বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩, ১৭ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

লাইফ ইন লকডাউন, ডে সিক্সটি টু

প্ল্যাটফর্ম নিউজ, ৮ জুন ২০২০, সোমবার
ডা. শুভদীপ চন্দ

যেকোনো উচ্চ শ্রেণির প্রাণী খুব দ্রুতই বুঝে নেয় সে পৃথিবীতে একা নয়। এবং সবার সাথে তার এক লাভ লোকসানের সম্পর্ক আছে। হয় খাদ্যের, নয় খাদকের, নয় পারস্পরিক বোঝাপড়ার, নয় প্রতিযোগীর।

একটি বানর জন্মের পরই তার মাকে আঁকড়ে ধরে বাঁচতে পারে। মানুষের বাচ্চা কিন্তু তা পারে না। তার এক মাস লাগে মাথা তুলতে। তিন মাস লাগে স্থির বস্তুকে লক্ষ্য বানাতে। চারমাস লাগে মায়ের সাপোর্টে বসতে। পাঁচ মাসে মায়ের কোলে বসতে পারে, কিছু ধরতে পারে। ছয় মাসে চেয়ারে বসা শিখে যায়। সাত মাসে কোনো সাহায্য ছাড়াই বসতে পারে। আট মাসে মায়ের সাহায্যে দাঁড়াতে পারে। নয় মাসে ফার্নিচার ধরে দাঁড়ায়। দশ মাসে হামাগুড়ি দেয়। এগারো মাসে বাবা মা-র হাত ধরে হাঁটে। বারো মাসে নিজেই কিছু ধরে দাঁড়াতে পারে। তেরো মাসে সিঁড়ি বাইতে শিখে। চৌদ্দ মাসে কোনো সাহায্য ছাড়াই দাঁড়াতে জানে। পনেরো মাসে এসে পুরোদস্তুর হাঁটে। কোনো সাহায্য সহযোগিতা ছাড়াই।

আমরা সবাই এসব পরীক্ষা পাশ করে এসেছি। কেউ আগে কেউ পরে। বারডেমে আমার বড় ভাইয়ের ছেলেটার জন্ম হয়। আমি হাসপাতালে যেতাম আর এ ডেভেলপমেন্ট মাইলফলক গুলো দেখতাম। তারা দেয়ালে দেয়ালে সাঁটিয়ে রেখেছে। দুই বছরে একটি মানব শিশু তিনশো শব্দ বলতে পারবে। তিন বছরে তার প্রায় তিনগুণ। চার বছরে ১৬০০, পাঁচবছরে ২১০০। এখানে অর্থপূর্ণ শব্দের কথা বলা হচ্ছে না। শিম্পাঞ্জিকে বহু চেষ্টা করে তিন চার শব্দ শেখানো যায়। যদিও তার স্বরযন্ত্রে সমস্যা নেই। স্বরযন্ত্র সুগঠিত, অনেককিছু বলার ক্ষমতা রাখে। কিন্তু তার মস্তিষ্ক কমজোরি।

অর্থাৎ বিবর্তনবাদ মতে আমরা যে মানুষ তা প্রকৃতির খামখেয়ালে নয়, অনেক ভেবেচিন্তে পরিকল্পনা করে আমরা মানুষ। আমরা কথা বলতে পারি, ভাবতে পারি। এখন যে ঘটনাটি ঘটলো তা হয়তো এখনি ঘটেছে এবং ভয়াবহ রকমের তুচ্ছ, কিন্তু তার জন্য পৃথিবী লক্ষ-কোটি বছর অপেক্ষা করেছে। সামান্য হেরফেরে সে যোজন যোজন দূর চলে যেত পারতো।

তাই সকালের গল্পটা এক, গল্প বদলাতে থাকে দুপুর গড়ানোর সাথে সাথে। সন্ধ্যার পর যে যার নিজের ঘাটের যাত্রী। একি স্কুল, একি পরিচয়; অথচ কার যে কোথায় শেষ- কে তা জানে।

লিখতে বসেছিলাম ক্ষুধার্ত মৃত হাতিটিকে নিয়ে। ফেসবুকে আরো কিছু ছবি। মানুষের মানসিকতা প্রাণী পরিচয় থেকে তাকে আলাদা করে রেখেছে। আমরা সে দেয়াল ভেঙ্গে দিচ্ছি! আমরা এখন শুধুই ‘প্রাণী’ হয়ে যাচ্ছি। কিন্তু সময়টা এমন আপনি যেখান থেকেই শুরু করুন কোভিড উনিশের দুঃখ নিয়ে শেষ করতে হয়। চলে গেলেন স্কয়ার হসপিটালের মির্জা নাজিমুদ্দিন স্যার। সবসময় ম্যাচিং কালো কোট টাই জুতা পরতেন, আর পরতেন ট্রেডমার্ক হাসি। কর্মচঞ্চল এক লোক এতো দ্রুত চলে যাবেন ভাবি নি। যে আইসিইউ তিনি সামলেছিলেন এতোগুলা বছর, সে আইসিইউ থেকে আর নিজের ইচ্ছায় বের হতে পারলেন না। ওই কেবিনে তিনি কতবার রোগী দেখেছেন- কখনো কী ভেবেছিলেন এই তার মৃত্যুস্থান? এই বেডেই তার জীবনের শেষ কটা দিন পার করতে হবে? বয়স আর কত?

আমরা নীরবে প্রত্যেক বছর আমাদের মৃত্যুদিনটি পার করছি! মৃত্যুস্থানের পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি! না জানার অনেক সুবিধা। না ভাবার অনেক আনন্দ।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।