মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শনিবার, ১০ অক্টোবর ২০২৬২৫ আশ্বিন ১৪৩৩ · ২৭ রবিউস সানি ১৪৪৮
নিরাপদ কর্ম স্থল চাই

সন্ত্রাসীদের অতর্কিত ছুরিকাঘাত, মৃত্যুশয্যায় ইন্টার্ন চিকিৎসক ডা. রবি মারজুক

Platformপ্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২০, ২:২৩ · ২ মিনিটে পড়ুন
সন্ত্রাসীদের অতর্কিত ছুরিকাঘাত, মৃত্যুশয্যায় ইন্টার্ন চিকিৎসক ডা. রবি মারজুক
রোগীদের সাথে ডা. মারজুক
লেখার আকার

১৩ ফেব্রুয়ারি ২০২০: অজ্ঞাত সন্ত্রাসীদের অতর্কিত ছুরিকাঘাতে মৃত্যুশয্যায় আছেন কুমিল্লার ময়নামতি মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসক ডা. রবি মারজুক।

রোগীদের সাথে ডা. মারজুক

গত ১১ই ফেব্রুয়ারি ২০২০ রোজ মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে রয়েল পরিবহনের একটি বাসে ঢাকা থেকে কুমিল্লার টমসমব্রিজ এলাকায় নামেন ডা. রবি মারজুক। সেখান থেকে কিছুদূর হেঁটে যাওয়ার পরই মুখোশধারী সন্ত্রাসীরা তাঁকে অস্ত্রের আঘাতের ভয় দেখিয়ে সেখানে অপেক্ষমান অটোবাইকে উঠতে বাধ্য করে। অটোবাইকে তুলেই সন্ত্রাসীরা তাঁকে নির্দয়ভাবে বুকে-পিঠে ছুরিকাঘাত করে। এরপর অটো-বাইক থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। পালিয়ে যাবার সময় রাস্তায় পড়ে থাকা মারাত্মকভাবে আহত ডা. মারজুকের পায়ের ওপর অটো-বাইক উঠিয়ে সন্ত্রাসীরা।

রক্তে ভেজা ডা. রবি মারজুকের জামা
রাস্তা থেকে জীবনাপন্ন অবস্থায় ডা. রবি মারজুককে উদ্ধার করে প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরবর্তীতে আইসিইউ এর প্রয়োজন হলে তাকে কুমিল্লার মুন হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। বর্তমানে মৃত্যুর সাথে লড়াই করছেন এই তরুণ সম্ভাবনাময় চিকিৎসক। তার ফুসফুস মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অভ্যন্তরীণ অনেক রক্তক্ষরণ হয়েছে বলে জানা যায় (Hemothorax with surgical emphysema)। স্বাভাবিক শাসপ্রশ্বাস এবং রক্তচলাচল সম্ভব হচ্ছে না ডা. মারজুকের।

ঘটনার পরদিনই অজ্ঞাত সন্ত্রাসীদের বিরুদ্ধে কুমিল্লার সদর দক্ষিণ থানায় মামলা দায়ের করা হয়েছে। কোতোয়ালি এবং সদর দক্ষিণ দুই থানার ওসি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনার আশপাশের লোকদের জবানবন্দি নিয়েছেন ডিবি পুলিশের একটি টিম। দ্রুতই আসামী গ্রেফতার করার আশ্বাস দিয়েছেন তারা।

ডা. রবি মারজুকের সম্পর্কে ডা. তোফায়েল আহমেদ তামিম বলেন, “ছেলেটা নিজের বেলায় বেখেয়ালি হলেও আশেপাশের সবার খেয়ালটা ঠিকই রাখতে পারে। প্রয়োজনে অপ্রয়োজনে আনন্দে কষ্টের মুহুর্তে যে একটা ছেলেকে সবসময় পাওয়া যায় সে হল আমাদের রবি।”

নিজস্ব প্রতিবেদক

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

অবহেলায় শিক্ষার্থীর মৃত্যুর অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন

মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪ ডা. মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থী অভিজিতের অবহেলায় মৃত্যুর অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে জানিয়েছে ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতাল কর্তৃপক্ষ। তারা জানায়, ভুল বা বিলম্বিত চিকিৎসার অভিযোগ তদন্তে কমিটি গঠন, দ্রুত প্রতিবেদন প্রদান ও…

২৬ নভেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজে হামল

রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪ গত ১৮ নভেম্বর ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী অভিজিত হাওলাদারের ভুল চিকিৎসায় মৃত্যুর অভিযোগে পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের হামলা করেছে শিক্ষার্থীরা। এসময় তারা প্রধান ফটক, নামফলক ও অভ্যন্তরে ভাঙচুর করে। আজ…

২৪ নভেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

নীলফামারিতে ইন্টার্ন চিকিৎসকের উপর হামলা ; প্রতিবাদে মানববন্ধন ও কর্মবিরতি

বুধবার, ২০ নভেম্বর, ২০২৪ নীলফামারির ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে রোগীর স্বজন কর্তৃক মহিলা ইন্টার্ন চিকিৎসকের উপর ন্যাক্কারজনক হামলা ও অশ্রাব্য ভাষায় গালিগালাজের ঘটনা ঘটেছে। গতকাল (১৯ নভেম্বর) বিকেল ১৬৩০ ঘটিকায় এ ঘটনা ঘটে। জানা যায়, গতকাল বিকেল সাড়ে চারটার…

২০ নভেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।