বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩, ১৭ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

লাইফ ইন লকডাউন, ডে হান্ড্রেড সিক্সটি

প্ল্যাটফর্ম নিউজ, ২৬ সেপ্টেম্বর ২০২০, শনিবার
ডা. শুভদীপ চন্দ

ল্যাটিন ভাষায় একটি কথা আছে- mens sana in corpore sano, মানে সুস্থ দেহে সুস্থ মন। চীনাদের চেয়ে এ কথা বেশি কেউ জানে না। তারা যেমন অনেক কিছু ভাবতে পারে তেমনি শারীরিকভাবেও অনেক সুস্থ সবল। তারা কোভিড ভ্যাক্সিনকে নাকের স্প্রেতে আনতে চাচ্ছে। আবার একদম শুরুর দেশ হয়েও মোট আক্রান্ত পঁচাশি হাজার, ভারতে যেখানে এখন প্রতিদিন এক লক্ষ করে আক্রান্ত হচ্ছে।

আমরা চীনা কালচারে অভ্যস্ত নই তাই তাদের অনেক কিছু অস্বাভাবিক মনে হয়। পোশাক, স্বভাব, আচরণ- স্থান ভেদে ভিন্ন হয়। আমি আমার পজিশনে থেকে তাকে জাজ করতে পারি না। তার কাছে হয়তো এটাই স্বাভাবিক আমারটা অস্বাভাবিক। কে বোরকা পরলো কে টাইট পোশাক পরলো- সে আমি ‘অস্বাভাবিক’ বলার কে? আসলে মানুষের স্বভাবে সবকিছুই স্বাভাবিক। স্বাভাবিক অস্বাভাবিকের বিভাজন মনের ক্ষুদ্রতা থেকে জন্ম নেয়।

ছবি – প্রতীকী

গতকাল অনেকদিন পর হাসপাতালে গেলাম। ঢাকা থেকে সরাসরি। যাওয়া মাত্রই এক রোগীর ছেলে বললো ‘স্যার আপনাকে চারদিন ধরে খুঁজছি’। কারন মায়ের রিপোর্ট দেখাবে। আমি দেখলাম- এটি ক্যান্সার। খুব কঠিন এক ব্যাপার এ রোগ ডিজক্লোজ করা। এখানে ধরেই নেয়া হয় ক্যান্সার মানেই মৃত্যু। আমি বললাম- ‘যারা পরীক্ষা করেছে তারা কিছু বলে নি?’ বললো ওরা বলে দিয়েছে আমরা টেস্ট পাঠিয়েছি আমরাই বলবো। বুঝলাম এ বাজে দায়িত্বটা কেউ নিতে চাচ্ছে না। সব ডিশোল্ডারিং করে এখন আমার ঘাড়ে এসে চেপেছে। আমাদের এক স্টেশন ছিল ‘ব্রেকিং বেড নিউজ’- সেখানে শেখানো হতো কিভাবে এ দুঃসংবাদগুলো দিতে হয়। এক টিচার দেখেছিলাম কাউন্সিলিংয়ে পেশেন্টকে বলছেন ‘ক্যান্সার মানে জীবনের শেষ না, ক্যান্সার মানে এক নতুন জীবনের শুরু’। তিনি বলেছিলেন ‘ক্যান্সারের রোগীগুলো সাধারনের তুলনায় আরো বেশি পজিটিভ। তারা আরও বেশি জীবনকে বুঝতে পারে, জীবনের সৌন্দর্য অনুধাবন করতে পারে।’

তার নাম ছিল ‘আছিয়া বেগম’। আমাদের সব প্রেসক্রিপশন ইংলিশে হয়। দেখলাম ইংলিশে লেখা নাম ‘Mrs Asia Begum’। এ আছিয়া গুলোকে এশিয়া-ই লেখা হয়। এরকম কত মহাদেশ যে এ ছোট্ট দেশে ঘুরে বেড়াচ্ছে- হিসাব কিতাব নেই! নামের বিচারে সবচেয়ে বড় প্রহসন সম্ভবত ‘সুশান্ত সিং রাজপুত’। ভদ্রলোক জীবিত বা মৃত কোন অবস্থাতেই শান্তি পেলেন না অথচ নাম ‘সুশান্ত’!!

