সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩, ২২ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে চিকিৎসকদের প্রতিবাদী অবস্থান কর্মসূচী

10449487_729140510474317_1127303865109092976_n

শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কে ক্ষমা ও দুঃখ প্রকাশের জন্য ৭২ ঘন্টার আল্টিমেটাম দিয়েছে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা। গতকাল শনিবার সকালে শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চত্বরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কর্তৃক চিকিৎসক, নার্স লাঞ্চিত ও গ্রেফতারের প্রতিবাদে অবস্থান কর্মসূচী চলাকালে এই আল্টিমেটাম দেয়া হয়। আর তা হলে চিকিৎসকরা আরও কঠোর আন্দোলনের কর্মসূচী পালন করবে এমন হুশিয়ারি সংকেত দেয়।

উল্লেখ্য, ২৯অক্টোবর ২০১৪, চাঁপাইনবাবগঞ্জের  শিবগঞ্জে আইন শৃংখলারক্ষা বাহিনী, সীমান্তরক্ষী বাহিনী আর হরতাল সমর্থকদের সংঘর্ষকালে কিছু হরতাল সমর্থক ও একজন সীমান্তরক্ষী সদস্য আহত হয়।গুরুতর আহতদের বিস্তারিত জরুরি বিভাগে লিপিবদ্ধ করে মেডিকেল কলেজে রেফার করা হয়। অপরদিকে সীমান্তরক্ষী বাহিনীর আহত সদস্যের জন্যে বাসায় স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডেকে পাঠানো হয়। ইভনিং ডিউটি একারণে একজন ডাক্তার কর্মরত ছিলেন আর বাসায় যেয়ে চিকিৎসা দেয়া সম্ভব নয়, তাই,একজন চিকিৎসা সহকারী ও সেবিকা পাঠানো হয়। সেসময় উপজেলার উর্ধতন চিকিৎসা কর্মকর্তা উপস্থিত ছিলেন । সন্ধ্যার সময় এক দেড়শ আইনশৃংখলারক্ষী ও সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা উপজেলার উচ্চপদস্থ প্রসাশনিক কর্মকর্তার উপস্থিতিতে হাসপাতালে চিকিৎসা সহকারী ও সেবিকাকে মারধর করে। উপজেলার উর্ধতন চিকিৎসা কর্মকর্তা এবং দায়িত্বরত মহিলা চিকিৎসা কর্মকর্তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে, এমনকি শারিরীকভাবে আঘাত করতে উদ্দত হয় এবং শেষে আটক করে পুলিশ হেফাজতে নিয়ে যায়। পুলিশ মামলা না নিলেও রাত ১০ টা অবধি আটক রাখে। এই হল আমাদের দেশের ডাক্তার, যারা নাকি প্রথম শ্রেণীর অফিসার, তাদের অসহনীয় যন্ত্রণার চিত্র। একজন উর্ধতন চিকিৎসা কর্মকর্তাকে তার সমমর্যাদার একজন প্রশাসনিক কর্মকর্তা বা তার চেয়ে নিম্নপদস্থ অফিসার কোন সাহসে এত খারাপ আচরণ করে বা বিনা WARRANT এ আটক করে। 

এছাড়াও নির্বাহী কর্মকতা চড় থাপ্পড় মারে  এবং ওই তিনজনকে থানায় নিয়ে দুই ঘন্টা আটকে রেখে পরে ছেড়ে দেয়া হয়। এ ঘটনার প্রতিবাদে শনিবার সকাল ১১টার সময় শিবগঞ্জ হাসপাতাল চত্বরে প্রতিবাদ কর্মসূচি পালন করেন হাসপাতালে কর্তব্যরত কর্মকর্তা কর্মচারীরা।

এই অবস্থান কর্মসূচিতে বিএমএর চাঁপাইনবাবগঞ্জ শাখার সভাপতি ডাক্তার আব্দুস সালাম, সাধারন সম্পাদক ডাঃ গোলাম রাব্বানী, সদস্য ডাঃ উমর ফারুক, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তড়িৎ কুমারসহ বিএমএর অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

ডাক্তার গোলাম রাব্বানী, সাধারন সম্পাদক বিএমএ, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা বলেন, উপজেলা নিবার্হী কমকর্তা মস্তিস্ক ভারসাম্যহীনতায় ভুগছেন। তিনি মানসিক রোগী তার চিকিৎসা জরুরী। তিনি তিন দিনের মধ্যে নিঃশর্ত ক্ষমা না চাইলে এবং সাত দিনের মধ্যে প্রত্যাহার করা না হলে আরো কঠোর কর্মসূচি ঘোষনা করা হবে।

সংবাদঃ আবু সুফিয়ান ।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

2 thoughts on “শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে চিকিৎসকদের প্রতিবাদী অবস্থান কর্মসূচী”

  1. Erokom step shob health complex e nite hobe ……..kisui jai Ashe na eshob manush der treatment na dile …….just nijeder safety ta important….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।