মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬৯ কার্তিক ১৪৩৩ · ১২ জমাদিউল আউয়াল ১৪৪৮
sticky

১০মার্চ ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে ওমেন্স ম্যারাথন

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ২ মার্চ ২০১৭, ৭:২৩ · ১ মিনিটে পড়ুন
১০মার্চ ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে ওমেন্স ম্যারাথন
লেখার আকার

‘নারী নিরাপত্তার জন্য ক্ষমতায়ন’ শীর্ষক স্লোগানে আট মার্চ আন্তর্জাতিক নারী দিবসকে কেন্দ্র করে দ্বিতীয়বারের মতো নারী ম্যারাথনের আয়োজন করা হয়েছে।

আগামী ১০ মার্চ রাজধানীর হাতিরঝিলে এই ম্যারাথন অনুষ্ঠিত হবে। আয়োজকদের মতে এবারের আয়োজনে দেশী-বিদেশী হাজারো নারী অংশগ্রহণ করবেন।

এই আয়োজন উৎসাহী নারীদের জন্য তাদের প্রচার এবং ব্র্যান্ডিংয়ের এক বড় মাধ্যম। এছাড়া তাদের অধিকার সম্পর্কে সচেতন করতেও এই আয়োজন সহায়ক ভূমিকা রাখবে বলে আয়োজকদের বিশ্বাস।

এই আয়োজনে ওমেরা কোম্পানী টাইটেল স্পন্সর এবং এভারেস্ট একাডেমী ও ইমাগো স্পোর্টস আয়োজক হিসেবে কাজ করছে। এছাড়া হ্যালোজেন, দরিদ্র চ্যারিটি ফাউন্ডেশন, গন্তব্য ফাউন্ডেশন এবং চিকিৎসক ও চিকিৎসা শিক্ষার্থীদের সংগঠন, প্ল্যাটফর্ম এর সেচ্ছাসেবীরা এই আয়োজনে সহযোগীতা করছে।

প্রথম আসর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ২০১৬ সালে সফল ভাবে আয়োজনের পর দ্বিতীয় আসর বিশাল আকারে হতে যাচ্ছে বলে একাডেমী সূত্র থেকে জানা গেছে। এখনও অন-লাইনে রেজিস্ট্রেশন চলছে। ৫ মার্চ অবদি রেজিস্ট্রেশেন www.dwmarathon.com এ করা যাবে।

আয়োজন সফল করতে বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশন, বাংলাদেশ পুলিশ, বিএনসিসি, ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি কর্পোরেশন আয়োজন সফলে সর্বাত্মক সহায়তা করবে।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

রেসিডেন্ট শিক্ষার্থীদের ভাতা বৃদ্ধি পেল ও চালু হলো পরিবহণ সুবিধা বিএসএমএমইউ তে

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হয়ে গেল আজ বেসরকারি রেসিডেন্টদের পারিতোষিক বৃদ্ধি ও পরিবহন চালু - এর উদ্বোধনি অনুষ্ঠান। আমাদের দেশের তুলনায় বিভিন্ন দেশে রেসিডেন্ট শিক্ষার্থীদের ভাতা অনেক বেশি। পূর্বে উচ্চশিক্ষা গ্রহণ কালে ভাতা প্রাপ্তি হবে বিষয়টা অভাবনীয় ছিল। ভাতা…

২২ নভেম্বর ২০১৭বিস্তারিত পড়ুন

মুক্তামনির হাতে চামড়া লাগানোর কাজ সমাপ্ত

পুরো হাতে চামড়া লাগলো মুক্তামনির মুক্তামনির পুরো হাতে চামড়া লাগানোর কাজ শেষ করেছেন চিকিৎসকরা। সোমবার (৬ নভেম্বর) সকাল ৯টার দিকে মুক্তামনিকে অপারেশন থিয়েটারে নেওয়া হয় এবং দেড় ঘণ্টা পর তাকে বের করা হয়। বর্তমানে তাকে আইসিইউ বা ইনটেনসিভ কেয়ার ইউনিটে…

৭ নভেম্বর ২০১৭বিস্তারিত পড়ুন

৬১ তম সিএমসি ডেঃ চট্টগ্রাম মেডিকেল কলেজ- আমার গর্ব

২৬ মার্চ, ১৯৭১। স্বাধীনতার ঘোষণা চট্টগ্রামে এসে পৌঁছেছে। চট্টগ্রাম মহানগরীর তৎকালীন রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে তখন চাঞ্চল্য, দ্বিধা, উত্তেজনা। রাস্তায় রাস্তায় ব্যারিকেড, কেউ কেউ নিচ্ছেন সশস্ত্র সংগ্রামের প্রস্তুতি। তখন চট্টগ্রাম মেডিকেল কলেজে চলছে অন্য এক প্রস্তুতি। ইতিহাসে কল্পনা চলে না, তিনটি…

২১ সেপ্টেম্বর ২০১৭বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।