বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩, ১৭ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

লাইফ ইন লকডাউন, ডে ফিফটিন

প্ল্যাটফর্ম নিউজ, ২১ এপ্রিল ২০২০
ডা. শুভদীপ চন্দ

একটি বারো বছরের মেয়ে তিনদিন হেঁটে বাড়ি থেকে মাত্র এক ঘন্টা দূরে মারা গেল। তেলেঙ্গানা থেকে ছত্রিশগড়- ১৫০ কিলোমিটার। মূল সড়ক ছেড়ে বনবাদার দিয়ে হাঁটছিল যেন দূরত্ব কিছু কমে। ঈশ্বর ১২ বছর দিতে পারলেন, একটি ঘন্টা দিতে পারলেন না!

মৃত্যুর পর লাশ আনার জন্য এম্বুলেন্স পেয়েছে, সাথে ১ লক্ষ টাকা। কে বলে শুধু লটারি কিনেই ভাগ্য ফিরে? কখনো কখনো মরেও ভাগ্য ফিরে! মেয়েটার গাড়ি চড়ে বাড়ি ফেরার সাধ তো মিটলো! লকডাউনের দিনে কিছু টাকার নিশ্চয়তা তো মিললো!

আগেই সিদ্ধান্ত নিয়ে রেখেছিলাম আজ হাসপাতালে যাব না৷ কাল থেকে আমাদের নতুন রোস্টার ডিউটি শুরু হচ্ছে। প্রায় ১৭০ জন ডাক্তার আক্রান্ত হওয়ার পর কর্তৃপক্ষ চাচ্ছে এ এন্ডেমিক প্রজাতিকে রক্ষা করতে। আমরা এখন তিন গ্রুপে বিভক্ত। প্রতি গ্রুপ ১০ দিন টানা ডিউটি করে ১৪ দিনের আইসোলেশনে চলে যাবে সাথে ৬ দিন ছুটি। আমি প্রথম গ্রুপে নাম লেখালাম। কাল থেকে এ ডায়েরি লেখার কী হবে জানি না!

আজ সকালে উঠতেই পারছিলাম না। এর জন্য না যে আমি দেরী করে ঘুমিয়েছি বা টায়ার্ড। আসলে দুইদিন ধরে হাসপাতালে যাচ্ছি না। সে পুরনো এলার্ম সিস্টেমটাও নেই। বাসার ভিতর অফিস যাওয়ার তাড়া নেই, গাড়ি বের করার শব্দ নেই, পাশের ফ্ল্যাটের বাবুটার স্কুলে যাওয়ার সময় চিৎকার করে ‘বাই বাই’ জানানো নেই, দোকান গুলোর শাটার তোলার শব্দ নেই- কিছু নেই। সকালে ঘুম ভাঙ্গলো এম্বুলেন্সের শব্দে।

প্রথম যখন লকডাউন দিলো কতকিছু ভাবছিলাম। যেন কোনো পুরস্কার বিজয়ী চলচ্চিত্র! বা জেলখানার ডায়েরির মতো কিছু একটা লিখবো! হাজার হাজার প্রশ্ন মাথায় ঘুরপাক খাচ্ছিল- কতদিন চলবে? খাবার কতটুকু স্টোর করবো? বাজারে কতদিন কিছু পাওয়া যাবে? হাসপাতালেই দিন রাত পড়ে থাকব কিনা? যদি এমন হয়- পথেঘাটে লোক মরছে কি করবো? নৈরাজ্য শুরু হয়ে যেতে পারে- কয়দিন দরজা জানালা বন্ধ করে ঘুমালাম। আর এখন প্রায়ই কারো না কারো আক্রান্তের খবর পাই। কোনো প্রতিক্রিয়া হয় না। কিভাবে কিভাবে জানি সব সয়ে যাচ্ছে।

প্রথম দিকে খুব খবর দেখতাম। একটু পর আপডেট নিতাম। ওয়ার্ল্ডোমিটার, ভ্যাক্সিন, ট্রিটমেন্ট, সিচুয়েশন- সার্চ দিয়ে দিয়ে পড়তাম। রাতে সুধীজনের বক্তব্য শুনতাম। ইতালি তিনহাজার ছাড়ালো, সাড়ে তিনহাজার, পাঁচ হাজার, দশ হাজার। এখন খবর দেখি না। আড়াইটা তিনটার দিকে জাস্ট একটু আপডেটটা নিই।

সময় করে বাসায় কথা বলি। ভিডিও কল দেই। হোয়াটস এপ, ম্যাসেঞ্জারকে ধন্যবাদ। কখনো কখনো মোবাইলে কার্ড খেলি। নেটফ্লিক্স ইউটিউবে সিনেমা-সিরিয়াল-গান দেখি। অনেক বন্ধুবান্ধব নক করে। গতকাল দীর্ঘ দশ বছর পর এক বন্ধু চ্যাটে জিজ্ঞেস করলো ‘খেয়েছি কিনা’! আসলে খাওয়া, ঘুম, কথা- যে মানুষের জীবনে কোনো কাজ- আমরা ভুলতেই বসেছিলাম।

এখনো আরো এক সপ্তাহ আছে অফিস আদালত খুলে দিতে। জানি না এটি আরো বাড়বে কিনা। ময়লা নেয়ার লোকটার জন্য অপেক্ষা করি। একদিন পরপর আসে। এটি এসেনশিয়াল সার্ভিস। আকাশ দেখি। ওই প্লেনগুলো ছাড়াই আকাশের ভাল চলছে। পাখির জন্য বারান্দায় পানি দিয়ে রাখি। নিচে রাজেশ্বরীরা শলা পরামর্শ করে। কখনো কখনো শুনি। ফেসবুকে ডাক্তারদের স্বার্থ সংশ্লিষ্ট পোস্টে লাইক লাভ দেই।

এটা নিশ্চিত লকডাউনের পূর্বের পৃথিবী আর পরের পৃথিবী এক হবে না।

এদিকে একবছর পূর্ণ হতে আর মাত্র একদিন বাকি ছেলেটির। আগে বাবা মাকে পেতো না। বাবা সকালে অফিস চলে যেত, মাও চলে যেত। সে দাদু দাদীর কোলে তাদের জন্যে অপেক্ষা করতো। সন্ধ্যা সাতটায় মা আসার সময়ে অস্থির হয়ে উঠতো। একটু দেরী হলে অভিমান করতো। এ লকডাউনে তার বাবা মাকে পুরোপুরি পেয়েছে। খেলেছে, হেসেছে, হেঁটেছে। বোকা খেলনা দিয়ে কেউ তার মন ভোলানোর কথা ভাবে নি। লকডাউনও কারো কারো জন্য আশীর্বাদ হতে পারে!! তাই না?

আগামীকাল আমার ভাইয়ের ছেলেটার জন্মদিন। ওর বাপ ওর চুল ঘোড়ার মতো করে দিয়েছে!

কিছুই তো করার নেই দূর থেকে। শুধু শুভেচ্ছা জানানো ছাড়া। বড় হোক বাবুটা। আমরা তো বারো বছরের দরিদ্র মেয়েটার জন্য ‘পৃথিবী’ বানাতে পারি নি। ওরা যেন পারে!

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।