রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩, ১৪ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালকে রোগীবান্ধব করার আহবান শিক্ষানবিশ চিকিৎসকদের

বুধবার, ০৯ অক্টোবর, ২০২৪

রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালকে রোগীবান্ধব হাসপাতাল করার আহ্বান জানিয়েছেন হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের সংগঠন ইন্টার্ন কো-অর্ডিনেশন কমিটির সদস্যরা।

গত রবিবার (৬ অক্টোবর) সংগঠনটির সদস্যদের পক্ষ থেকে হাসপাতালের পরিচালকের কাছে পাঠানো এক চিঠিতে এ আহ্বান জানানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, ‘আপনার সুযোগ্য পরিচালনায় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালকে একটি রোগীবান্ধব হাসপাতালে রুপান্তর করতে নিম্নোক্ত পদক্ষেপ গ্রহণের ব্যাপারে ইন্টার্ন চিকিৎসকরা আপনার সদয় দৃষ্টি আকর্ষণ করছে।’

উক্ত চিঠিতে রোগীবান্ধব হাসপাতাল করার জন্য ৫টি পদক্ষেপ নেয়ার আর্জি জানানো হয়েছে। পদক্ষেপগুলো হল–

১. ইনভেস্টিগেশন রিপোর্ট অনলাইনকরণঃ আপনার অবগতির জন্য জানাচ্ছি যে, ‘ইনমাস (INMAS), মিটফোর্ড’ রোগীদের সুবিধার কথা বিবেচনা করে তাদের সমস্ত ইনভেস্টিগেশন রিপোর্ট অনলাইনকরণ করেছে। যেখানে একজন রোগী প্রদত্ত আইডি ব্যবহার করে ইনমাস, মিটফোর্ড ওয়েবসাইট থেকে তার রিপোর্ট ডাউনলোড করতে পারে। অপরদিকে মিটফোর্ড হাসপাতালে একটি রিপোর্ট পেতে একজন রোগীকে যথেষ্ট ভোগান্তির শিকার হতে হয়। প্রতিদিন রিপোর্ট হলো কিনা বারবার সে ব্যাপারে খোঁজ নেয়া, রিপোর্ট পাওয়ার জন্য লম্বা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করা, রিপোর্ট হারিয়ে যাওয়া, ক্ষেত্রবিশেষে আগে রিপোর্ট পাওয়ার জন্য আর্থিক লেনদেন এর ব্যাপারে অভিযোগ পাওয়া যায়। তাই সব রিপোর্ট অনলাইনকরণ সম্ভব না হলেও শুরুতে বেসিক ইনভেস্টিগেশন রিপোর্ট (CBC with ESR, S. Creatinine, S. Electrolyte Dengue NS1 Ag, Urine R/E ) ও রেডিওলজি রিপোর্টসমূহ (CT scan, MRI) অনলাইনকরণ করা হলে রোগীরা এসব ভোগান্তি থেকে রেহাই পাবে। একইসাথে রোগীদের নিকট দ্রুত রিপোর্ট ডেলিভারি দেয়া সম্ভব হবে এবং দ্রুত রিপোর্ট পাওয়ার জন্য বাইরে ইনভেস্টিগেশন পাঠানোর প্রবণতা কমে যাবে আশা করি।

২. রেডিওলজি বিভাগে রেডিওলজি ইনভেস্টিগেশনের টাকা জমা দেয়ার জন্য আলাদা কাউন্টার স্থাপন করতে হবে।

৩. প্রতিটি ওয়ার্ডে জরুরি ভিত্তিতে ইসিজি করার জন্য পোর্টেবল ইসিজি ও তা পরিচালনার জন্য সার্বক্ষণিক লোকবল করতে হবে। মুমূর্ষ রোগীদের জরুরী ইসিজি দেখা বা মৃত রোগীর ডেথ ডিক্লারেশনের জন্য কার্ডিওলজি বিভাগে পাঠাতে হয় যেটা আসলে অমানবিক ও দ্রুত চিকিৎসা সেবা প্রদানের প্রতিবন্ধক।

৪. স্যাম্পল সংগ্রহের জন্য প্রতিটি ভবনের নিচে আলাদা আলাদা স্যাম্পল কাউন্টার স্থাপন করতে হবে। এতে স্যাম্পল দেয়ার জন্য আলাদা ভবনে যাওয়া ও লম্বা লাইলে দাঁড়ানোর ভোগান্তি হ্রাস পাবে।

৫. বহির্বিভাগের টিকেট অনলাইনে নেওয়ার ব্যবস্থা করতে হবে। এতে রোগীরা আগের দিন বা হাসপাতালে আসার আগে অনলাইনে টিকেট কাটতে পারবে। পরবর্তীতে কোন বিভাগে দেখাবে তার জন্য আলাদা আলাদা কয়েকটা হেল্প ডেস্ক স্থাপন করা যাতে সমস্যার কথা বলে কোন রুমে যেতে হবে, এটা সহজেই জেনে নিতে পারবে। এতে রোগীরা লম্বা লাইনে দাঁড়ানোর ভোগান্তি থেকে অনেকটাই রেহাই পাবে।

‘আপনার যথাযোগ্য পরিচালনায় মিটফোর্ড হাসপাতাল অধিকতর রোগীবান্ধব হাসপাতালে পরিণত হবে আমরা এটা বিশ্বাস করি ও আশা রাখি। অতএব মহোদয়ের নিকট আর্জি উক্ত ব্যাপারে পদক্ষেপ গ্রহনে যেন আপনার মর্জি হয়’, চিঠির শেষে যুক্ত করা হয়।

প্ল্যাটফর্ম প্রতিবেদক: মঈন উদ্দিন আহমদ শিবলী

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে হাসপাতালের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত আনসার সদস্যরা এবং পরে স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

ক্রমবর্ধমান স্বাস্থ্য চাহিদা মোকাবিলায় প্রচলিত চিকিৎসা নিয়ে আরও গবেষণার আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ তাদের স্বাস্থ্যসেবার অংশ হিসেবে প্রচলিত, পরিপূরক ও সমন্বিত চিকিৎসা (Traditional, Complementary and Integrative Medicine – TCIM) ব্যবহার করেন। অথচ এসব চিকিৎসা পদ্ধতি কোথায় নিরাপদ, কার্যকর এবং উপযুক্ত, তা বোঝার জন্য বৈশ্বিক স্বাস্থ্য গবেষণা তহবিলের ১ শতাংশেরও কম ব্যয় করা হয়। এমন সময়ে,

বিস্তারিত পড়ুন
ঢাকা মেডিকেল কলেজ

ঢাকা মেডিকেল কলেজে ইন্টারনাল মেডিসিন ফেস্টিভ্যাল ২০২৬ অনুষ্ঠিত

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ “Inspiring the Future of Internal Medicine” প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকা মেডিকেল কলেজে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে ইন্টারনাল মেডিসিন ফেস্টিভ্যাল ২০২৬। ১৭ সেপ্টেম্বর ঢাকা মেডিকেল কলেজের শহীদ ডা. শামসুল আলম খান মিলন অডিটোরিয়ামে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি আয়োজন করে Dhaka Medical College Internal Medicine Interest Group

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।