প্লেয়িং ফিল্ডে যেয়ে। এখানে সবাই যা জানবে, আপনারও তাই জানতে হবে নিজের বিষয়ের বাইরে যেয়েও।

এখানে হেলথ ক্যাডারে চাকরি করে যদি ভেবে নেন আপনার কাজ দিবা রাত্রি কেবল রোগী দেখা, তবে আপনি চোখ পরিস্কার করে আসুন!! জি!! আপনার এখানে রোগী দেখার কাজ হয়ত ১০%, বাকি ৯০% কাজ প্রশাসনিক কাজ – ট্রেনিং দেয়া ও নেয়ার কাজ – প্রকল্প বাস্তবায়নের কাজ – মাঠে মাঠে ছুটার কাজ – মিটিং কোঅর্ডিনেট করার কাজ। তাই কেন ডাক্তারদের বেশী করে ডাক্তারি শেখান হয় না, সেই প্রশ্নের উত্তর এখনি জেনে নিন, আপনি কেবল ডাক্তারি করার জন্য বিসিএস হেলথে আসছেন না। আপনি এখানে চিকিৎসা –প্রশাসক হিসেবে আসছেন। তাই তুভ্যালুর রাজধানীর নাম আপনার জানা থাকা জরুরী।

 আমি কি বিসিএস দেবো?
উত্তর – যেমন আপনি কার সাথে প্রেম করবেন সেখানে আপনার ইচ্ছার প্রতিফলন করেছেন/ কাকে বিয়ে করবেন সেখানে আপনার ইচ্ছার প্রতিফলন করেছেন/ কোন সাব্জেক্টে পড়বেন সেখানে আপনার ইচ্ছার প্রতিফলন করেছেন/ ভাত পছন্দ করেন নাকি বিরিয়ানি পছন্দ করেন সেখানে আপনার ইচ্ছার প্রতিফলন করেছেন/ ঠিক সেভাবেই … বিসিএস দেবেন কি দেবেন না, সেখানে আপনার ইচ্ছার প্রতিফলন করেন।

এটা এমন একটা মাপের জুতা, যেটা প্রতিটি মানুষের জন্য আলাদা মাপে বানানো হয়। অমুক ভাই বলেছে, তমুক আপু বলেছে, অমুক এর এই হয়েছে, তমুকের তা হয়েছে, জেনারেল নাকি টেকনিক্যাল … ইত্যাদি প্রশ্নের উত্তর কেবল এবং কেবল মাত্র আপনার উপর ছেড়ে দিন।

নিশ্চিত চাকরি, বেতন ভাতা, পেনশন, ট্রেনিং এর সুযোগ, পেরিফেরির রোগীদের কাছে ভালো মুল্য – এগুলো সাদা চোখের সরকারি চাকরির ভালো দিক হতে পারে ; স্বাধীন জীবন , বেশী বেতন, উচ্চ শিক্ষার সুযোগ, উচ্চ শির – এগুলো সাদা চোখে বেসরকারি থাকার ভালো দিক হতে পারে … কিন্তু আপনি কোন সূত্রে পরছেন সেটা আপনারই ঠিক করে নিতে হবে।

এটা ৫৯ বছর পর্যন্ত করে যাবার চাকরি, নিদেন পক্ষে ৩০ বছর …!! ভেবে চিনতে পা রাখুন অথবা ভেবে চিন্তে বাদ দিন। শেষ কথা বলবো যাযাবর থেকে একটু পাল্টে,
“ বিসিএস একটি পেশা নয়, বিসিএস একটি জাত!”

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে হাসপাতালের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত আনসার সদস্যরা এবং পরে স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা

বিস্তারিত পড়ুন

7 thoughts on “‘বিসিএস’ কি,কেন,কার জন্য,কার জন্য না এবং…”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।