মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬২২ কার্তিক ১৪৩৩ · ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৮
নিরাপদ কর্ম স্থল চাই

রোগীর স্বজনদের হাতে চিকিৎসক হত্যা

Platformপ্রকাশ: ১৭ জুন ২০২০, ৫:৫২ · ৩ মিনিটে পড়ুন
রোগীর স্বজনদের হাতে চিকিৎসক হত্যা
রাইসা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ১৭ জুন ২০২০, বুধবার

খুলনায় রাইসা ক্লিনিকে একজন রোগী মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে উক্ত হাসপাতালের পরিচালক ডা. রাকিব উদ্দিন (৫৯) কে নির্মমভাবে হত্যা করেছে রোগীর ক্ষুব্ধ স্বজনেরা।

রাইসা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার

বিগত ১৪ জুন বিকেল ৫ টায় খুলনার রাইসা ক্লিনিকে শিউলী বেগম নামের একজন নারী সিজারিয়ান সেকশনের মাধ্যমে সন্তান জন্ম দেন। রোগীর অতিরিক্ত রক্তক্ষরণ হলে ১৫ জুন সকালে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। সেখানেও তার রক্তক্ষরণ বন্ধ করা সম্ভব না হলে কর্তব্যরত চিকিৎসকগণ তাকে ঢাকায় নেয়ার পরামর্শ দেন। ঢাকায় নেওয়ার পথেই ১৫ জুন রাতে তিনি মারা যান।

উক্ত ঘটনার জের ধরে ১৫ জুন রাত ০৮.৫০ ঘটিকায় রাইসা ক্লিনিকের পরিচালক ডা. রাকিব উদ্দিনের ওপর হামলা করে রোগীর ক্ষুব্ধ স্বজনেরা। ঘটনার সিসিটিভি ফুটেজ ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভিডিওতে দেখা যায়, হামলাকারীরা ডা. রাকিবকে নির্মমভাবে নিজেদের হাত ও লাঠি দ্বারা আঘাত করছে। অতর্কিত এই হামলায় মাথায় গুরুতর আঘাত পান ডা. রাকিব। আহত অবস্থায় তাকে প্রথমে গাজী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে শেখ আবু নাসের হাসপাতালে নেওয়া হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ১৬ জুন সন্ধ্যায় তার মৃত্যু হয়।

ডা. রাকিব উদ্দিন

ডা. রাকিব উদ্দিন বাগেরহাট মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট টেনিং স্কুলের (ম্যাটস) অধ্যক্ষ ছিলেন। স্কুলপড়ুয়া দুই সন্তানের পিতা ছিলেন তিনি। তার ছোট ভাই খুলনা মডেল স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক সাইফুল ইসলাম অভিযোগ করেন, “ঘটনার পর খুলনা সদর থানায় অভিযোগ দাখিল করতে গেলে পুলিশ নানান তালবাহানা করে আমাদের ঘুরিয়েছে। কিন্তু অভিযোগ নেয় নি।”

এই মর্মান্তিক হত্যায় শোকস্তব্ধ হয়ে গিয়েছে পুরো চিকিৎসক সমাজ। এই নৃশংস হত্যাকাণ্ডের বিচারের দাবি জানিয়েছেন তারা।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অফিসার ডা. ইনতিসার কামাল আক্ষেপ করে বলেন,

“এরকম distressing একটা ভিডিও দেখার জন্য কি ডাক্তাররা এই করোনা কালেও ফ্রি চিকিৎসা দিচ্ছেন? এই জন্য কি ডাক্তার করোনা রোগীর সেবা করছে? এই প্রতিদান এর জন্য?”

এই আক্ষেপ যেন গোটা চিকিৎসক জাতির। ডা. মো. আবদুর রশিদ বলেন,

“কার জন্য পিপিই পরে বিকৃত চেহারা বানাবেন? কার জন্য নিজের জীবন বাজি রাখবেন? কার জন্য নিজের পরিবারকে মৃত্যুর ঝুঁকিতে ফেলবেন? এ জাতি চিকিৎসকদের কসাই আর টাকার জন্য লোভী ছাড়া আর কিছুই ভাবতে পারেনা। যে দেশে চিকিৎসক পেটানো ছিল মামুলি ব্যাপার, আর এখন হত্যা!!!”

সৌদি আরব থেকে মনোরোগ বিশেষজ্ঞ ডা. কবির জুয়েল বলেন,

“তীব্র নিন্দাসূচক কিছু বিশেষণেই যেন শেষ হয়ে না যায় ডাক্তারদের প্রতিবাদ; খুনিদের গ্রেফতার পরবর্তী দৃষ্টান্তমূলক শাস্তির নজীর দেখতে চাই।”

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

অবহেলায় শিক্ষার্থীর মৃত্যুর অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন

মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪ ডা. মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থী অভিজিতের অবহেলায় মৃত্যুর অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে জানিয়েছে ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতাল কর্তৃপক্ষ। তারা জানায়, ভুল বা বিলম্বিত চিকিৎসার অভিযোগ তদন্তে কমিটি গঠন, দ্রুত প্রতিবেদন প্রদান ও…

২৬ নভেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজে হামল

রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪ গত ১৮ নভেম্বর ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী অভিজিত হাওলাদারের ভুল চিকিৎসায় মৃত্যুর অভিযোগে পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের হামলা করেছে শিক্ষার্থীরা। এসময় তারা প্রধান ফটক, নামফলক ও অভ্যন্তরে ভাঙচুর করে। আজ…

২৪ নভেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

নীলফামারিতে ইন্টার্ন চিকিৎসকের উপর হামলা ; প্রতিবাদে মানববন্ধন ও কর্মবিরতি

বুধবার, ২০ নভেম্বর, ২০২৪ নীলফামারির ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে রোগীর স্বজন কর্তৃক মহিলা ইন্টার্ন চিকিৎসকের উপর ন্যাক্কারজনক হামলা ও অশ্রাব্য ভাষায় গালিগালাজের ঘটনা ঘটেছে। গতকাল (১৯ নভেম্বর) বিকেল ১৬৩০ ঘটিকায় এ ঘটনা ঘটে। জানা যায়, গতকাল বিকেল সাড়ে চারটার…

২০ নভেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।