মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬৪ কার্তিক ১৪৩৩ · ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮
ব্রেকিং নিউজ

দেশে প্রথমবার ‘শোল্ডার রিপ্লেসমেন্ট সার্জারি’ সফলভাবে সম্পন্ন

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১০:২৭ · ১ মিনিটে পড়ুন
দেশে প্রথমবার ‘শোল্ডার রিপ্লেসমেন্ট সার্জারি’ সফলভাবে সম্পন্ন
সফল অস্ত্রোপচার শেষে চিকিৎসক দলের একাংশ। ছবি-সংগৃহীত
লেখার আকার

সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫

বাংলাদেশে প্রথমবার ‘শোল্ডার রিপ্লেসমেন্ট সার্জারি’ (কাঁধ প্রতিস্থাপন) সফলভাবে সম্পন্ন হয়েছে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) এ সার্জারি সম্পন্ন হয়।

সফল অস্ত্রোপচার শেষে চিকিৎসক দলের একাংশ। ছবি-সংগৃহীত

ইতালি থেকে আগত চিকিৎসকদলের সাথে দেশের কিংবদন্তি চিকিৎসক অধ্যাপক ডা. জি এম জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে একটি দল এ সার্জারি সম্পন্ন করছে।

চিকিৎসকদলে একজন চিকিৎসক ডা. রাকিবুল হাসান অভিভূত হয়ে তার সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন (বাংলায় অনূদিত),

“বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো।

আজ নিটোরে ‘কাঁধ প্রতিস্থাপন সার্জারি’ সম্পন্ন হয়েছে। দেশের কিংবদন্তি কাঁধ সার্জন অধ্যাপক ডাঃ জি এম জাহাঙ্গীর হোসেন স্যার ইতালীয় দলের সাথে এই অস্ত্রোপচারের নেতৃত্ব দিয়েছেন। নিটোরের লাল-১ ইউনিটের সাথে ইতিহাসের অংশ হওয়ার এটি আমার জন্য একটি দুর্দান্ত সুযোগ।

এই সূচনা বাংলাদেশের জনগণের জন্য শেষ পর্যায়ের কাঁধের রোগের ক্ষেত্রে আশীর্বাদ বয়ে আনবে এবং ব্যথামুক্ত কাঁধের মাধ্যমে জীবনযাত্রার মান উন্নত করবে।”

সফলভাবে সম্পন্ন এ সার্জারি বাংলাদেশের চিকিৎসা খাতকে অনন্য উচ্চতায় নিয়ে যাবে বলে আশা করা হচ্ছে। এ সাফল্য চলমান থাকলে বহির্বিশ্বের বিভিন্ন দেশের রোগীরা চিকিৎসা নিতে বাংলাদেশে আসবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিশেষজ্ঞরা।

প্ল্যাটফর্ম/এমইউএএস

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

ভোলায় অবহেলায় রোগী মৃত্যু অভিযোগে চিকিৎসককে মারধর

শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫ ভোলায় অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগে চিকিৎসককে মারধর করার ঘটনা ঘটেছে। আজ (১১ এপ্রিল) দুপুরে ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটেছে। এসময় প্রায় ৫০-৬০ জনের একটি দল চিকিৎসককে মারধর করেন। পরবর্তীতে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা…

১১ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

২ হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি

বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫ দুই হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি বাংলা ইউএস এলএলসি। আগামি ২০২৬ সালের মধ্যে আন্তর্জাতিক মানের এ হাসপাতালটির নির্মাণকাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ঢাকায় চারদিনের বিনিয়োগ সম্মেলনে বাংলা ইউএস এলএলসি-এর প্রধান…

১০ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

মুন্সীগঞ্জে মেডিক্যাল কলেজের জায়গা নির্ধারণ করা হয়েছে – স্বরাষ্ট্র উপদেষ্টা

সোমবার, ০৭ এপ্রিল, ২০২৫ স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘মুন্সীগঞ্জে একটি মেডিক্যাল কলেজ স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। আগামী দু-এক মাসের মধ্যে এই মেডিক্যাল কলেজ স্থাপনের কাজ কীভাবে শুরু করা যায়, সেজন্য চেষ্টা চালিয়ে…

৭ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।