বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩, ১৭ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

শেবাচিম এ চতুর্থ শ্রেণীর কর্মচারীদের দ্বারা হয়রানির স্বীকার নারী ইন্টার্ন চিকিৎসক

প্ল্যাটফর্ম নিউজ, ৩ জুলাই ২০২০, শুক্রবার
শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৯ জুন সোমবার রাতে চতুর্থ শ্রেণীর কর্মচারীদের দ্বারা হয়রানির স্বীকার হলেন কোভিড-১৯ আক্রান্ত একজন নারী ইন্টার্ন চিকিৎসক।

গত ২১ মার্চ ২০২০ দেশের সকল মেডিকেল কলেজ হাসপাতালের মধ্যে সর্বপ্রথম শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ২০০ জন ইন্টার্ন চিকিৎসক দেশের প্রতি প্রতিজ্ঞাবদ্ধ হয়ে একত্রে কর্মক্ষেত্রে যোগদান করেন। প্রাথমিকভাবেই রোগীর তথ্য গোপন করায় করোনায় আক্রান্ত হন বেশ কয়েকজন ইন্টার্ন চিকিৎসক। সর্বশেষ তথ্যমতে ২৭ জুন মেডিসিন ইউনিটে কর্মরত একজন নারী ইন্টার্ন চিকিৎসক করোনা আক্রান্ত হন।

তিনি শেবাচিম এর করোনা ইউনিটে ভর্তি হন এবং হাসপাতাল ভবনের চারতলায় আলাদা কক্ষে চিকিৎসাধীন ছিলেন। এরপর ২৯ জুন রাত আনুমানিক ১.০০ টার দিকে পিপিই এবং মাস্ক পড়ে হাসপাতালের ওয়ার্ডবয় দিদার ও নুরুল ইসলাম (চতুর্থ শ্রেণীর কর্মচারী) ওই নারী চিকিৎসকের দরজায় সজোরে ধাক্কাধাক্কি করে। চিকিৎসক তাদের পরিচয় জানতে চাইলে তারা তাদের ওয়ার্ডবয় পরিচয় দিয়ে দরজা খুলতে বলে এবং তারা জানায় সেই কেবিনের ভেতরে নাকি তাদের সহকর্মী আছে যা সম্পূর্ণ অযৌক্তিক ছিল। এরপর চিকিৎসক তার পরিচয় দিলে তারা চলে যায় কিন্তু রাত ০৩.২০ মিনিটে একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে‌। তারা আবারও নির্দিষ্ট কক্ষে জোরে ধাক্কা ও লাথি দিতে থাকে এবং জোরপূর্বক কক্ষে ঢোকার চেষ্টা করে। এভাবে চলতে থাকে সারারাত!

এ ঘটনায় সেই নারী চিকিৎসক খুবই ভীতসন্ত্রস্ত হয়ে পড়েন। সকাল ০৭.৩০ এর দিকে চিকিৎসক টয়লেটে যাবার উদ্দেশ্যে দরজা খুললে তারা তার পিঁছু নেয় এবং আবারও হয়রানির চেষ্টা করে। তখন নারী চিকিৎসক ভয়ে সজোরে চিৎকার করলে তারা চলে যায়। সেদিন সকালেই তিনি হাসপাতাল কতৃপক্ষকে বিষয়টি জানান এবং হাসপাতাল কতৃপক্ষ তার কঠোর নিরাপত্তার ব্যবস্থা করেন।

এদিকে বিষয়টি জানাজানি হলে নারী চিকিৎসকের সহকর্মীরা কতৃপক্ষের কাছে সুষ্ঠু তদন্তের দাবি জানান। পরবর্তীতে কতৃপক্ষ এবং ইন্টার্ন চিকিৎসকরা নিজ উদ্যোগে খোঁজ নিলে এই দুই ওয়ার্ডবয়ের নামে করোনা ইউনিটে প্রচুর চাঁদাবাজির প্রমাণ পান। তারা বিভিন্ন করোনা রোগীকে অক্সিজেন প্রদান, ঔষধ সরবরাহ, অবৈধভাবে রক্ত বিক্রয় বাবদ রোগীদের স্বজনদের কাছ থেকে টাকা নিয়ে আসছে। এটা শুধু তারাই নয়, বরং চতুর্থ শ্রেণীর কর্মচারীদের একটা সিন্ডিকেটের মাধ্যমে দিনের পর দিন এই অরাজকতা চলে আসছে। অনেকে জানতো এই সিন্ডিকেটের কথা, কিন্তু ভয়ে কেউ মুখ খুলে নি তাই এই খবরাখবর কতৃপক্ষের কান পর্যন্ত পৌঁছায় নি এতদিন।

পুরো ব্যাপার জানার পর হাসপাতাল কতৃপক্ষ ওয়ার্ডবয়দের বিপক্ষে তদন্তসাপেক্ষে ব্যবস্থাগ্রহনের সিদ্ধান্ত নিলে বিক্ষোভে ফেঁটে পড়ে তথাকথিত সেই সিন্ডিকেটের অন্যান্য কর্মচারীরা।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।