মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬১০ কার্তিক ১৪৩৩ · ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৮
ব্রেকিং নিউজ

৫ দফা দাবিতে একাডেমিক শাটডাউন ও কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ২ মার্চ ২০২৫, ১২:১৫ · ২ মিনিটে পড়ুন
৫ দফা দাবিতে একাডেমিক শাটডাউন ও কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা
লেখার আকার

রবিবার, ০২ মার্চ, ২০২৫

৫ দফা দাবিতে একাডেমিক শাটডাউন ও কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দিয়েছে ডক্টরস’ মুভমেন্ট ফর জাস্টিস। ডক্টরস’ মুভমেন্ট ফর জাস্টিসের সভাপতি ডা. জাবির হোসেন ও সাধারণ সম্পাদক ডা. মোঃ নুরুন নবী স্বাক্ষরিত এক বিবৃতিতে এ ঘোষণা দেয়া হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, “১. বিএমডিসি অ্যাক্ট ২০১০ কে চ্যালেঞ্জ করে যে রিট করা হয়েছে, যার রায় আগামী ১২ তারিখ হওয়ার কথা, স্যাররা সে রায়ের ব্যাপারে আমাদেরকে ন্যায়বিচার পাওয়ার প্রত্যাশা রাখতে বলেছেন। এরপরও ১২ তারিখ সন্ধ্যার জন্য সবাইকে প্রস্তুত থাকতে বলা হচ্ছে।

২. স্বাস্থ্যখাতের সংকট নিরসনে চিকিৎসকদের জন্য নতুন ৫০০০ নিয়োগ বরাদ্দ করা হয়েছে যা পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। পরবর্তীতে পাস করা প্রত্যেক ব্যাচ বৈষম্যহীনভাবে যাতে সমান ও সর্বোচ্চ সংখ্যক বিসিএস লাভ করে এইজন্যে নিরন্তর কাজ চলমান।

৩. ৯০ দিনের মধ্যেই চিকিৎসক সুরক্ষা আইনের পূর্ববর্তী অসামঞ্জস্যতাগুলো পরিমার্জন করে নতুন করে প্রণয়ন করা হবে।

৪. চিকিৎসকদের চাকরির বয়স ৩২ বছর থেকে ৩৪ বছর করার আবেদন জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রত্যাখ্যাত হয়েছিলো। আমাদের দাবির পরিপ্রেক্ষিতে পরবর্তী দুই কর্মদিবসের মধ্যেই চাকরিতে প্রবেশের বয়স ৩২ থেকে ৩৪ করার জন্য পুনরায় জনপ্রশাসন মন্ত্রণালয়ে সুপারিশ পাঠানোর নিশ্চয়তা দেওয়া হয়েছে।

৫. হাসপাতালে ডাক্তার, নার্স এবং অন্যান্য চিকিৎসা সংক্রান্ত লোকজনদের ড্রেসকোডের (Especially white coat for doctors) ব্যাপারে সুস্পষ্ট নির্দেশনা আসবে।

৬. সুনির্দিষ্ট drug list এর বাইরে কেউ prescribe করলে সিভিল সার্জন বরাবর অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।

৭. মানহীন সকল স্বাস্থ্যশিক্ষাপ্রতিষ্ঠান অতি দ্রুত বন্ধ করার জন্য কার্যকরী পদক্ষেপ নেওয়া হচ্ছে।

৮. BDS এর জন্য বিষয়ভিত্তিক শিক্ষক নিয়োগ দেওয়ার ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

৯. GP system এবং Referral system নিয়ে কাজ ইতোমধ্যেই চলমান রয়েছে।

উক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা আজকে থেকে ১২ তারিখ পর্যন্ত সকল চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার করলাম”

প্ল্যাটফর্ম/এমইউএএস

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

ভোলায় অবহেলায় রোগী মৃত্যু অভিযোগে চিকিৎসককে মারধর

শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫ ভোলায় অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগে চিকিৎসককে মারধর করার ঘটনা ঘটেছে। আজ (১১ এপ্রিল) দুপুরে ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটেছে। এসময় প্রায় ৫০-৬০ জনের একটি দল চিকিৎসককে মারধর করেন। পরবর্তীতে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা…

১১ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

২ হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি

বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫ দুই হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি বাংলা ইউএস এলএলসি। আগামি ২০২৬ সালের মধ্যে আন্তর্জাতিক মানের এ হাসপাতালটির নির্মাণকাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ঢাকায় চারদিনের বিনিয়োগ সম্মেলনে বাংলা ইউএস এলএলসি-এর প্রধান…

১০ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

মুন্সীগঞ্জে মেডিক্যাল কলেজের জায়গা নির্ধারণ করা হয়েছে – স্বরাষ্ট্র উপদেষ্টা

সোমবার, ০৭ এপ্রিল, ২০২৫ স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘মুন্সীগঞ্জে একটি মেডিক্যাল কলেজ স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। আগামী দু-এক মাসের মধ্যে এই মেডিক্যাল কলেজ স্থাপনের কাজ কীভাবে শুরু করা যায়, সেজন্য চেষ্টা চালিয়ে…

৭ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।