সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩, ২২ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

লাইফ ইন লকডাউন, ডে হান্ড্রেড ফিফটি এইট

প্ল্যাটফর্ম নিউজ, ২৫ সেপ্টেম্বর ২০২০, শুক্রবার
ডা. শুভদীপ চন্দ

ছোট্ট মনে বড় কষ্ট নিয়ে চলে গেল মেয়েটি। আরেকজন মেয়ে আত্মহত্যা করেছে অনলাইনে বুলিংয়ের শিকার হয়ে। পত্রিকা পড়ি না। পড়লেও খারাপ লাগা খবর বেছে বেছে বাদ দেই। আমরা প্রতারক। ছোটখাটো প্রতারণা এখানে দোষের কিছু নয়। এসব আমরা জানি।

ছবি – প্রতীকী

পড়ছিলাম সুন্দরবন জঙ্গলের কথা। জঙ্গলে বানরের সাথে হরিণের বিশাল বন্ধুতা। বানর কেওড়া গাছের ফুল পাতা ছিঁড়ে নিচে ফেলে আর কু কু করে হরিণকে নেমন্তন্ন করে। খাওয়ার লোভে হরিণের দল আসে। মানুষও একি কায়দায় হরিণকে ডাকে। হরিণ আসলে গাছের উপর থেকে গুলি করে। যাকে বলে গাছাল দেওয়া।

আমরা গাছাল দেই প্রেমের নামে, শিক্ষকতার নামে, আইন শৃঙ্খলা রক্ষা করার নামে। দশটি ঘুমের ঔষধ খেয়ে এসেছে ছেলেটি। অত অল্প ডোজে মরবে না। কিন্তু এখন মরে যাওয়ার ভয় পাচ্ছে। কে ‘গাছাল’ দিছে জানতে চাই। ওরা বুঝে না। ছেলেটি বুঝে। ছবি দেখায়। মেয়েটির পরনে এক ছাপা শাড়ি। শাড়ির জমির রঙ কলাপাতা সবুজ, তার উপরে যেন কুচো কুচো কুড়ি ছিটানো। আঁচল গাঢ় লালের টান। বলি ‘কী বিয়ে হয়ে গেছে’? সে উপর নিচ মাথা নাড়ে। ‘আজকে’? আবার নাড়ে। এক ইমার্জেন্সি ডিউটি করতে গেলে সব মাথায় রাখতে হয়। কবে বিয়ের দিন যাচ্ছে, ধান তোলার মৌসুম কখন যাচ্ছে, কোথায় ফ্রী খিচুড়ি দিচ্ছে, কোথায় মারামারি হচ্ছে, সড়ক দুর্ঘটনা, বৃষ্টি- সব।

স্কুল খুলুক না খুলুক, প্রাইভেট ও কোচিং সেন্টার চালু হয়ে গেছে। বাড়ির মালিক ষাটোর্ধ দরজা বন্ধ করে ব্যাচ ছাত্র পড়ান। সক্রেটিসের যখন মৃত্যু হয় প্লেটোর বয়স তখন ঊনত্রিশ। এথেন্সের শ্রেষ্ঠ নাগরিকটির মৃত্যু তার মনে গভীর দাগ কেটেছিল। তিনি বুঝেছিলেন আলো ছড়িয়ে না দিলে আলো ধরে রাখা সম্ভব নয়। তিনি স্কুল খুলেছিলেন। আরেক গ্রীক কিংবদন্তি একাডেমাসের নামে নাম রেখেছিলেন ‘একাডেমি’। তারপর গোটা পৃথিবী জুড়ে কত কোটি একাডেমি যে প্রতিষ্ঠিত হয়ে গেল! আমি নিজেই দুই একাডেমিতে পড়েছি। এখন একাডেমিওয়ালারাই জানে না একাডেমি মানে কী!

