মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩, ১৬ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

জানা-অজানা হাইমেন (HYMEN)

নারীদেহে যোনিমুখে যে পাতলা পর্দা থাকে, সেটাকে হাইমেন বা বাংলায় সতীচ্ছেদ বলা হয়। প্রাচীন ধারণা অনুযায়ী এই পর্দা অটুট থাকলে নারী কুমারী এবং পর্দা ছিঁড়ে গেছে মানে নারী অসতী। এমনকি এই একবিংশ শতকে এসেও বিয়ের প্রথম রাতে রক্তাক্ত বিছানা দিয়ে নারীর সতীত্ব বিচার করে উপমহাদেশের অনেক মানুষ। এটি শতভাগ ভুল ধারণা! যৌন সম্পর্ক ছাড়াও কঠোর কায়িক শ্রম বা ব্যায়ামের কারণেও হাইমেন ছিঁড়ে যেতে পারে। অনেকে অপূর্ণ হাইমেন বা হাইমেন ছাড়াও জন্মগ্রহণ করতে পারে। হাতি, শিম্পাঞ্জি, তিমি, ঘোড়ার মাঝেও হাইমেন দেখা যায়। হাইমেনের একটা কাজ হতে পারে ফিমেল রিপ্রোডাক্টিভ ট্রাক্টে জীবানু প্রবেশে বাঁধা দেয়া।

Hymen শব্দটি এসেছে গ্রীক ‘hyalos’ থেকে, যার অর্থ পর্দা (membrane)। পূর্বে পেরিটোনিয়াম, পেরিকারডিয়াম, মেনিঞ্জেস ইত্যাদি সব ধরণের পর্দার জন্য গ্রীকরা Hymen শব্দটি ব্যবহার করত। গ্রীক বিয়ের দেবতা Hymen এর নাম থেকে ষোড়শ শতাব্দীতে Vesalius নারীদেহে যোনিমুখের পাতলা পর্দার নাম দেন Hymen। স্পাইডার লিলি নামে একটি ফুলের গনের নাম Hymenocallis, কারন এই ফুলের মাঝে একটি সাদা পর্দা থাকে। একটি ফিতাকৃমির নাম Hymenolepis, কারন এই কৃমির মুখে একটি পর্দা থাকে। গ্রীক মিথোলজিতে এক মৌমাছির নাম ছিল Melissa (meaning bee in Greek), যে জিউসের বিয়েতে সবাইকে মধু পান করতে দিয়েছিল। জিউস খুব খুশী হয়ে মেলিসাকে বর চাইতে বললেন। মেলিসা চাইলো এমন কোন ব্যবস্থা যাতে কেউ তাঁর পরিশ্রমের মাধ্যমে আহরন করা মধু চুরি করতে না পারে। জিউস মেলিসাকে দিলেন হূল, যা দিয়ে মধু চোরদের প্রতিহত করতে পারে। মৌমাছি, ভিমরুল, বোলতার গনের নাম Hymenoptera, কারন এদের পাখা পাতলা পর্দার মত।

গ্রীক মিথোলজিতে Dionysus/Bacchus (god of revelry) ও Aphrodite (goddess of love) এর পূত্র হাইমেন ছিল বিয়ের দেবতা। যদিও কেউ কেউ হাইমেনকে এপোলোর পূত্র হিসেবে বিবেচনা করে। গ্রীসে বিয়ের দিন বর যখন কনের বাড়িতে যায় তখন সবাই সমবেতভাবে একধরনের ছান্দিক কবিতা আবৃতি করতে করতে যায়, যে কবিতায় দেবতা হাইমেনের স্তুতি হয়, সেই কবিতাকে বলে ‘hymenaios’। ধারণা করা হয় হাইমেন সব বিয়েতে অংশগ্রহন করে থাকে। যদি অংশ না নেয় তবে সেই বিয়ে টিকেনা। তাই বিয়ে টিকানোর জন্য জোরে জোরে তাঁর নাম ধরে ডাকা হয়। গ্রীক মিথোলজিতে বিভিন্ন দেব-দেবী বা তাদের সন্তানদের বিয়েতে হাইমেনের উপস্থিতি দেখা যায়।

রেনেসাঁ পরবর্তী ইতালীর চিত্রকলায় হাইমেনকে একজন যুবক হিসেবে দেখা যায়, যার পরনে থাকে ফুলের ঘাগরি, হাতে থাকে একটি প্রজ্বলিত টর্চ। অন্য গল্পে আছে হাইমেন ছিল এথেন্সের খুব সুন্দর এক যুবক, যে এক নারীকে পছন্দ করত, মেয়েদের রুপ ধরে তাঁকে অনুসরন করত এবং সব জায়গায় প্রবেশ করত যেখানে পুরুষদের প্রবেশাধিকার ছিলনা। একদিন পুরো দল ডাকাতদের খপ্পরে পড়ে। বন্দী করে হয় সবাইকে। সবাই ঘুমিয়ে পরলে হাইমেন চুপিচুপি উঠে ডাকাতদের গলা কেটে হত্যা করে। তারপর হাইমেন তাঁর পছন্দের নারীকে বিয়ে করার শর্তে সব নারীকে মুক্ত করে এথেন্সে ফিরে যায়। সবাই শর্তে রাজি হয় আর হাইমেন তাঁর পছন্দের নারীকে বিয়ে করে। তাঁর এই বিবাহিত জীবন এত সুখের ছিল যে এথেন্সের লোকজন তাঁর সম্মানে প্রতিবছর উৎসবের আয়োজন করে। এভাবেই হাইমেন বিয়ের উৎসবের সাথে যুক্ত হয়। আর বিয়ের রাতের সাথে হাইমেন জড়িত!!! বিয়েতে ‘hymn’ নামের এক ধরণের সঙ্গীত পরিবেশন করা হয়।

মূল লেখক
অধ্যাপক ডাঃ মোঃ আশফাকুর রহমান
বিভাগীয় প্রধান, এনাটমি
আদ-দ্বীন আকিজ মেডিকেল কলেজ, খুলনা

 

প্ল্যাটফর্ম ফিচার রাইটার

সুমাইয়া নার্গিস

শতামেক

সেশন ২০১৬/১৭

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে হাসপাতালের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত আনসার সদস্যরা এবং পরে স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।