সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩, ২২ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

হাসপাতালে সংক্রমণ নিয়ন্ত্রণে করণীয়

প্ল্যাটফর্ম নিউজ, ১৫ই এপ্রিল, ২০২০ডা.জাহিদুর রহমান, ভাইরোলজিস্ট

একটা হাসপাতালে সংক্রমণ নিয়ন্ত্রণ করার কয়েকটি ধাপ রয়েছে। তার মধ্যে সবচেয়ে কম কার্যকর, সবচেয়ে কম নির্ভরযোগ্য অথচ সবচে ব্যয়বহুল ধাপটি হল পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট (পিপিই)। যেটি নিয়ে আমাদের সবচে বেশি মাতামাতি। সবাইকে একটা করে পিপিই ধরিয়ে দিয়েই দায়িত্ব শেষ! অথচ আমরা যদি এর উপরের ধাপের কাজগুলো ঠিকভাবে করতে পারি, তাহলে কিন্তু পিপিইর উপরে এতটা নির্ভর করতে হয় না।

সবচেয়ে কার্যকর, সবচেয়ে নির্ভরযোগ্য এবং সবচেয়ে কম খরচের ধাপটি হচ্ছে “Elimination”। অর্থাৎ জীবাণুটিকে আমি আমার হাসপাতালে প্রবেশই করতে দিব না বা করলেও সরিয়ে ফেলব। কোভিড-১৯ মহামারির পরিপ্রেক্ষিতে এই ধাপে করণীয় হচ্ছে আইসোলেশন। হাসপাতালে কোভিড-১৯ এর কোন রোগী প্রবেশের সাথে সাথে তাকে বিচ্ছিন্ন করে ফেলব মানে আইসোলেশন ওয়ার্ডে স্থানান্তরিত করব। দুঃখজনক হলেও সত্য, আমরা এই ধাপটিতে ৯৯% ব্যর্থ হয়েছি এবং হচ্ছি।

এর পরের ধাপটি হচ্ছে, “Engineering Controls”, অর্থাৎ হাসপাতালের কিছু অবকাঠামোগত পরিবর্তন করা লাগবে। উদাহরণ হিসেবে হাসপাতালের মূল ফটকে প্রবেশকারীদের শরীরে জীবাণুনাশক স্প্রে করার ব্যবস্থা করা যেতে পারে। সেটা না পারলেও শরীরের তাপমাত্রা দেখে প্রবেশ করানো, হাত ধোয়া বাধ্যতামূলক করা যেতে পারে। দরজাগুলো এমনভাবে বানানো যেতে পারে যাতে হাত দিয়ে ধরে খোলা না লাগে। বিভিন্ন পয়েন্টে মেডিকেল মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, টিস্যু পেপার রাখা যেতে পারে। আইসোলেশন ওয়ার্ডটি যতটা সম্ভব বিচ্ছিন্ন স্থানে স্থাপন করা যেতে পারে।

এর পরের ধাপটি “Administrative Controls”, এই ধাপে কর্মরত সবাইকে যার যার অবস্থান থেকে অংশ নিতে হবে। হাসপাতালের প্রবেশ থেকে শুরু করে সব গুরুত্বপূর্ণ স্থানে বিভিন্ন ধরণের নির্দেশিকাসহ পোস্টার, বিভিন্ন কর্মকান্ডের এসওপি, কর্তৃপক্ষের সার্বক্ষণিক মনিটরিং, বারবার ক্লিনার দিয়ে পরিষ্কার করানো। সব পর্যায়ের স্টাফদের হাসপাতাল কমপ্লেক্সের ভিতরেই থাকা খাওয়ার ব্যবস্থা করা, এমনভাবে তাদের ডিউটি রোস্টার করা যাতে এক সাথে বেশি সংখ্যক স্টাফ সংক্রমণের ঝুঁকিতে না পড়ে, আইসোলেশন ওয়ার্ডের জন্য সম্পূর্ণ আলাদাভাবে ডিউটি রোস্টার করা, সেখানের সবার জন্য যথেষ্ট পরিমাণ পিপিই সরবারহ নিশ্চিত করা ইত্যাদি। হাসপাতালে ব্যবহার করার জন্য পিপিই এবং Hexisol পকেটে করে বাসায় নিয়ে না যাওয়াটাও এই ধাপে পড়ে।

আর সর্বশেষ ধাপ হল পিপিই। যেটির উপর ইতোমধ্যে দেশের প্রায় সবাই মোটামুটি বিশেষজ্ঞ হয়ে গিয়েছেন। তবে জেনে রাখুন N 95 আর মেডিক্যাল/সার্জিক্যাল মাস্কের নামে আমাদের যে ছাইপাশ দেয়া হচ্ছে সেগুলো সান্ত্বনা দিতে পারে, সুরক্ষা না।

আপনিই বলতে পারবেন আপনার হাসপাতালের প্রকৃত অবস্থা কি। তাই শুধু পিপিপি, পিপিপি, পিপিপি না করে অন্যান্য বিষয়গুলোর দিকেও নজর দিই। আজকে পর্যন্ত বাংলাদেশে কোভিড-১৯ শনাক্তের মধ্যে শতকরা ১০ ভাগই হেলথ কেয়ার প্রোভাইডার (ডাক্তার, নার্স, টেকনোলজিস্ট, ইত্যাদি), যেটি বিশ্বের অন্যান্য দেশের মধ্যে সর্বোচ্চ। হাসপাতাল সুরক্ষিত না থাকলে রোগি, ডাক্তার, সমাজ কেউই ভালো থাকবেন না। আসুন যার যার অবস্থান থেকে সর্বোচ্চ চেষ্টাটুকু করি। হাসপাতালে থাকা অবস্থায় কাউকে দিয়ে ঘন্টায় ঘন্টায় যদি দরজার হাতলগুলোও জীবাণুমুক্ত করানো যায়, এটাও ইনফেকশন কন্ট্রোলের অংশ।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।