মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বুধবার, ২১ অক্টোবর ২০২৬৬ কার্তিক ১৪৩৩ · ৯ জমাদিউল আউয়াল ১৪৪৮
জব কর্ণার

৩৮ তম বিসিএসের ফলাফল প্রকাশিত, সুপারিশপ্রাপ্ত হলেন ২২০৪ জন

অংকন বনিকপ্রকাশ: ১ জুলাই ২০২০, ২:০০ · ২ মিনিটে পড়ুন
৩৮ তম বিসিএসের ফলাফল প্রকাশিত, সুপারিশপ্রাপ্ত হলেন ২২০৪ জন
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, বুধবার, ১ জুলাই, ২০২০

৩৮ তম বিসিএসের চূড়ান্ত ফল গতকাল মঙ্গলবার (৩০ জুন) বিকালে প্রকাশ করেছে বাংলাদেশ সরকারী কর্ম কমিশন (PSC)। উক্ত বিসিএসে ২,২০৪ জনকে নিয়োগের সুপারিশ করেছে পিএসসি।

সুপারিশ পাওয়া ক্যাডারের মধ্যে সাধারণ ক্যাডারে ৬১৩ জন, সহকারী সার্জন ২২০ জন, ডেন্টাল সার্জন ৭১ জন, বিভিন্ন টেকনিক্যাল ক্যাডারে ৫৩২ জন এবং শিক্ষায় ৭৬৮ জনকে নিয়োগের সুপারিশ করা হয়েছে।

৩৮ তম বিসিএসে পররাষ্ট্র ক্যাডারে এখন পর্যন্ত ২য়,৩য়,৬ষ্ঠ স্থানসহ ২৫ জনে ৯ জন চিকিৎসক এবং প্রশাসন, পুলিশ ক্যাডারে ৩২ বা তারও অধিক জন চিকিৎসক সুপারিশপ্রাপ্ত হয়েছেন।

 

৩৮ তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় আবেদনকারীর সংখ্যা ছিল ৩ লাখ ৪৬ হাজার ৪৪৬ জন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন ৯ হাজার ৮৬২ জন। লিখিত পরীক্ষায় অংশ নেন ১৪ হাজার ৫৪৬ জন। লিখিত পরীক্ষায় পাস করা প্রার্থীরা মৌখিক পরীক্ষায় অংশ নেন। গত ৯ ফেব্রুয়ারিতে মৌখিক পরীক্ষা শেষ হয়।

লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ ৮,৩৭৭ জন প্রার্থীর মধ্যে থেকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য মোট ২,২০৪ জন প্রার্থীকে সাময়িকভাবে সুপারিশ করেছে বাংলাদেশ সরকারী কর্ম কমিশন।

পিএসসি চেয়ারম্যান মোহাম্মদ সাদিক বলেন,

“করোনার মধ্যেই ঝুঁকি নিয়ে আমরা ফলাফল দিতে নিরলসভাবে কাজ করেছি। করোনায় অফিস বন্ধ থাকায় ফল প্রকাশে দেরি হয়। এছাড়া জনপ্রসাশন থেকে বেশ কিছু নতুন পদ যুক্ত হওয়ার কাজ অনেক বেড়ে যায়।”

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

অর্ধেক কমানো হল বিসিএসের আবেদন ফি, কমলো মৌখিকের নাম্বারও

সোমবার, ০২ ডিসেম্বর, ২০২৪ ৪৭তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষার আবেদন ফি মৌখিক পরীক্ষার নম্বর কমিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। গতকাল (১ ডিসেম্বর) এ বিজ্ঞপ্তি জারি করা হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, বিসিএস মৌখিক পরীক্ষার নম্বর ২০০ থেকে…

২ ডিসেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

৪৪তম বিসিএসের ভাইভা বাতিল ও ৪৬তমের প্রিলির ফলাফল পুনঃপ্রকাশের সিদ্ধান্ত

সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪ ৪৪তম বিসিএসের ভাইভা বাতিল ও ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণের সংখ্যা দ্বিগুণ করে পুনরায় প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আজ সোমবার (১৮ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানায় কমিশন। বিজ্ঞপ্তিতে পিএসসি জানায়, ৪৪তম…

১৮ নভেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

পঞ্চগড়ে ১২৬ চিকিৎসকের পদ শূন্য!

শুক্রবার, ০৮ নভেম্বর, ২০২৪ পঞ্চগড় জেলায় একমাত্র আধুনিক সদর হাসপাতালসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে মোট ১৭০ টি চিকিৎসকের পদ থাকলেও বর্তমানে কর্মরত আছেন মাত্র ৪৪ জন চিকিৎসক। পঞ্চগড় সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, সিভিল সার্জন অফিসে ৩জন চিকিৎসক পদায়নের কথা…

৮ নভেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।