মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬৫ অগ্রহায়ণ ১৪৩৩ · ৮ জমাদিউস সানি ১৪৪৮
নিউজ

সামাজিক দূরত্ব বজায় রেখেই চলছে সংঘর্ষ

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ৭ এপ্রিল ২০২০, ১১:৩৭ · ২ মিনিটে পড়ুন
সামাজিক দূরত্ব বজায় রেখেই চলছে সংঘর্ষ
লেখার আকার

৭ই এপ্রিল, ২০২০

দেশজুড়ে যখন একদিকে করোনার সংক্রমণ কমিয়ে আনার জন্যে সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছেন, মানুষকে ঘরে থাকার অনুরোধ জানাচ্ছেন অন্যদিকে সরকারের আদেশ ও করোনার ভয়াবহতা তোয়াক্কা না করে ব্রাহ্মণবাড়িয়ার শত শত মানুষ মেতে উঠেছে সংঘর্ষের আনন্দে। কোয়ারান্টাইন ভেঙ্গে চলছে সংঘর্ষ। ব্রাহ্মণবাড়িয়ার কিছু অসচেতন মানুষের এমন আচরনে আশ্চর্য পুলিশ,হতাশ জেলার সচেতন নাগরিকগন। ব্রাহ্মণবাড়িয়ার মানুষের এই অসচেতনতা ও মারামারি প্রায় ২ মাস ধরে চলছে বলে জানিয়েছেন এই জেলার পুলিশ কর্মকর্তা।
প্রায় প্রতিদিন ই বিভিন্ন অযুহাতে তারা লিপ্ত হচ্ছে সংঘর্ষে। সামান্য লুডু খেলা নিয়েও থেমে নেই তাদের মারামারি। গত বুধবার লুডু খেলা কে কেন্দ্র করে টোটা বল্লম নিয়ে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয় প্রায় শতাধিক মানুষ,আহত হয় প্রায় ২০ জন। শুক্রবার বাহাদুর পুুুুরের সংঘর্ষে একজন নিহত হন। রোববার মাটি কাটা শ্রমিকদের কথা কাটাকাটির এক পর্যায়ে তুমুল মারামারিতে প্রাণ হারান আরো একজন।
সেখানকার সহকারী পুলিশ সুপার বলেন সরকারের আদেশ প্রতিষ্ঠা করার জন্যে ইউনিয়নের মেম্বার ও সাবেক মেম্বারদের সাহায্যের প্রয়োজন অথচ কিছু কিছু সংঘর্ষে সেসব ফ্রন্ট লাইন কর্মকর্তাদের যোগসূত্র পাওয়া গেছে বলে জানান।
গত ২ মাসে ব্রাহ্মণবাড়িয়ায় এমন সংঘর্ষের সংখ্যা প্রায় ২৫ যেখানে আহত হয়েছে দেড় শতাধিক মানুষ, নিহত ২। আর এই সংঘর্ষে লিপ্ত হয়েছে প্রায় হাজার খানিক মানুষ। তবে তারা নিজেদের সচেতন নাগরিক দাবি করে বলছে সামাজিক দূরত্ব বজায় রেখেই তারা সংঘর্ষে লিপ্ত হয়েছে। করোনা সচেতনতায় তারা মাস্ক ও গ্লাভস পরে মারামারি করেছেন এবং সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য লাঠি ও টোটা ব্যবহার করেছেন।
সেখানকার পুলিশ প্রশাসন হিমশিম খাচ্ছেন এমন পরিস্থিতি সামাল দিতে। এমন অবস্থা বিদ্যমান থাকলে করোনার প্রকোপ ভয়াবহ আকার ধারণ কারবে বলে মনে করছেন সেখানকার সচেতন নাগরিক ও পুলিশ প্রশাসন।

স্টাফ রিপোর্টার
নুরুন্নাহার মিতু

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

আমরা বলেছি ডাক্তার নেবো, কিন্তু কবে নেবো আমি জানি না: রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক/ প্ল্যাটফর্ম টুডে গত ১ নভেম্বর, ২০২৬ তারিখে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে "সোসাইটি অব অটোল্যারিঙ্গলজিস্টস এন্ড হেড নেক সার্জনস অব বাংলাদেশ" কর্তৃক আয়োজিত " Annual Scientific Conference &AGM 2026" এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি…

২ নভেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

ভোলায় অবহেলায় রোগী মৃত্যু অভিযোগে চিকিৎসককে মারধর

শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫ ভোলায় অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগে চিকিৎসককে মারধর করার ঘটনা ঘটেছে। আজ (১১ এপ্রিল) দুপুরে ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটেছে। এসময় প্রায় ৫০-৬০ জনের একটি দল চিকিৎসককে মারধর করেন। পরবর্তীতে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা…

১১ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

২ হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি

বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫ দুই হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি বাংলা ইউএস এলএলসি। আগামি ২০২৬ সালের মধ্যে আন্তর্জাতিক মানের এ হাসপাতালটির নির্মাণকাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ঢাকায় চারদিনের বিনিয়োগ সম্মেলনে বাংলা ইউএস এলএলসি-এর প্রধান…

১০ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।