মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শনিবার, ১০ অক্টোবর ২০২৬২৫ আশ্বিন ১৪৩৩ · ২৭ রবিউস সানি ১৪৪৮
নিউজ

৩৯তম বিশেষ বিসিএস (স্বাস্থ্য ক্যাডার) চূড়ান্ত ফলাফল এপ্রিলে

ওয়েব টিমপ্রকাশ: ২১ জানুয়ারি ২০১৯, ৯:৩২ · ২ মিনিটে পড়ুন
৩৯তম বিশেষ বিসিএস (স্বাস্থ্য ক্যাডার) চূড়ান্ত ফলাফল এপ্রিলে
লেখার আকার

স্বাস্থ্য ক্যাডারের ৩৯তম বিশেষ বিসিএসের চূড়ান্ত ফলাফল এপ্রিল মাসে প্রকাশ করা হবে। ইতোমধ্যে চূড়ান্ত ফল তৈরির কাজ শুরু হয়েছে বলে সরকারি কর্ম কমিশন (পিএসসি) সূত্রে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করে পিএসসি চেয়ারম্যান মোহাম্মদ সাদিক সোমবার জাগো নিউজকে বলেন, ‘আগামী ৭ মার্চ শেষ ব্যাচের মৌখিক পরীক্ষা শেষ হবে। চূড়ান্ত ফল তৈরির কাজ শুরু হয়েছে। এপ্রিলে এ ফল প্রকাশের লক্ষ্যমাত্র নিয়ে কাজ করা হচ্ছে।’

পিএসসি সূত্র জানায়, স্বাস্থ্য ক্যাডারে আয়োজিত ৩৯তম বিশেষ বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় সহকারী সার্জন পদে ১৩ হাজার ২১৯ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৫১৩ জন প্রার্থী পাস করেন। পাস করা প্রার্থীরা চূড়ান্ত নিয়োগের জন্য গত বছরের ১০ অক্টোবর থেকে মৌখিক পরীক্ষা দিতে শুরু করেন। কয়েকটি ব্যাচে বা গ্রুপে মৌখিক পরীক্ষা আয়োজন করে পিএসসি।

গত ৩ আগস্ট ৩৯তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। রাজধানীর ৩২টি কেন্দ্রে এ বিশেষ বিসিএস পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে প্রায় ৩৭ হাজার ৫৮৩ চাকরিপ্রত্যাশী অংশ নেন। পরীক্ষায় উপস্থিতির হার ছিল ৯৩ শতাংশ এবং বহিষ্কার করা হয় দুই পরীক্ষার্থীকে। স্বাস্থ্য ক্যাডারে নিয়োগের এ বিসিএস পরীক্ষার মাধ্যমে ৪ হাজার ৭৯২ জন চিকিৎসক নিয়োগ দেয়া হবে।

গত ৮ এপ্রিল ৩৯তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এ বিসিএসে অংশ নিতে ১০ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত অনলাইনে ৩৯ হাজার ৯৫৪ জন চাকরিপ্রার্থী আবেদন করেন। প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে, ৩৯তম বিসিএসের মাধ্যমে ৪ হাজার ৫৪২ জন সহকারী সার্জন এবং ২৫০ জন সহকারী ডেন্টাল সার্জন নিয়োগ দেয়া হবে। পরবর্তীতে তৎকালীন স্বাস্থ্য মন্ত্রী মোঃ নাসিম এক প্রসঙ্গে বলেন, ৩৯ তম বিশেষ বিসিএসেই সর্বমোট ৭ হাজার ডাক্তার নেয়া হবে। কিন্তু এই বিষয়ে, অফিসিয়াল কোন প্রজ্ঞাপন জারি হয় নি। একাদশ সংসদ নির্বাচনের পর, নতুন স্বাস্থ্য মন্ত্রী মাননীয় মন্ত্রী জনাব জাহিদ মালিক, সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে এক সভায় পরবর্তীতে উল্লেখ করেছিলেন, এই সরকারের আমলেই ১০ হাজার ডাক্তার নেয়া হবে, কিন্তু কিভাবে নেয়া হবে তা উল্লেখ করেন নি।

তথ্যঃ জাগোনিউজ২৪

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

ভোলায় অবহেলায় রোগী মৃত্যু অভিযোগে চিকিৎসককে মারধর

শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫ ভোলায় অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগে চিকিৎসককে মারধর করার ঘটনা ঘটেছে। আজ (১১ এপ্রিল) দুপুরে ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটেছে। এসময় প্রায় ৫০-৬০ জনের একটি দল চিকিৎসককে মারধর করেন। পরবর্তীতে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা…

১১ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

২ হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি

বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫ দুই হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি বাংলা ইউএস এলএলসি। আগামি ২০২৬ সালের মধ্যে আন্তর্জাতিক মানের এ হাসপাতালটির নির্মাণকাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ঢাকায় চারদিনের বিনিয়োগ সম্মেলনে বাংলা ইউএস এলএলসি-এর প্রধান…

১০ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

চিকিৎসকের সহায়তায় স্পিডবোটেই সন্তান প্রসব

বুধবার, ০৯ এপ্রিল, ২০২৫ গতকাল মঙ্গলবার (৮ এপ্রিল) কক্সবাজারের কুতুবদিয়া থেকে উন্নত চিকিৎসার উদ্দেশ্যে স্পিডবোটে যাত্রা করা এক প্রসূতি স্পিডবোটেই সন্তান প্রসব করেন। কাকতালীয়ভাবে স্পিডবোটে এক চিকিৎসক থাকায় প্রসূতিকে কোন সমস্যায় পড়তে হয়নি। বিকাল সাড়ে ৩টার দিকে পেকুয়ার মগনামা ঘাটের…

৯ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।