আমাদের হাসপাতালে অক্সিজেন কনসেন্ট্রেটর গিফট করতে নেতৃবৃন্দ আসেন। কথা বলেন। আমরা হাততালি দেই। স্থানীয় জনপ্রতিনিধি বললেন ‘এ উপজেলা হেলথ কমপ্লেক্সই ঢাকা মেডিকেল কলেজ, পিজি হাসপাতাল’! আমরা আরও জোরে হাতে তালি দেই! বয়স্ক এক প্রতিনিধি ফেসশিল্ড মাস্ক পরে কী কী বললেন কিচ্ছু বোঝা গেল না। আমরা ‘ভাল কিছু বলেছেন’ এ বিশ্বাসে কিছু না বুঝেই হাততালি দেই। সামনে থেকে আমাদের সিনিয়ররা গ্যালন গ্যালন তেল ঢালেন। আমরা সিরিয়াস ভঙ্গিতে মাথা নাড়ি। লাইফ ডিমান্ডস কম্প্রোমাইজ- আমরা দাগ টাগ পেরিয়ে কম্প্রোমাইজ করি। জীবনটা আর ছোটবেলারকার রুলটানা খাতা নয়, সাদা খাতা। পুরো পৃষ্ঠা জুড়ে কম্প্রোমাইজ করার অবাধ স্বাধীনতা!

ফোন দেই যারা আগে নীতিশিক্ষা দিতেন। বলেন ‘ধৈর্য ধরো’। ভেবে দেখলাম ধৈর্য ধরাই সবচেয়ে বড় গুণ। জীবনটা যখন বাঁশবাগান, বাঁশের কাছ থেকেই শিক্ষা নিতে হয়। বাঁশ গাছ মাটির নিচেই কাটিয়ে দেয় চার পাঁচ বছর। তারপর যখন মাটি ফুড়ে বড় হওয়া শুরু করে চার পাঁচ সপ্তাহেই সব ছেড়েছুড়ে আকাশে উঠে যায়। চীনা বাঁশ গাছ নাকি পাঁচ সপ্তাহেই ৯০ ফুট পর্যন্ত বাড়তে পারে। বাঁশ গাছের কাছ থেকে ধৈর্য শিক্ষা নেই। শুধু ভয় হয় ধৈর্য ধরতে ধরতে মাটির নিচেই না পুরো জীবন পার করে দেই!

…

পৃথিবীতে যে কত রকম সমস্যা। বাড়ির মালিক স্বয়ংক্রিয়ভাবে পানি ছাড়ে না। রিকোয়েস্ট করলে ছাড়ে। মাঝে মাঝে আবদারের সুরে বলে ‘বাথরুমে বালতিতে পানি ভরে রাখবেন’। কারেন্ট আছে, মাস শেষে পানির টাকা দেই- বালতিতে কেন পানি ভরে রাখবো। তারা ট্যাংকি কখনো সম্পূর্ণ ভরেন না। তবু্ও ধৈর্য ধরে আছি কোনো একদিন তারা উপলব্ধি করবেন। কোটি টাকার বাসা। ছাদের উপরেও টাইলস, বাচ্চাদের জন্য পার্ক, পরিকল্পনায়ও আভিজাত্য। সব কৃচ্ছ্রব্রত শুধু পানি ছাড়ার বেলায়। বুঝি- অনেক টাকা ব্যয় করে ‘ছোটলোক’ হওয়া যায়, একবার ছোটলোক হলে আর বড়লোক হওয়া যায় না!

লালমনিরহাট থেকে ক্যুরিয়ার এসেছে। ডা মেহেনাজ তাবাসসুম দুইটি বই পাঠিয়েছেন। দুই লাইন লিখে দিয়েছেন। সম্পূর্ণ অজানা অচেনা একজন মানুষের প্রতি এতো শ্রদ্ধা এতো ভালোবাসা থাকতে পারে- কখনো ভাবি নি। খুশী হবো কী, সত্যি বলতে এ উপহার ছুঁতেও ভয় পাচ্ছি! কারন এরপর হয়তো আমি লিখতে পারব না। বারবার মনে হবে আস্তে-ধীরে লিখি। কারো প্রত্যাশার উপর যে হাঁটছি, যদি ভেঙ্গে যায়! তবু্ও চিৎকার করে বলি ‘ধন্যবাদ, খুব খুব ভাল থাকবেন’।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।