প্লেটোর মতে স্পর্শনীয় সব কিছু বস্তু। বস্তু চির ক্ষয়িষ্ণু, বস্তু নিয়ে ভাববার কিছু নেই। ভাবতে হবে আইডিয়া নিয়ে, থিম নিয়ে। যা চিরন্তন। তাঁর কাছে বস্তুজগতের বাইরে বাস্তব জগৎ ভাবজগৎ। বস্তু উনিশ বিশ, ভাব হচ্ছে আসল ছাঁছ। ছাঁছ অবিনশ্বর। ছেলেটি প্রেম করলো, প্রেমে ব্যর্থ হয়ে কষ্ট পেলো, সে ভুলার চেষ্টায় ঔষধ খেলো। এখানে ভাবগুলো চিরস্থায়ী। সেসব নিয়ে ভাবা যেতে পারে। ছেলে বা মেয়েটি নিয়ে ভেবে কী হবে?

কোভিড ভ্যাক্সিন নিয়ে খোঁজ রাখছিলাম। অক্সফোর্ড ভ্যাক্সিনে এক ব্যক্তির নিউরোলজিকাল সমস্যা দেখা দিয়েছে। সেজন্য এক সপ্তাহের জন্য ট্রায়াল স্থগিত করা হয়েছে। রাশিয়ার ভ্যাক্সিন নিয়ে আপত্তি জানিয়ে চিঠি দিয়েছেন ডাক্তাররা। তারা বলছেন প্রকাশিত ডাটা ‘ভেরি মাচ আনলাইকলি’। আমেরিকান ভ্যাক্সিন ট্রায়ালের শেষদিকে আছে। ভ্যাক্সিনটির সাইড ইফেক্ট খুব কম এবং বয়স্কদের জন্যও সফল। চীনের ভ্যাক্সিন ব্রাজিল, মেক্সিকো, সৌদি আরবে ট্রায়ালে খুব ভাল করছে। ভারতের ভ্যাক্সিন এখনো দ্বিতীয় ফেজে আছে। পারফরম্যান্স তাদের ভাষ্যমতে রাশিয়ার ভ্যাক্সিনের চেয়ে ভাল। কিন্তু আসতে আসতে সামনের বছর লাগবে।

আজ অনেকদিন পর ঢাকার বাজারে গেলাম। জিনিসপত্রের অনেক দাম অথচ কোন উচ্চবাচ্য নেই। আগে পাঁচশো টাকা নিয়ে বাজারে গেলে মাছ না কিনে সবজি কিনে আসা যেত। এখন শান্তিমতো শাকও কেনা যায় না। বন্যার জন্যে নাকি দাম বেড়েছে। বন্যার উপর দোষারোপ গত এক মাস ধরেই চলছে।

…

বাসায় বসেছিলাম। হঠাৎ ফোন আসলো আমার বড়ভাইয়ের শিশু ছেলেটি পড়ে গিয়ে ব্যথা পেয়েছে। রক্তও ঝরেছে। দ্রুতই উড়ে গেলাম। দেখি চারজন ঘরের চারকোণায় উদাস বসে আছে। শূন্য দৃষ্টি। সবাই এ দুর্ঘটনার জন্য নিজেকে দায়ী করছেন। ছেলের মা রীতিমত ভ্যাঁ করে কাঁদছে। বাবুটা তার ঘাড়ে মাথা লুকিয়ে আছে। আমি পরীক্ষা করে দেখলাম তেমন কিছু নয়।

শান্তির সুবাতাস তখনো বয় নি। খুব সহজ কাউকে দোষের কাঠগড়ায় তুলে দেওয়া। যার পোড়ে সে জানে পোড়ার জ্বলুনিটা কেমন। মাকে স্পর্শ করে এমন শুভাকাঙ্ক্ষী এক জীবনে নেই। মায়া মমতার মাঝে পড়া কোন কাজের কথা নয়। বরং ছোট ছোট নাটবল্টু খুলে মমতা থেকে পাত্র পাত্রীকে বের করে আনতে হবে। প্লেটো বলে গেছেন- শুধু ভাবটুকু চিরন্তন! মন নিয়ে আমাদের কাজ নেই আর মন বাদে শরীর তো মেশিন। বললাম ‘এরকম দুই একবার পড়বেই। অত অস্থির হলে হয় না। আছাড় না খেয়ে কেউ বড় হয় নি।’

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।