মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩, ১৬ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

রেসিডেন্সি এক্সাম স্ট্র‍্যাটেজি

যে কোন পরীক্ষায় সাফল্য প্রিপারেশনের উপর যেমন নির্ভর করে ঠিক তেমনি নির্ভর করে পরীক্ষার হলে সঠিকভাবে আউটপুট দেয়ার উপর৷ পরীক্ষার হলের কিছু টেকনিক্যাল বিষয় নিয়ে বলার চেষ্টা করছি৷

১। টাইম ক্যালকুলেশন:
মোট প্রশ্ন ২০০ টি, মোট স্টেম ১০০০ টি, মোট সময় ৩ ঘণ্টা। অর্থাৎ, ১০০০ টি বৃত্ত ভরাটের জন্য মোট সময় মাত্র ১৮০ মিনিট। তাই হিসেব করে সময় খরচ করাটা জরুরি।
২০ মিনিট হাতে রাখলে সময় থাকে ১৮০ – ২০= ১৬০ মিনিট। প্রতিটি প্রশ্নের জন্য গড়ে ৪৮ সেকেন্ড বরাদ্দ দেয়া যায়। প্রতিটি স্টেম এ প্রায় ১০ সেকেন্ড। এর মধ্যেই সিদ্ধান্ত নেয়া এবং বৃত্ত ভরাট করা!
সাধারণভাবে বলা যায়, প্রথম ঘণ্টায় ৭০, ২য় ঘণ্টায় ৭০ আর ৩য় ঘণ্টায় বাকি ৬০টি ভরাট করতে হবে৷
খুব বেশি তাড়াহুড়া করার কিছু নাই৷ আবার একটা প্রশ্নে বেশি সময় নষ্ট করারও উপায় নেই৷

২। সাথে রাখুন:
অ্যাডমিট কার্ড (কালার প্রিন্ট)
একটা এনালগ ঘড়ি
কমপক্ষে ৩টি বলপেন
কমপক্ষে ৫টি ভালো মানের 2B পেন্সিল
২টি ভালো মানের ইরেজার
শার্পনার

৩। এক্সামের কমপক্ষে ৪৫ মিনিট আগে হলে প্রবেশ করুন। এনভাইরনমেন্টের সাথে এডাপ্টেড হওয়ার ব্যাপার আছে। এক্সাম শুরুর আগে অবশ্যই ব্লাডার খালি করে নিবেন। নিজের সিটে বসে ডেস্ক/ টেবিলটা তে কোন প্রবলেম আছে কিনা খেয়াল করে নিন৷ কোন সমস্যা থাকলে আগেই সলভ করে নিন৷

৪। প্রশ্ন হাতে পাওয়ার আগে “র’ব্বি জিদনি ই’লমা” বা অন্য কোন দুআ পড়তে পারেন। অন্যান্য ধর্মের লোকেরাও তাদের নিজ নিজ প্রভুকে স্মরণ করুন। এতে অস্থিরতা কমবে।

৫। প্রশ্নপত্র পাওয়ার সাথে সাথে সেখানে ২০০ টি প্রশ্ন আছে কিনা চেক করুন।

৬। উত্তরপত্রে সাধারণত ২টি পাতা মানে ৪টি পৃষ্ঠা থাকে। প্রথম আর শেষ পৃষ্ঠা কলম দিয়ে পূরণ করতে হয়। এটা খেয়াল রাখবেন৷ উপস্থিতি শিটে স্বাক্ষর করতে ভুলবেন না!

৭। ৫০০ মিলি বোতলে করে গ্লুকোজ শরবত নিবেন। এক ঘণ্টা পর পর খেয়ে নিবেন। সত্যি বলছি, এটা খুব কাজে দেয়। ব্রেইনের ফাস্ট অ্যাকটিভিটির জন্য এটা জরুরি।

৮। যেহেতু সময় কম, একটা উত্তরে ফিরে আসাটা কঠিন এবং রিস্কি। তাই মোটামুটি একবারেই সব দাগিয়ে আসার চেষ্টা করবেন। তবে কোন উত্তরে যদি অনেক কনফিউশন হয় এবং মনে হয় যে, পরে ভাবলে পারবেন তাহলে আপাতত ট্রু দাগিয়ে রাখবেন৷ আর প্রশ্নপত্রে একটু মার্ক করে রাখবেন যাতে পরে এসে ভাবতে পারেন।

৯। কোন উত্তর মোছার সময় খুব সাবধান। বেশি জোরাজুরি করতে গেলে কাগজ ছিড়ে যেতে পারে৷

১০। এক্সাম চলাকালীন সময়ে কারো সাথে কথা বলাটা বুদ্ধিমানের কাজ হবে না৷ এক্সামের পর কুশল বিনিময় করে নিতে পারেন৷

১১। সবগুলো উত্তর দাগানোর পর সম্ভব হলে একবার চেক করে নিন কোন স্টেম ভরাট করা বাকি আছে কি না৷

১২। এমনো হতে পারে শুরুতেই কঠিন প্রশ্ন পড়েছে। প্রথম ৪-৫ টা প্রশ্ন আপনি পারছেনই না। এতে ঘাবড়ানোর কিছু নেই। ঠান্ডা মাথায় বৃত্ত ভরাট করুন। মনে রাখবেন, প্রশ্ন কঠিন হলে সেটা সবার জন্যই কঠিন৷

রেসিডেন্সি এক্সাম অনেকাংশেই নির্ভর করে উপস্থিত বুদ্ধিমত্তা এবং তড়িৎ সিদ্ধান্তের উপর৷ তাই, প্রিপারেশন যাই হোক না কেন ঠান্ডা মাথায় নিজের সবটুকু দেয়ার চেষ্টা করুন।

সবার জন্য অনেক অনেক শুভকামনা।

ডা. ফারহান লিয়াকত অনিক
ডিএমসি কে-৬৭ (সেশন : ২০০৯-১০)
এমডি রেসিডেন্ট (কার্ডিওলজি), এন আই সি ভি ডি
৩৬ তম বিসিএস (স্বাস্থ্য)

প্ল্যাটফর্ম ফিচার রাইটার:
সামিউন ফাতীহা
সেশন ২০১৬-১৭
শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ, গাজীপুর

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে হাসপাতালের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত আনসার সদস্যরা এবং পরে স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।