মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬২৪ আশ্বিন ১৪৩৩ · ২৬ রবিউস সানি ১৪৪৮
ব্রেকিং নিউজ

৫ দফা দাবিতে দেশের বিভিন্ন মেডিকেলে চিকিৎসক-শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ২:৩৬ · ২ মিনিটে পড়ুন
৫ দফা দাবিতে দেশের বিভিন্ন মেডিকেলে চিকিৎসক-শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল
লেখার আকার

মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫

সম্প্রতি ম্যাটস, ডিএমএফ ইস্যুতে স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক গৃহীত হটকারিতা সিদ্ধান্তের প্রতিবাদে ও ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দেশের বিভিন্ন মেডিকেল কলেজে বিক্ষোভ মিছিল করেছে চিকিৎসক-শিক্ষার্থীরা।

সর্বশেষ খবর অনুযায়ী ঢাকা মেডিকেল কলেজ, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, চট্টগ্রাম মেডিকেল কলেজ, ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ,  ফরিদপুর মেডিকেল কলেজ, গোপালগঞ্জ মেডিকেল কলেজ,  ময়নামতি মেডিকেল কলেজ,  রাজশাহী মেডিকেল কলেজ ও রংপুর মেডিকেল কলেজে এ কর্মসূচি পালিত হয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের হটকারি সিদ্ধান্তের প্রতিবাদে ও স্বাস্থ্য খাতকে বাঁচাতে ৫ দফা ঘোষণা করেছে চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীরা। তাদের ৫ দফা দাবিগুলো হল –

১. MBBS/BDS ব্যতীত কেউ “ডাক্তার” লিখতে পারবে না উক্ত আইনের বিরুদ্ধে করা BMDCএর বিরুদ্ধে করা রিট ৭২ ঘণ্টার মধ্যে প্রত্যাহার করতে হবে ও BMDC রেজিস্ট্রেশন শুধুমাত্র MBBS/BDS ডিগ্রিধারীদের দিতে হবে। ২০১০সাল থেকে হাসিনা সরকার MATS দেরকে BMDC থেকে registration দেওয়া শুরু করেছে, এই MATS দের BMDC থেকে registration দেওয়া অবিলম্বে বন্ধ করতে হবে।

২. উন্নত বিশ্বের চিকিৎসা ব্যবস্থার সাথে সামঞ্জস্যপূর্ণ OTC Drug list update করতে হবে। MBBS ও BDS ছাড়া অন্য কেউ OTC list এর বাইরে drug prescribe করতে পারবেনা। রেজিস্টার্ড চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া ফার্মেসিগুলো OTC list এর বাইরে কোন ওষুধ বিক্রি করতে পারবে না।

৩. স্বাস্থ্য খাতে চিকিৎসকের সংকট নিরসনে:

ক. দ্রুত ১০,০০০ জন ডাক্তার নিয়োগ দিয়ে সকল শূন্য পদ পূরণ করতে হবে, আলাদা স্বাস্থ্য কমিশন গঠন করে পূর্বের মতো ষষ্ঠ গ্রেডে নিয়োগ দিতে হবে।

খ. প্রতিবছর ৪,০০০-৫,০০০ ডাক্তার নিয়োগ দিয়ে স্বাস্থ্যখাতের ভারসাম্য বজায় রাখতে হবে।

গ. ডাক্তারদের BCS এর বয়সসীমা ৩৪ বছর করতে হবে।

৪. সকল মেডিকেল অ্যাসিস্ট্যান্ট স্কুল (MATS) ও মানহীন সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজ সমূহ বন্ধ করে দিতে হবে। ইতোমধ্যে পাশ করা MATS শিক্ষার্থীদের SACMO পদবী রোহিত করে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিসেবে নিয়োগের ব্যবস্থা করতে হবে।নতুনভাবে MATS এ ভর্তি বন্ধ করতে হবে। ম্যাটস স্টুডেন্টদেরকে paramadics এ প্রবেশ দিয়ে সম্পূর্ণ ভাবে ম্যাটস বন্ধ করতে হবে।

৫. চিকিৎসক সুরক্ষা আইন বাস্তবায়ন করতে হবে।

প্ল্যাটফর্ম/এমইউএএস

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

ভোলায় অবহেলায় রোগী মৃত্যু অভিযোগে চিকিৎসককে মারধর

শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫ ভোলায় অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগে চিকিৎসককে মারধর করার ঘটনা ঘটেছে। আজ (১১ এপ্রিল) দুপুরে ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটেছে। এসময় প্রায় ৫০-৬০ জনের একটি দল চিকিৎসককে মারধর করেন। পরবর্তীতে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা…

১১ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

২ হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি

বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫ দুই হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি বাংলা ইউএস এলএলসি। আগামি ২০২৬ সালের মধ্যে আন্তর্জাতিক মানের এ হাসপাতালটির নির্মাণকাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ঢাকায় চারদিনের বিনিয়োগ সম্মেলনে বাংলা ইউএস এলএলসি-এর প্রধান…

১০ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

মুন্সীগঞ্জে মেডিক্যাল কলেজের জায়গা নির্ধারণ করা হয়েছে – স্বরাষ্ট্র উপদেষ্টা

সোমবার, ০৭ এপ্রিল, ২০২৫ স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘মুন্সীগঞ্জে একটি মেডিক্যাল কলেজ স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। আগামী দু-এক মাসের মধ্যে এই মেডিক্যাল কলেজ স্থাপনের কাজ কীভাবে শুরু করা যায়, সেজন্য চেষ্টা চালিয়ে…

৭ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।