শুক্রবার, ২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩, ১৯ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

সাতকানিয়াবাসির ভোগান্তির অবসান করলো ‘আমার অ্যাম্বুলেন্স’

প্ল্যাটফর্ম নিউজ, ২৭ অক্টোবর ২০২০, মঙ্গলবার

গত শুক্রবার (২৩ অক্টোবর) চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায়, যাত্রা শুরু করেছে কম খরচে রোগী পরিবহন সেবা ‘আমার অ্যাম্বুলেন্স’। উপজেলায় বসবাসরত প্রায় পাঁচ লাখ মানুষের উদ্দেশ্যে চালু হওয়া সেবাটির উদ্যোক্তা হলেন চিকিৎসক মোরশেদ আলি। সেবাটির মূল ব্যবহারকারী হবেন দরিদ্র্যরোগীরা, যাদের প্রাইভেট ক্লিনিক থেকে সাড়ে তিন হাজার টাকায় অ্যাম্বুলেন্স ভাড়া করার মত আর্থিক সামর্থ্য নেই। সাতকানিয়ায় ০১৮৭২৯৯২২৭৭ বা ০১৩০৪৪০০৪৯৯ নম্বরে ফোন করলেই রোগীরা ‘আমার অ্যাম্বুলেন্স’ সেবাটি গ্রহণ করতে পারবেন।

‘আমার অ্যাম্বুলেন্স’ সেবাটির ব্যাপারে বর্তমানে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক হিসেবে কর্মরত ডা. মোরশেদ আলী বলেন, উপজেলায় বসিন্দারা উন্নত চিকিৎসার জন্য অনেক সময় চট্টগ্রামে যেতে হয়। প্রত্যন্ত অঞ্চল এবং আর্থিক অবস্থা যেখানে প্রধান বাঁধা হয়ে দাঁড়ায়। তাছাড়া সরকারি হাসপাতাল গুলোতে অ্যাম্বুলেন্স সংখ্যা অপ্রতুল এবং থাকলেও বেশিরভাগ সময় থাকে নষ্ট। তাই রোগীদের অনেক দূর্ভোগ পোহাতে হয় এবং অনেক ক্ষেত্রে জীবনহানি ঘটে। এসব দূর্ভোগের কথা চিন্তা করেই সেবাটির কথা মাথায় আসে। তিনি তার ফেসবুক একাউন্টের মাধ্যমে অনুদানের আহবান করেন। এতে সাতকানিয়ার মানুষও সহযোগিতার হাত বাড়িয়ে দেয়, ফলে এই ধারণাটি বাস্তবরূপ পায়। তিনি আরও বলেন যে, যারাই এই সেবাটি গ্রহণ করবেন তাদের কাছ থেকে শুধুমাত্র জ্বালানি এবং ড্রাইভারের খরচ নেয়া হবে। অবস্থা বিশেষে অতিদরিদ্র রোগীর জন্য বিনামূল্যে সেবাটি প্রদান করা হবে। এছাড়াও চট্টগ্রামে চিকিৎসাধীন অবস্থায় কোনো রোগীর মৃত্যু হলে, বিনা খরচে সাতকানিয়ায় গ্রামের বাড়িতে পৌঁছে দেবে ‘আমার অ্যাম্বুলেন্স।’

 

সাতকানিয়া উপজেলার পুরাগড় ইউনিয়নের বাসিন্দা ডা. মোরশেদ আলি ২০০৫ সালে চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন এবং ২৮ তম বিসিএস শেষে সরকারি হাসপাতালে যোগ দেন। এরপর, ২০১৬ সালে তিনি এফসিপিএস পাশ করেন। মহামারির শুরু থেকেই তিনি করোনাকালীন যোদ্ধা হিসেবে কাজ করেছেন। তিনি সাতকানিয়াসহ, কক্সবাজারের কুতুবদিয়া, বান্দরবানের নাইক্ষ্মংছড়ি এবং খাগড়াছড়ির রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন সরবরাহ লাইন স্থাপনসহ আধুনিক সুযোগ-সুবিধা গড়ে তোলেন।

দানের টাকায় চালু হওয়া সেবাটি সর্বপ্রথম গ্রহণ করেছেন সাতকানিয়ার ছিটুয়াপাড়ার বাসিন্দা সারোয়ার জামাল (৩৩)। সেবাটি উদ্বোধনের এক ঘণ্টার মধ্যেই তিনি সেবাটি গ্রহণ করেন। সেবাটির মাধ্যমে সাতকানিয়া উপজেলায় বসবাসরত মানুষের বহুদিনে ভোগান্তির মাঝে আশার আলোর উদয় হয়েছে।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।