মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬৫ কার্তিক ১৪৩৩ · ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮
আন্তর্জাতিক সংবাদ

সৌদি ভ্রমণে লাগবে না মেনিনজাইটিসের টিকা ; স্বস্তিতে হজ্জ-ওমরা যাত্রীরা

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৫, ২:০১ · ২ মিনিটে পড়ুন
সৌদি ভ্রমণে লাগবে না মেনিনজাইটিসের টিকা ; স্বস্তিতে হজ্জ-ওমরা যাত্রীরা
লেখার আকার

সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৫

ওমরাহর জন্য সৌদি আরব ভ্রমণে মেনিনজাইটিস টিকা নেওয়ার বাধ্যবাধকতা তুলে নিয়েছে দেশটির সরকার। গত বৃহস্পতিবার এ-সংক্রান্ত নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশটির সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ (জিএসিএ)। দেশটির গণমাধ্যম খালিজ টাইমসের বরাতে এ বিষয়টি নিশ্চিত করা হয়। এর আগে গত মাসে ওমরাহ যাত্রীদের জন্য ওই টিকা বাধ্যতামূলক করা হয়েছিল।

আগের নির্দেশনার পর ওমরা পালন ও ভ্রমণ ভিসায় দেশটিতে যেতে ইচ্ছুক যাত্রীদের মেনিনজাইটিস টিকা ও সনদ দিতে প্রয়োজনীয় সব ব্যবস্থাও নিয়েছিল বাংলাদেশের ধর্ম মন্ত্রণালয়। টিকা সনদ আন্তর্জাতিকভাবে যাচাইয়ের জন্য তৈরি করা হয় ভ্যাক্স ইপিআই (vaxepi.gov.bd) সিস্টেমও। সৌদি আরবের নতুন নির্দেশনা আসায় এর প্রয়োজনীয়তা কমেছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, মেনিনজাইটিস মস্তিষ্ক এবং মেরুদণ্ডের চারপাশের টিস্যুর প্রদাহজনিত সমস্যা। এই রোগ যে কোনো বয়সী মানুষেরই হতে পারে। সাধারণত সংক্রমণের কারণে মেনিনজাইটিস হয়ে থাকে। এটি মারাত্মক আকার ধারণ করলে রোগীর তাৎক্ষণিক চিকিৎসার প্রয়োজন হতে পারে।

এই রোগের লক্ষণ জ্বর, মাথাব্যথা, ঘাড় শক্ত হয়ে যাওয়া, আলো ও শব্দ অসহনশীলতা, খিঁচুনি ও মুখ দিয়ে শ্লেষ্মা বের হওয়া, অসংলগ্নতা, বমি বা বমিভাব। শিশুদের ক্ষেত্রে লক্ষণগুলো হলো– জ্বর, খিটখিটে মেজাজ, খেতে অনীহা, অতিরিক্ত ক্লান্তি এবং ত্বকে লাল দানা। মেনিনজাইটিসের বিরুদ্ধে সর্বোত্তম সুরক্ষা ব্যবস্থা হলো এর টিকা নেওয়া।

প্ল্যাটফর্ম/

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

বাদুড় খেয়ে রহস্যময় রোগ ছড়িয়ে পড়ছে কঙ্গোতে, নিহত ৫৩

শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫ রহস্যময় এক নতুন রোগের আতঙ্ক ছড়িয়ে পড়ছে আফ্রিকার দেশ কঙ্গোতে। স্বাস্থ্য বিশেষজ্ঞদের সূত্রে জানা গেছে, বাদুড় খেয়ে তিন শিশুর মধ্যে প্রথম আবিষ্কৃত হয় এই অজানা রোগ। বুধবার (২৬ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে সংবাদ সংস্থা এপির বরাতে এ…

২৮ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

কানাডার অর্থায়নে বাংলাদেশে কোভিড ও মাদকনীতির প্রভাব নিয়ে গবেষণা করবেন গবেষকেরা

বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ বাংলাদেশসহ নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোতে লং কোভিড শনাক্তকরণ ও ব্যবস্থাপনার কৌশল উন্নয়ন এবং ছোট শহর ও গ্রামীণ এলাকায় মাদকনীতির পরিবর্তনের প্রভাব নিয়ে গবেষণার জন্য কানাডিয়ান ইনস্টিটিউটস অব হেলথ রিসার্চ (সিআইএইচআর) থেকে তহবিল দেয়া হয়েছে। তহবিল…

১৯ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

মার্কিন সহায়তা বন্ধ, এইডসে প্রাণ হারাতে পারেন লাখো মানুষ: জাতিসংঘ

সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ যুক্তরাষ্ট্র বিশ্বে সবচেয়ে বেশি উন্নয়ন সহায়তা ও অনুদান প্রদানকারী দেশ। কিন্তু দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর সব ধরনের বৈদেশিক সহায়তা স্থগিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বন্ধ করে দিয়েছেন মার্কিন উন্নয়ন সংস্থা ইউএসএআইডির কার্যক্রম। বাংলাদেশে ইউএসএইডের…

১৭ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।