মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩, ১৬ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

হাসপাতালে স্থানীয় দালালদের দৌরাত্ম্যের শেষ কোথায়ঃ আবারও চিকিৎসক লাঞ্চিত

২৬, অগাস্ট, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সকালের ইমার্জেন্সিতে ডক্টর চেয়ারে বসে উচ্চস্বরে চিল্লাপাল্লা করছিলেন তরুণ মল্লিক! পেশায় একজন ওষুধ বিক্রেতা। হাসপাতালের সামনেই তার ওষুধের দোকান। পেশেন্ট এটেন্ড করতে অসুবিধা হওয়ায় কর্তব্যরত চিকিৎসক কাওসার উদ্দিন তাকে চেয়ার ছেড়ে হাসপাতালের বাইরে গিয়ে কথা বলতে এবং চিৎকার করা যাবে না বললে,
উনি বলেন, ‘কি! আমি বাইরে যাবো?’
– অবশ্যই যাবেন।
উত্তরে, ‘এই হাসপাতালের জমি আমাদের!’
– তাহলে সরকারকে বলেন, এই হাসপাতাল আপনাদের, আপনারাই চিকিৎসা দিবেন, ডাক্তার দরকার নাই, আমরা চলে যাই।

একই দিন সন্ধ্যা ৬ টায়, তিন দিনের এক জ্বরের রোগীর সাথে আবার আসে তরুণ মল্লিক। স্যাকমো রোগী দেখে নর্মাল পেলেও ডেংগুর টেস্ট করতে দিয়েছিলেন। এটা ডাক্তারের এটেন্ড করার মত জরুরী রোগী নাহলেও তরুণ মল্লিকের অকথ্য ভাষার ব্যবহারে স্যাকমো দায়িত্বরত ডাক্তার কাওসার উদ্দিনকে ফোন দিতে বাধ্য হন এবং তিনি তখনই চলে আসেন। তরুণ উদ্দিন এর আগে ডাক্তার কাওসারকেও কল দিয়েছিল বেশ কয়বার। এমন আচরণ করতে অভ্যস্ত সে। কেউ কোনদিন প্রতিবাদ করেনি তার এসব ব্যবহারে।

এটাই প্রথয় নয়, তরুণ মল্লিক হাসপাতালে সবসময় ঘোরাঘুরি করেন। আউটডোর, ইনডোর, ইমার্জেন্সি সবখানে তার অবাধ বিচরণ। এক মারামারির রোগীকে কোন কারণ ছাড়াই অনেক দিন ভর্তি থাকার সময়, ছুটি দিয়ে দিলে তরুণ মল্লিক রোগীর লোকের সাথে এসে খবরদারি করেছিল – রোগীকে ছুটি না দেওয়ার জন্য। কখনো তাকে কিছু বলা হলে সে উপজেলার UHFPO স্যারেরও রেফারেন্স দেয়।

এর আগেও এ লোক অনেকের সাথে ঝামেলা বাঁধিয়েছিল, একবার এক ডাক্তারের রুমে ঢুকে তার সামনেই ওষুধ কোম্পানির একজনকে থাপ্পড় মেরেছে। হাসপাতালের সিকিউরিটি গার্ডের সাথে একটা বিষয় নিয়ে মারাত্মক মারামারির পর্যায় হয়েছে ক’দিন আগেই।

ঘটনার পরদিন ২৭ আগস্ট, সকালের রাউন্ডের পর UHFPO স্যারের রুমে ডাকা হয় ডাক্তার কাওসার উদ্দিনকে। তিনি গিয়ে দেখেন স্যারের সামনে তরুন মল্লিক বসা,আর তার পাশের চেয়ারে এক রোগী। তরুন মল্লিক স্যারকে কিছু বলার চেষ্টা করছিলো। এসময় ডাক্তার কাওসার ক্যামেরা অন করে সেটা ভিডিও করার চেষ্টা করলেই, সে চেয়ার ছেড়ে ডাক্তার কাওসারের দিকে তেড়ে আসে, তাঁকে ধাক্কা দেয়। সে সময় ক্যাশিয়ার তরুণ মল্লিককে ধরে ফেলে।

থানার তদন্ত অফিসারের সাথে ডাক্তার কাওসারের এ ব্যাপারে কথা হলে, তিনি তাঁকে সন্ধ্যায় আসলে জিডি করে দিবেন বলে আশ্বাস দেন। এর মাঝেই তরুণ মল্লিক ওষুধ কোম্পানির বেশ কয়েকজনকে হুমকি দিয়েছে, ডাক্তার কাওসারের রুমে যাতে না ঢুকে, আর ঢুকলেই তারা তার আক্রোশে পড়বে।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে হাসপাতালের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত আনসার সদস্যরা এবং পরে স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।