মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬২৯ আশ্বিন ১৪৩৩ · ২ জমাদিউল আউয়াল ১৪৪৮
নিউজ

৬ষ্ঠ গ্রেডে পদোন্নতি পেতে আগ্রহী ডেন্টাল সার্জনদের প্রতি আবেদনের আহ্বান

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১৫ জুন ২০২০, ৭:৫০ · ১ মিনিটে পড়ুন
৬ষ্ঠ গ্রেডে পদোন্নতি পেতে আগ্রহী ডেন্টাল সার্জনদের প্রতি আবেদনের আহ্বান
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ১৫ জুন, ২০২০, সোমবার

গত ১৪ই জুন, ২০২০ ইং তারিখ শনিবার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, স্বাস্থ্য অধিপ্তর হতে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে ডেন্টাল সার্জনদের সিনিয়র স্কেলে (৬ষ্ঠ গ্রেডে) পদন্নোতি পেতে ইচ্ছুক কর্মকর্তাগণদের আবেদনের আহ্বান জানানো হয়। এক্ষেত্রে আগ্রহী কর্মকর্তাদের স্বাস্থ্য অধিদপ্তরের পুরাতন ভবনের রূম নম্বর ৫২০ এ পরিচালক(ডেন্টাল) অধ্যাপক ডা. আবুল কালাম বেপারী বরাবর আগামী ৩০শে জুনের মধ্যেই আবেদন করতে বলা হয়েছে।

এক্ষেত্রে আবেদনের সময় আবেদনকারীর নিম্নলিখিত নথিপত্র সংযুক্ত থাকতে হবে-

১। যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে সচিব বরাবর আবেদন-০২ কপি
২। সরকারি চাকুরীতে প্রথম নিয়োগপত্র (সংস্থাপণ মন্ত্রণালয়ের নব নিয়োগ শাখার প্রজ্ঞাপন/গেজেট) – ০২ কপি
৩। সরকারি চাকুরীতে প্রথম যোগদানপত্র- ০২ কপি
৪। চাকুরী স্থায়ীকরণের (কনফার্ম) প্রজ্ঞাপণ- ০২ কপি।
৫। সিনিয়র স্কেল পদোন্নতি পরীক্ষার বাংলাদেশ গেজেট/ অব্যাহতির আদেশ- ০২ কপি
৬। আবেদনকারীর স্বাক্ষরযুক্ত হালনাগাদ এইচআরআইএস-০২ কপি।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বিগত ২০১৫ সাল হতে ২০১৯ ইং বছরের এসিআর স্বাস্থ্য অধিদপ্তরের এসিআর শাখায় জমা থাকতে হবে।

উল্লেখ্য, বেসিক ক্লিনিকাল বিষয়ে উচ্চতর ডিগ্রী সম্পন্ন বা যে কোনো বিষয়ে বর্তমানে অধ্যয়নরত আছেন এমন কর্মকর্তাদের আবেদন করার প্রয়োজন নেই বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।



খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

ভোলায় অবহেলায় রোগী মৃত্যু অভিযোগে চিকিৎসককে মারধর

শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫ ভোলায় অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগে চিকিৎসককে মারধর করার ঘটনা ঘটেছে। আজ (১১ এপ্রিল) দুপুরে ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটেছে। এসময় প্রায় ৫০-৬০ জনের একটি দল চিকিৎসককে মারধর করেন। পরবর্তীতে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা…

১১ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

২ হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি

বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫ দুই হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি বাংলা ইউএস এলএলসি। আগামি ২০২৬ সালের মধ্যে আন্তর্জাতিক মানের এ হাসপাতালটির নির্মাণকাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ঢাকায় চারদিনের বিনিয়োগ সম্মেলনে বাংলা ইউএস এলএলসি-এর প্রধান…

১০ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

চিকিৎসকের সহায়তায় স্পিডবোটেই সন্তান প্রসব

বুধবার, ০৯ এপ্রিল, ২০২৫ গতকাল মঙ্গলবার (৮ এপ্রিল) কক্সবাজারের কুতুবদিয়া থেকে উন্নত চিকিৎসার উদ্দেশ্যে স্পিডবোটে যাত্রা করা এক প্রসূতি স্পিডবোটেই সন্তান প্রসব করেন। কাকতালীয়ভাবে স্পিডবোটে এক চিকিৎসক থাকায় প্রসূতিকে কোন সমস্যায় পড়তে হয়নি। বিকাল সাড়ে ৩টার দিকে পেকুয়ার মগনামা ঘাটের…

৯ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।