মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬৫ কার্তিক ১৪৩৩ · ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮
আন্তর্জাতিক সংবাদ

ট্রাম্পের নির্দেশ – যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংস্থার ওয়েব পেজ থেকে মুছে দেয়া হল ট্রান্সজেন্ডারদের স্বাস্থ্য তথ্য

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ২ ফেব্রুয়ারি ২০২৫, ৩:০৩ · ২ মিনিটে পড়ুন
ট্রাম্পের নির্দেশ – যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংস্থার ওয়েব পেজ থেকে মুছে দেয়া হল ট্রান্সজেন্ডারদের স্বাস্থ্য তথ্য
লেখার আকার

রবিবার, ০২ ফেব্রুয়ারি, ২০২৫

যুক্তরাষ্ট্রের রোগনিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) ও অন্যান্য কেন্দ্রীয় স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইট থেকে এইচআইভিসহ ট্রান্সজেন্ডারদের স্বাস্থ্যবিষয়ক তথ্যবহুল ওয়েব পেজগুলো সরিয়ে ফেলা হয়েছে। লিঙ্গপরিচয় ও বৈচিত্র্য সংক্রান্ত বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের এক আদেশের সঙ্গে সংগতি রেখে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

সিডিসির যেসব ওয়েব পেজ সরিয়ে ফেলা হয়েছে তার মধ্যে আছে এইচআইভিতে আক্রান্ত ট্রান্সজেন্ডারদের পরিসংখ্যান এবং সমকামী, উভকামী ও ট্রান্সজেন্ডার তরুণদের মধ্যে স্বাস্থ্যগত ভিন্নতা সম্পর্কিত তথ্য।

চলতি মাসের শুরুর দিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুধু পুংলিঙ্গ ও স্ত্রীলিঙ্গকে স্বীকৃতি দিতে কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দেন। বৈচিত্র্য, সমতা ও অন্তর্ভুক্তিমূলক কর্মসূচিগুলো বাতিল করারও আদেশ দেন তিনি।

কেন্দ্রীয় স্বাস্থ্য সংস্থাগুলোকে গত ২৯ জানুয়ারি একটি চিঠি পাঠানো হয়। ট্রাম্পের আদেশগুলো কীভাবে মেনে চলতে হবে, সে সম্পর্কে আরও সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া হয় চিঠিতে। সেখানে বলা হয়, ৩১ জানুয়ারি বিকেল পাঁচটার আগেই এসব আদেশ বাস্তবায়ন করতে হবে।

জন্মগতভাবে পাওয়া লৈঙ্গিক পরিচয় বদলে নিজে নিজে লৈঙ্গিক পরিচয় নির্ধারণ করার প্রবণতাকে স্বীকৃতিদানকারী কর্মসূচিগুলো বন্ধ করার নির্দেশ দেওয়া হয় চিঠিতে। অনলাইনে লৈঙ্গিক পরিচয়বিষয়ক তথ্যগুলো অপসারণেও পদক্ষেপ নিতে বলা হয়।

সিডিসির কাজগুলো তত্ত্বাবধান করে স্বাস্থ্য ও মানবসেবা বিভাগ। এর মুখপাত্র বলেন, ওয়েবসাইটে যেকোনো ধরনের পরিবর্তন আনতে এসব নির্দেশনা অনুসরণ করতে হবে।

এইডস ফাউন্ডেশন অব শিকাগোর নীতিমালা ও প্রচারবিষয়ক জ্যেষ্ঠ পরিচালক টিমোথি জ্যাকসন বলেছেন, তাঁরা শুক্রবার সিডিসির ওয়েবসাইট এইচআইভি–বিষয়ক তথ্যগুলো খুঁজে পাননি। মানুষকে এইচআইভি বিষয়ে সচেতন করতে আগে ওই তথ্যগুলো ছিল।

সিডিসির ওয়েবসাইট থেকে ইয়ুথ রিস্ক বিহেভিয়র সার্ভেল্যান্স সিস্টেমও উধাও হয়ে গেছে। এই সিস্টেমের মাধ্যমে তামাক ব্যবহার, কিশোর বয়সে গর্ভাবস্থা, অনিরাপদ যৌনাচার এবং কিশোর স্বাস্থ্যসংক্রান্ত বিভিন্ন প্রবণতা শনাক্ত করা হয়।

সূত্রঃ রয়টার্স

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

বাদুড় খেয়ে রহস্যময় রোগ ছড়িয়ে পড়ছে কঙ্গোতে, নিহত ৫৩

শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫ রহস্যময় এক নতুন রোগের আতঙ্ক ছড়িয়ে পড়ছে আফ্রিকার দেশ কঙ্গোতে। স্বাস্থ্য বিশেষজ্ঞদের সূত্রে জানা গেছে, বাদুড় খেয়ে তিন শিশুর মধ্যে প্রথম আবিষ্কৃত হয় এই অজানা রোগ। বুধবার (২৬ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে সংবাদ সংস্থা এপির বরাতে এ…

২৮ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

কানাডার অর্থায়নে বাংলাদেশে কোভিড ও মাদকনীতির প্রভাব নিয়ে গবেষণা করবেন গবেষকেরা

বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ বাংলাদেশসহ নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোতে লং কোভিড শনাক্তকরণ ও ব্যবস্থাপনার কৌশল উন্নয়ন এবং ছোট শহর ও গ্রামীণ এলাকায় মাদকনীতির পরিবর্তনের প্রভাব নিয়ে গবেষণার জন্য কানাডিয়ান ইনস্টিটিউটস অব হেলথ রিসার্চ (সিআইএইচআর) থেকে তহবিল দেয়া হয়েছে। তহবিল…

১৯ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

মার্কিন সহায়তা বন্ধ, এইডসে প্রাণ হারাতে পারেন লাখো মানুষ: জাতিসংঘ

সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ যুক্তরাষ্ট্র বিশ্বে সবচেয়ে বেশি উন্নয়ন সহায়তা ও অনুদান প্রদানকারী দেশ। কিন্তু দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর সব ধরনের বৈদেশিক সহায়তা স্থগিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বন্ধ করে দিয়েছেন মার্কিন উন্নয়ন সংস্থা ইউএসএআইডির কার্যক্রম। বাংলাদেশে ইউএসএইডের…

১৭ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।