মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬৪ কার্তিক ১৪৩৩ · ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮
জব কর্ণার

৭৮ তম ডিএসএসসি (এএমসি) ও ৬৫ তম ডিএসএসসি (এডিসিতে) নিয়োগ বিজ্ঞপ্তি

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ২ জুলাই ২০২১, ১১:০৬ · ২ মিনিটে পড়ুন
৭৮ তম ডিএসএসসি (এএমসি) ও ৬৫ তম ডিএসএসসি (এডিসিতে) নিয়োগ বিজ্ঞপ্তি
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ২ জুলাই ২০২১, শুক্রবার

৭৮ তম ডিএসএসসি (এএমসি) ও ৬৫ তম ডিএসএসসি (এডিসিতে) কোর্সে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

পদের নাম: চিকিৎসক।

শিক্ষাগত যোগ্যতা:

আর্মি মেডিকেল কোরঃ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় জিপিএ-৫ থাকতে হবে। সরকার অনুমোদিত মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রী এবং ইন্টার্নশিপ সম্পন্নকারী হতে হবে।

আর্মি ডেন্টাল কোরঃ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় জিপিএ-৫ থাকতে হবে। সরকার অনুমোদিত মেডিকেল কলেজ থেকে বিডিএস ডিগ্রী এবং ইন্টার্নশিপ সম্পন্নকারী হতে হবে।

বয়স: অনূর্ধ্ব ২৮ বছর (১ জানুয়ারি ২০২২ পর্যন্ত)।

উচ্চতা: পুরুষ-৫ ফুট ৪ ইঞ্চি ও মহিলা-৫ ফুট ২ ইঞ্চি। উচ্চতা ও বয়স অনুসারে সশস্ত্র বাহিনীর জন্য নির্ধারিত স্কেলের অতিরিক্ত ওজন হলে সংশ্লিষ্ট প্রার্থী অযোগ্য বলে বিবেচিত হবেন।

বৈবাহিক অবস্থা:
ক. পুরুষ—অবিবাহিত। তবে চলতি বছরের ১ জানুয়ারি ২০২২ তারিখে ২৬ বছরের উপরে বিবাহিত প্রার্থী আবেদন করতে পারবেন। কোনো প্রশিক্ষণার্থী বা অফিসার উক্ত তারিখের আগে বিবাহিত ছিল বলে প্রমাণিত হলে তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
খ. মহিলা—বিবাহিত/অবিবাহিত।

বেতন: সরকার কর্তৃক নির্ধারিত অন্যান্য সুবিধাদিসহ সশস্ত্র বাহিনীর বেতনক্রম অনুসারে অফিসারগণ বেতন ও ভাতা প্রাপ্য হবেন।

আবেদন করার পদ্ধতিঃ

https://joinbangladesharmy.army.mil.bdbd

২ জুলাই ২০২১ তারিখ হতে উক্ত ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনের শেষ তারিখ ২৪ জুলাই ২০২১।

লিখিত পরীক্ষা (পেশাগত বিষয়ে ১০০নাম্বার) আগামী ৬ অগাস্ট ২০২১ তারিখ সকাল ৯ টায় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজে অনুষ্ঠিত হবে।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

অর্ধেক কমানো হল বিসিএসের আবেদন ফি, কমলো মৌখিকের নাম্বারও

সোমবার, ০২ ডিসেম্বর, ২০২৪ ৪৭তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষার আবেদন ফি মৌখিক পরীক্ষার নম্বর কমিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। গতকাল (১ ডিসেম্বর) এ বিজ্ঞপ্তি জারি করা হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, বিসিএস মৌখিক পরীক্ষার নম্বর ২০০ থেকে…

২ ডিসেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

৪৪তম বিসিএসের ভাইভা বাতিল ও ৪৬তমের প্রিলির ফলাফল পুনঃপ্রকাশের সিদ্ধান্ত

সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪ ৪৪তম বিসিএসের ভাইভা বাতিল ও ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণের সংখ্যা দ্বিগুণ করে পুনরায় প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আজ সোমবার (১৮ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানায় কমিশন। বিজ্ঞপ্তিতে পিএসসি জানায়, ৪৪তম…

১৮ নভেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

পঞ্চগড়ে ১২৬ চিকিৎসকের পদ শূন্য!

শুক্রবার, ০৮ নভেম্বর, ২০২৪ পঞ্চগড় জেলায় একমাত্র আধুনিক সদর হাসপাতালসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে মোট ১৭০ টি চিকিৎসকের পদ থাকলেও বর্তমানে কর্মরত আছেন মাত্র ৪৪ জন চিকিৎসক। পঞ্চগড় সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, সিভিল সার্জন অফিসে ৩জন চিকিৎসক পদায়নের কথা…

৮ নভেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।